Pakistan Attack Afghanistan: জানা যাচ্ছে, পাক বিমানহানায় নিহতদের মধ্যে ১১ জন শিশু সহ নারী এবং সাধারণ মানুষও রয়েছেন। সেই কথা জানিয়েছে আফিগানিস্তানের তালিবান সরকার। অর্থাৎ, সাধারণ নাগরিক এবং শিশুদের উপর আক্রমণ নামিয়ে এনেছে পাকিস্তান।
Pakistan Attack Afghanistan: পাকিস্তান আছে পাকিস্তানেই। বন্দুকবাজদের কাছ থেকে যেন এটাই প্রত্যাশিত (pakistan afghanistan news)। ফের একবারআফগানিস্তানে বোমাবর্ষণ চালাল পাকিস্তানি যুদ্ধবিমান। মঙ্গলবার রাত থেকে সীমান্ত লাগোয়া একাধিক এলাকায় পাক বিমানহানায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে বলে বিবিসি সূত্রে জানা গেছে (pakistan attack afghanistan)।

এই প্রসঙ্গে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার বুধবার জানিয়েছেন, ‘‘ভারতের মদতপুষ্ট ‘ফিতনা আল- খোয়ারিজ়’ (‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ বা টিটিপি) জঙ্গিদের ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। ২৬ জন জঙ্গির মৃত্যুর খবর পেয়েছি আমরা।’’
আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান
কিন্তু পাকিস্তানের এই দাবি যে সত্যি নয়, সেটার প্রমাণ দিচ্ছে বিবিসি সূত্রে আসা খবর থেকে। জানা যাচ্ছে, পাক বিমানহানায় নিহতদের মধ্যে ১১ জন শিশু সহ নারী এবং সাধারণ মানুষও রয়েছেন। সেই কথা জানিয়েছে আফিগানিস্তানের তালিবান সরকার। অর্থাৎ, সাধারণ নাগরিক এবং শিশুদের উপর আক্রমণ নামিয়ে এনেছে পাকিস্তান।
মঙ্গলবার সকালে, আফগান সীমান্তবর্তী খাইবার-পাখতুনখোয়া প্রদেশের মুসা ডেরায় পাক আধাসেনা ফ্রন্টিয়ার কোরের একটি শিবিরে আত্মঘাতী হামলা হয়। ঠিক তারপরেই নতুন করে বিমানহানা শুরু করেছে পাকিস্তান।
পাল্টা হুঁশিয়ারি দিল তালিবান সরকার
প্রসঙ্গত, গত অক্টোবর মাস থেকে কাতার, তুরস্ক এবং সৌদি আরবে চার দফা শান্তি আলোচনা হলেও পাক-আফগান সম্পর্কের উত্তেজনা এখনও কমেনি। ফেব্রুয়ারি মাস থেকে দফায় দফায় দু-তরফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। টিটিপি সহ জঙ্গি গোষ্ঠীগুলি আফগান তালিবানের একাংশের মদতে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাস চালাচ্ছে বলে ইসলামাবাদ অভিযোগ তুলছে।
গত ২১ ফেব্রুয়ারি, আফগানিস্তানের নঙ্গরহর এবং পকতিকা প্রদেশের কয়েকটি জায়গায় বোমাবর্ষণ চালায় পাকিস্তান। সেই হামলায় বহু সাধারণ মানুষের মৃত্যু হয়। ঐ ঘটনার পর থেকেই দফায় দফায় ২৬০০ কিলোমিটারের ডুরান্ড লাইনের বিভিন্ন এলাকায় পাক সেনা এবং আফগান বাহিনীর সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। তালিবানরা জানিয়েছে, তারা প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। এখনও পর্যন্ত, পাকিস্তানি যুদ্ধবিমানের হামলায় ধ্বংস হয়েছে আফগানিস্তানের একাধিক হাসপাতাল এবং শিক্ষাপ্রতিষ্ঠান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

