Pakistan Airspace Closure মধ্য়প্রাচ্যে যুদ্ধের মাঝে আচমকা দেশের আকাশসীমা নিয়ে বড় সিদ্ধান্ত পাকিস্তানের। আকাশসীমায় বিধিনিষেধ জারি করা হল। আজ, মঙ্গলবার থেকে পাকিস্তানের কিছু নির্দিষ্ট আকাশপথই শুধুমাত্র ব্যবহার করতে পারবে দেশের বিমানসংস্থাগুলি।

Pakistan Airspace Closure: মধ্য়প্রাচ্যে যুদ্ধের মাঝে আচমকা দেশের আকাশসীমা নিয়ে বড় সিদ্ধান্ত পাকিস্তানের। পাকিস্তানের আকাশসীমায় বিধিনিষেধ জারি করা হল। আজ, মঙ্গলবার থেকে পাকিস্তানের কিছু নির্দিষ্ট আকাশপথই শুধুমাত্র ব্যবহার করতে পারবে দেশের বাণিজ্যিক বিমানসংস্থাগুলি। আকাশপথের বেশিরভাগটাই এখন দেশের সামরিক বিমানের মহড়ার জন্য করবে পাকিস্তান। তাহলে কি ইরান-ইজরায়েল+আমেরিকা যুদ্ধে এবার ঢুকে পড়ছে ওয়াঘার সীমান্তের ওপাড়ের দেশ? আজ, মঙ্গলবার থেকে ৩১ মার্চ পর্যন্ত বাণিজ্যিক উড়ানের জন্য নির্দিষ্ট সময়ে আকাশপথ আংশিকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (PAA)। এই বিষয়ে 'নোটিস টু এয়ারম্যান' (NOTAM) জারি করা হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা (পাকিস্তান স্ট্যান্ডার্ড টাইম) পর্যন্ত, অর্থাৎ প্রতিদিন ৬ ঘণ্টা করে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কদিন ধরে এই বিধিনিষেধ থাকবে

পুরো মাস জুড়ে প্রতিদিন একই সময়ে বিধিনিষেধ বলবৎ থাকবে। পাকিস্তান বিমান বাহিনীর (PAF) বড়সড় সামরিক মহড়ার সঙ্গে এই সিদ্ধান্তের যোগ থাকতে পারে। এই সময় দেশের অন্যদিকে, মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা আঞ্চলিক উত্তেজনাকেও সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে।

মধ্য়প্রাচ্যের যুদ্ধের জেরে পাকিস্তানে বিমান চলাচল বিপর্যস্ত 

সাম্প্রতিক কয়েক দিনে পাকিস্তানে ৩০০ থেকে ৫০০টির মতো দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা বিঘ্নিত হয়েছে বলে জানা গেছে। এখনও পর্যন্ত পাকিস্তানে দুবাই, দোহা ও আবুধাবির মতো দেশগুলির গন্তব্যে প্রায় ১৮৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। পাকিস্তানের বিমান মন্ত্রকের সরকারি বিবৃতি অনুযায়ী, এটি সম্পূর্ণ আকাশসীমা বন্ধ নয়। বরং নির্দিষ্ট কিছু এয়ার ট্রাফিক সার্ভিস (এটিএস) রুট সাময়িকভাবে অকার্যকর থাকবে। বিশেষ করে করাচি (OPKR) এবং লাহোর (OPLR) ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের (FIR) কিছু অংশ এই বিধিনিষেধের আওতায় পড়েছে।

 কী কারণে NOTAM

নোটামে আনুষ্ঠানিকভাবে কারণ হিসেবে "অপারেশনাল রিজনস" বা কার্যগত কারণ উল্লেখ করা হয়েছে। তবে একাধিক সূত্রের দাবি, পাকিস্তান বিমান বাহিনীর (PAF) বড়সড় সামরিক মহড়ার সঙ্গে এই সিদ্ধান্তের যোগ থাকতে পারে। অন্যদিকে, মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা আঞ্চলিক উত্তেজনাকেও সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের ইরানে হামলা এবং তার পরবর্তী প্রতিশোধমূলক পদক্ষেপের জেরে ইরান, ইরাক ও উপসাগরীয় কয়েকটি দেশের আকাশসীমায়ও বিঘ্ন ঘটেছে। সেই প্রেক্ষাপটেই পাকিস্তানের এই পদক্ষেপ এসেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। প্রসঙ্গত, ইরানের পাল্টায় মিসাইল, ড্রোন হামলা হয়েছে ইজরায়েল, বাহারিন, সংযুক্ত আরবআমিরশাহির দুবাই ও আবুধাবি, ইরাক, কাতার, জর্ডন, সৌদি আরবেও। 

কী বলছে পাকিস্তান সরকার

পিআইএ-সহ একাধিক বিমান সংস্থা গালফের কয়েকটি দেশে বাণিজ্যিক বিমান সাময়িকভাবে স্থগিত বা বিকল্প রুটে পরিচালনা করছে। ফলে যাত্রীদের বিলম্ব ও অপারেশনাল জটিলতার মুখে পড়তে হচ্ছে। সরকারি বিবৃতি অনুযায়ী, নির্ধারিত সময় ও রুট বাদে পাকিস্তানের সামগ্রিক আকাশসীমা স্বাভাবিক ও নিরাপদ রয়েছে। সামরিক কার্যকলাপ ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপত্তা নিশ্চিত করতেই এই নোটাম জারি করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে সময়সীমা বাড়ানো বা পরিবর্তন করা হতে পারে।