MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • International News
  • Pakistan Pollution: সন্ত্রাসবাদের সঙ্গে দূষণের বিরুদ্ধে লড়তে হবে! সবথেকে দূষিত দেশ পাকিস্তানকে

Pakistan Pollution: সন্ত্রাসবাদের সঙ্গে দূষণের বিরুদ্ধে লড়তে হবে! সবথেকে দূষিত দেশ পাকিস্তানকে

Polluted Nation: সুইজারল্যান্ডের সংস্থা IQAir-এর বার্ষিক রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে দূষিত দেশ পাকিস্তান। বাতাসে ভাসমান বিপজ্জনক PM2.5 কণার মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্ধারিত সুরক্ষাসীমার চেয়ে ১৩ গুণ বেশি। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Mar 24 2026, 05:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
দূষণে প্রথম পাকিস্তান
Image Credit : Getty

দূষণে প্রথম পাকিস্তান

সুইজারল্যান্ডের বায়ুর গুণমান পর্যবেক্ষণকারী সংস্থা IQAir-এর সাম্প্রতিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তালিকায় একেবারে শীর্ষে রয়েছে পাকিস্তান।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
পাকিস্তানে বিপজ্জনক ভাসমান কণা PM2.5
Image Credit : Getty

পাকিস্তানে বিপজ্জনক ভাসমান কণা PM2.5

মঙ্গলবার ডন সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানে বিপজ্জনক ভাসমান কণা PM2.5-এর মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) বেঁধে দেওয়া সুরক্ষাসীমার চেয়ে ১৩ গুণ বেশি। PM2.5 হল বাতাসে ভাসমান অতিক্ষুদ্র কণা, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। IQAir-এর বার্ষিক রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালে মাত্র ১৩টি দেশ ও অঞ্চল WHO-এর নির্ধারিত মাত্রা (প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রামের কম) বজায় রাখতে পেরেছে। এই সংখ্যাটা ২০২৪ সালে ছিল মাত্র ৭।

Related Articles

Related image1
Crime news: রক্তে ভেসে যাচ্ছে পার্লার! প্রেমিকাকে কুপিয়ে আত্মঘাতী তরুণ, ঘটনাস্থলে স্বামী
Related image2
Suvendu Adhikari:নন্দীগ্রাম-ভবানীপুর জোড়া কেন্দ্রের BJP প্রার্থী শুভেন্দু, দেখুন তাঁর সম্পদের পরিমাণ
310
দূষণ নিয়ন্ত্রণে ফেল ১৩০ দেশ
Image Credit : Getty

দূষণ নিয়ন্ত্রণে ফেল ১৩০ দেশ

রিপোর্টে আরও বলা হয়েছে, বিশ্বের বেশিরভাগ দেশই বায়ু দূষণের সঙ্গে লড়াই করছে। মোট ১৪৩টি দেশের মধ্যে ১৩০টি দেশই WHO-এর বেঁধে দেওয়া সুরক্ষাসীমা মানতে ব্যর্থ হয়েছে।

দূষিত দেশের তালিকায় পাকিস্তানের পরেই রয়েছে বাংলাদেশ ও তাজিকিস্তান, যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে।

410
শহরের অবস্থা শোচনীয়
Image Credit : X

শহরের অবস্থা শোচনীয়

শুধু দেশ নয়, শহরগুলোর অবস্থাও বেশ খারাপ। ২০২৫ সালে বিশ্বের মাত্র ১৪ শতাংশ শহর WHO-এর বায়ু মানের মাপকাঠি পূরণ করতে পেরেছে, যা আগের বছর ছিল ১৭ শতাংশ। গবেষকদের মতে, এর অন্যতম কারণ কানাডার ভয়াবহ দাবানল। এর জেরে আমেরিকা এমনকি ইউরোপের কিছু অংশেও PM2.5-এর মাত্রা বেড়ে গিয়েছিল।

510
দূষণ নিয়ন্ত্রণে সফর অস্ট্রেলিয়া
Image Credit : ChayGPT

দূষণ নিয়ন্ত্রণে সফর অস্ট্রেলিয়া

তবে কিছু দেশ দূষণ নিয়ন্ত্রণে সাফল্য দেখিয়েছে। অস্ট্রেলিয়ার মতো কয়েকটি দেশ WHO-এর নির্ধারিত সীমার মধ্যেই রয়েছে।

610
পাশের তালিকায়
Image Credit : X

পাশের তালিকায়

তালিকায় আরও আছে আইসল্যান্ড, এস্তোনিয়া ও পানামা। অন্যদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে উন্নতি চোখে পড়েছে।

লা নিনার প্রভাবে বেশি বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে লাওস, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ায় PM2.5-এর মাত্রা অনেকটাই কমেছে। মঙ্গোলিয়াতেও PM2.5-এর গড় ঘনত্ব ৩১ শতাংশ কমে ১৭.৮ মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে দাঁড়িয়েছে।

710
৫৪টি দেশে দূষণ বেড়েছে
Image Credit : Getty

৫৪টি দেশে দূষণ বেড়েছে

সব মিলিয়ে, IQAir জানিয়েছে, ২০২৫ সালে ৭৫টি দেশে PM2.5-এর মাত্রা আগের বছরের তুলনায় কমেছে, আর ৫৪টি দেশে দূষণ বেড়েছে। এর আগে অন্য একটি সূচকেও পাকিস্তানের নাম শীর্ষে এসেছিল।

810
সন্ত্রাসবাদের পাশাপাশি দূষণের সঙ্গে লড়াই
Image Credit : Getty

সন্ত্রাসবাদের পাশাপাশি দূষণের সঙ্গে লড়াই

গ্লোবাল টেররিজম ইনডেক্স ২০২৬ অনুযায়ী, সন্ত্রাসবাদে মৃত্যুর হার ৬ শতাংশ বাড়ার পর পাকিস্তান প্রথমবার এই তালিকার এক নম্বরে উঠে আসে। ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (IEP)-এর রিপোর্টে বলা হয়েছে, গত বছর পাকিস্তানে সন্ত্রাসবাদী হামলায় ১,১৩৯ জনের মৃত্যু হয়েছে, যা দেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতির দিকেই ইঙ্গিত করে।

910
বিপদে পাকিস্তান
Image Credit : Getty

বিপদে পাকিস্তান

রিপোর্টে আরও বলা হয়, প্রতিবেশী দেশ, বিশেষ করে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের "উত্তেজনাকর" সম্পর্ক এবং নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP) ও বালোচিস্তান লিবারেশন আর্মি (BLA)-র হিংসাত্মক কার্যকলাপ "গুরুতর নিরাপত্তা" ঝুঁকি তৈরি করেছে।

1010
TTPর উত্থান
Image Credit : X

TTPর উত্থান

তথ্য অনুযায়ী, "পাকিস্তানে সন্ত্রাসবাদে মৃত্যুর হার এখন ২০১৩ সালের পর সর্বোচ্চ। ২০২৫ সালে ১,০৪৫টি ঘটনায় ১,১৩৯ জনের মৃত্যু হয়েছে।" TTP এখন শুধু পাকিস্তানেরই নয়, বিশ্বের তৃতীয় "সবচেয়ে মারাত্মক" জঙ্গিগোষ্ঠী হিসেবে পরিচিতি পেয়েছে।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
India-China Talks: সীমান্ত নিয়ে বেজিংয়ে ২৫তম বৈঠক, মুখোমুখি ডোভাল ও ওয়াং ই
Recommended image2
US-Iran Deal: আমেরিকার প্রস্তাব নিয়ে তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান, পাল্টা একগুচ্ছ শর্ত চাপালো ইরানও
Recommended image3
Birth Rate: সন্তান হলেই সরকার দেবে ৮ লাখ! জনসংখ্যা বাড়াতে বিরাট ঘোষণা দেশের প্রধানমন্ত্রীর
Recommended image4
Now Playing
France Tornado: দশ বছরের সবচেয়ে বড় টর্নেডোয় লন্ডভন্ড ফরাসি গ্রাম! ক্ষয়ক্ষতি প্রায় ১,০০০ জন বাসিন্দার
Recommended image5
Now Playing
New York Flood: মুষলধারে বৃষ্টিতে জলের তলায় নিউইয়র্ক! রাস্তায় Flash Flood, Subway Platform-এ জল
Related Stories
Recommended image1
Crime news: রক্তে ভেসে যাচ্ছে পার্লার! প্রেমিকাকে কুপিয়ে আত্মঘাতী তরুণ, ঘটনাস্থলে স্বামী
Recommended image2
Suvendu Adhikari:নন্দীগ্রাম-ভবানীপুর জোড়া কেন্দ্রের BJP প্রার্থী শুভেন্দু, দেখুন তাঁর সম্পদের পরিমাণ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved