MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • যোগ দিবসে গোটা বিশ্ব অনুসরণ করল নরেন্দ্র মোদীকে, দেখুন পৃথিবীর নানা প্রান্তের যোগাভ্যাসের কিছু ছবি

যোগ দিবসে গোটা বিশ্ব অনুসরণ করল নরেন্দ্র মোদীকে, দেখুন পৃথিবীর নানা প্রান্তের যোগাভ্যাসের কিছু ছবি

ফের ভারতকে নয়া সম্মান পাইয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর যোগ অনুষ্ঠানে বিশ্ববাসীর দৃষ্টি ছিল। এই অনুষ্ঠানে যোগ দিতে বিপুল সংখ্যক মানুষ রাষ্ট্রসংঘ সদর দফতরে পৌঁছন। গোটা বিশ্ব এদিন মোদীর নেতৃত্বে যোগ অনুষ্ঠানে অংশ নেন।

2 Min read
Author : Parna Sengupta
Published : Jun 21 2023, 10:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Asianet News

সাফল্যের নয়া পালক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। আন্তর্জাতিক রাষ্ট্রসঙ্ঘে আয়োজিত যোগব্যায়ামের অনুষ্ঠান প্রোগ্রাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করল

210
Image Credit : Asianet News

মোদীর নেতৃত্বে বিশ্বের নানা দেশের লোকেদের একসঙ্গে যোগ ব্যায়াম করায় তৈরি হল নতুন রেকর্ড। গোটা বিশ্ব এদিন মোদীর নেতৃত্বে যোগ অনুষ্ঠানে অংশ নেন।

310
Image Credit : Asianet News

এই বছরের আন্তর্জাতিক যোগ দিবসের বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ এটি রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের মঞ্চ থেকে নয় বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবিত ধারণার বাস্তবায়ন ঘটিয়েছে।

410
Image Credit : Asianet News

তিনি আন্তর্জাতিক যোগ দিবসকে একটি বার্ষিক উদযাপন হিসাবে চিহ্নিত করার প্রস্তাব করেছিলেন। এই বছর সেই ভাবনার বাস্তবায়ন ঘটেছে রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরে।

510
Image Credit : Asianet News

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তা, কূটনীতিক, এবং বিশ্বের বিশিষ্ট ব্যক্তিরা। ১৮০টিরও দেশের কূটনীতিক, শিল্পী, শিক্ষাবিদ এবং উদ্যোক্তাদের মতো বিভিন্ন স্তরের মানুষেরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

610
Image Credit : Asianet News

প্রসঙ্গত, ২০১৫ সালে এর সূচনা হওয়ার পর থেকে, রাষ্ট্রসঙ্ঘ, টাইমস স্কোয়ার এবং সারা বিশ্বে অন্যান্য আইকনিক স্থানে অনুষ্ঠিত ইভেন্টগুলির হাত ধরে আন্তর্জাতিক যোগ দিবসের জনপ্রিয়তা বেড়েছে সারা বিশ্ব জুড়ে।

710
Image Credit : Asianet News

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'আজ এখানে প্রায় প্রতিটি জাতীয়তার মানুষ উপস্থিত। প্রায় নয় বছর আগে, এখানে রাষ্ট্রসংঘে, আমি ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস সম্পর্কে একটি প্রস্তাব দেওয়ার সুযোগ পেয়েছিলাম। সেই প্রস্তাব আজ বাস্তবায়িত হচ্ছে, তা দেখে ভালো লাগছে।'

810
Image Credit : Asianet News

যোগব্যয়ামের উপকারিতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন যোগ কোনো একটি দেশ, ধর্ম বা জাতিগত নয়। মোদীর কথায়,'যোগ কপিরাইট, পেটেন্ট এবং রয়্যালটি থেকে মুক্ত।'

910
Image Credit : Asianet News

এই বছর যোগদিবসের থিম হল ‘যোগা ফর বসুধৈব কুটুম্বকম’।'এক বিশ্ব , এক পরিবার' এই নীতিকে পাথেয় করেই এই আয়োজন। হাইভোল্টেজ এই অনুষ্ঠান ভারতীয় সময় বিকেল সাড়ে ৫ টা নাগাদ শুরু হয়।

1010
Image Credit : Asianet News

৭৭ তম রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভাপতি সাবা করোসি, অভিনেতা রিচার্ড গের এবং নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের অংশগ্রহণের সাক্ষী ছিলেন এই বিশেষ অনুষ্ঠানের

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
৭ দশক পরে মদে নিষেধাজ্ঞা তুলল এই মুসলিম দেশ, কারা কারা কিনতে পারবেন?
Recommended image2
Bangladesh Election 2026: বাংলাদেশের নির্বাচনে অশান্তি, ধাক্কাধাক্কিতে ভোটকেন্দ্রে নেতার মৃত্যু, হাতবোমার আঘাতে জখম শিশু সহ ৩
Recommended image3
Now Playing
Bangladesh Election 2026: ১৭ বছর পর দেশে ফিরে ভোট দিলেন তারেক, বাংলাদেশে ভোটের লাইনে লম্বা ভিড়
Recommended image4
Now Playing
Bangladesh Election 2026: আওয়ামী লীগ নেই! বিএনপি না কি জামায়াত-এনসিপি? কার পাল্লা ভারি?
Recommended image5
Bangladesh Election: ভোটের ফল প্রকাশ হতে দেরি হতে পারে বাংলাদেশে! কবে হবে ফলাফল প্রকাশ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved