ইংল্যান্ডের বারমিংহামে এক প্রবাসী বাঙালি মহিলাকে বাসের মধ্যে হেনস্থার শিকার হতে হল। এক বাংলাদেশী যুবক ওই মহিলাকে তাঁর ধর্মীয় আচরণের জন্য আক্রমণ করে এবং ভারত-বিদ্বেষী মন্তব্য করে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং তীব্র নিন্দার ঝড় উঠেছে।
প্রবাসী বাঙালির সঙ্গে বাসের মধ্যেই চরম খারাপ ব্যবহার বাংলাদেশী যুবকের। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের বারমিংহামে। সেই খারাপ অভিজ্ঞতার কথা ভিডিও করে শেয়ার করেছেন শিপ্রা রায় নামের ওই মহিলা। তিনি জানিয়েছেন “ আমি শিপ্রা রায়। আমি ইংল্যান্ডের বারমিংহামে থাকি। এখুনি আমি ভীষণ বাজে একজন বাংলাদেশির মুখোমুখি হয়েছি। এক বাংলাদেশি আমাকে খুব বাজে ভাবে অ্যাটাক করল, কারণ আমি আমার মায়ের সঙ্গে বাংলায় কথা বলছিলাম। তারপরেই সামনে মন্দির আসায় আমি স্বভাব অনুযায়ী আমি প্রণাম করি। ব্যাস তারপরেই আমাকে খুব বাজে ভাবে আক্রমণ করে ওই যুবক। প্রণাম করা মাত্রই আমাকে বলে তুমি না ভারতীয়, তুমি না মুসলিম তুমি ঠাকুর প্রণাম করছ? তখন আমি বলি এটা আমার রাইট। তারপরেই ওই যুবক বলতে থাকে আই হেট ইন্ডিয়া, আই হেট ইন্ডিয়ানস।” আমার সঙ্গে বাসে অ্যান্টি সোশ্যালের সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ জানাব"
ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও। অত্যন্ত নিন্দাজনক ঘটনা বলেই অভিহিত করছেন একাধিক নেটিজেনরা।
