MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • পুতিনের দেশ লক্ষ্য করে ফের ড্রোন হামলা ইউক্রেনের, লাফিয়ে-লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা!

পুতিনের দেশ লক্ষ্য করে ফের ড্রোন হামলা ইউক্রেনের, লাফিয়ে-লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা!

Ukraine Russia Clash: ট্রাম্প বারে বারে যুদ্ধ বিরতির কথা জানালেও তাতে থোড়াই কেয়ার। ক্রমশ বাড়ছে ইউক্রেন বনাম রাশিয়ার সংঘাত। ফের পুতিনের দেশে ড্রোন হামলার জেলেনস্কির। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 03 2025, 07:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
রাশিয়ায় ফের ড্রোন হামলা
Image Credit : Social Media- X

রাশিয়ায় ফের ড্রোন হামলা

দুই বছরেরও বেশি সময় ধরে অব্যাহত যুদ্ধ। মার্কিন মধ্যস্থতায় হচ্ছে না কোনও কাজ। ফের মিলল তার প্রমাণ। কারণ, শনিবার গভীর রাতে রাশিয়ায় ড্রোন হামলা চালালো ইউক্রেন। যারফলে এখনও পর্যন্ত তিনজন রুশ নাগরিকের মৃত্যুর খবর মিলেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে খবর, এই ড্রোন হামলা চালানো হয়েছে মূলত রাশিয়ার সামরিক ঘাঁটি ও তেলের কেন্দ্রগুলিকে নিশানা করে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ইউক্রেনের হামলায় বাড়ছে মৃতের সংখ্যা
Image Credit : X

ইউক্রেনের হামলায় বাড়ছে মৃতের সংখ্যা

এই বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, জেলেনস্কির দেশের ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পুতিনের দেশে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন। যার মধ্যে, রাশিয়ার সামারা অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি বাড়িতে আগুন লেগে একজন বৃদ্ধ ব্যক্তি মারা গিয়েছেন। এবং পেনজায় হামলার পর একজন মহিলা নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। রোস্তভ অঞ্চলে একটি শিল্প কারখানায় ড্রোন হামলার ফলে আগুন লেগে একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন বলে খবর পাওয়া  গিয়েছে। 

Related Articles

Related image1
কাঁচা না সিদ্ধ, কোন ছোলায় বেশি উপকার? হৃদয়ের স্বাস্থ্য ভালো রাখতে খাদ্যতালিকায় রাখুন এইগুলো
Related image2
বঙ্গোপসাগরে ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, উত্তর থেকে দক্ষিণ সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া? জানুন এক ক্লিকে
35
সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা
Image Credit : Getty

সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা

ইউক্রেনের আনম্যানড সিস্টেমস ফোর্সেস (USF) এবং SBU গোয়েন্দা সংস্থার মতে, রাশিয়ান ভূখণ্ডের গভীরে বেশ কয়েকটি সামরিক ঘাঁটি এবং তেল কেন্দ্রগুলিকে  লক্ষ্যবস্তু করে এই আঘাত করা হয়েছে। এর মধ্যে ছিল মস্কো থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত রিয়াজান তেল শোধনাগার, যেখানে হামলার পর আগুন লেগেছে বলে জানা গিয়েছে। ইউক্রেনের উত্তর-পূর্ব সীমান্তের কাছে অবস্থিত ভোরোনেজ অঞ্চলে আনানেফটেপ্রডুক্ট তেল সংরক্ষণাগারটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

45
চরমে রুশ-ইউক্রেন দ্বন্ধ
Image Credit : X

চরমে রুশ-ইউক্রেন দ্বন্ধ

এছাড়াও, ইউক্রেন প্রিমোরস্কো-আখতারস্কের সামরিক বিমানঘাঁটিতে হামলা চালায়, যা ইউক্রেনের ভূখণ্ডে হামলায় রাশিয়ার ব্যবহৃত ইরানি-নির্মিত শাহেদ ড্রোনের একটি গুরুত্বপূর্ণ উৎক্ষেপণস্থল। আরেকটি হামলায় পেনজার ইলেকট্রোপ্রিবর কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। যা রাশিয়ার সামরিক-শিল্প খাতের জন্য গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক্স উৎপাদনকারী কারখানা বলে মনে করা হচ্ছে।

55
পাল্টা হামাল চালাল রাশিয়া
Image Credit : stockphoto

পাল্টা হামাল চালাল রাশিয়া

তবে ইউক্রেনের হামলা নিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, তাদের বিমান-প্রতিরক্ষা ব্যবস্থা শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত প্রায় নয় ঘন্টার আক্রমণের সময় রাতারাতি ১১২টি ইউক্রেনীয় ড্রোনকে প্রতিহত করা হয়েছে। যার মধ্যে ৩৪টি রোস্তভ অঞ্চলে ছিল। বাধা সত্ত্বেও, বেশ কয়েকজন বেসামরিক নাগরিকের হত্যার খবর পাওয়া গিয়েছে। এছাড়াও রাশিয়া দোনেৎস্কের ওলেক্সান্দ্রো-ক্যালিনোভ গ্রামের নিয়ন্ত্রণ দাবি করেছে ইউক্রেন। যদিও এই বিষয়ে এখনও বিস্তারিত তথ্য মেলেনি। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Donald Trump Gold Coin: আমেরিকার মুদ্রায় ট্রাম্পের ছবি, চালু নতুন ১ ডলারের সোনার কয়েন
Recommended image2
Space Cake: মহাকাশে ভাসছে কেক! দেখুন নভোচারীদের বানানো 'স্পেস কেক'-এর ভাইরাল ভিডিও
Recommended image3
‘৮৫ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে’, পাকিস্তানের উদ্বেগ বাড়িয়ে বালোচিস্তানকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা বিদ্রোহীদের
Recommended image4
Hormuz Strait: হরমুজ নিয়ে ট্রাম্পের 'দাদাগিরি' মানল না ইরান, ২০% শুল্ককে বলল 'অত্যন্ত বেশি'
Recommended image5
Iran Vs USA: ইরানের হিটলিস্টে ট্রাম্প-সহ ১৩ নেতা! প্রকাশ্যে আসতেই মোজতবা খামেনিকে নিয়ে বিস্ফোরক
Related Stories
Recommended image1
কাঁচা না সিদ্ধ, কোন ছোলায় বেশি উপকার? হৃদয়ের স্বাস্থ্য ভালো রাখতে খাদ্যতালিকায় রাখুন এইগুলো
Recommended image2
বঙ্গোপসাগরে ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, উত্তর থেকে দক্ষিণ সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া? জানুন এক ক্লিকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved