আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি তাঁকে হত্যার ষড়যন্ত্রে সফল হয়, তাহলে পাল্টা জবাব দিতে তিনি 'নির্দেশ দিয়ে রেখেছেন'। তাঁর কথায়, ইরানকে এমনভাবে বোমায় ওড়ানো হবে যা তারা আগে কখনও দেখেনি।
আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চরম হুঁশিয়ারি দিলেন। তিনি বলেছেন, তেহরান যদি তাঁকে হত্যার ষড়যন্ত্রে সফল হয়, তাহলে ইরানের বিরুদ্ধে বড়সড় সামরিক অভিযানের 'নির্দেশ তিনি দিয়ে রেখেছেন'। নিউ ইয়র্ক পোস্টের রিপোর্ট অনুযায়ী, ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে ইরানকে 'এমনভাবে বোমায় ওড়ানো হবে যা তারা আগে কখনও দেখেনি'।

ইরানের 'কিল' তালিকায় ট্রাম্পের নাম!
নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি দীর্ঘদিন ধরেই ইরানের 'কিল লিস্ট'-এ রয়েছেন। তবে, তাঁকে হত্যার জন্য ইরানের যে ষড়যন্ত্র করেছে তা নিয়ে ইজরায়েলি গোয়েন্দারা তাঁকে সতর্ক করেছিল, এই খবর তিনি উড়িয়ে দিয়েছেন। ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে বলেন, "আমি অনেকদিন ধরেই ওদের লিস্টে আছি। এটাই বাস্তব। তবে একটাই কথা, আমি নির্দেশ দিয়ে রেখেছি—যদি কিছু হয়, তাহলে ওদের ওপর এমনভাবে বোমা ফেলা হবে যা ওরা আগে কখনও দেখেনি।"
ইজরায়েল ইস্যুতে ট্রাম্প
ট্রাম্প আরও বলেন, "না, না। ইজরায়েল এমন কিছুই জানায়নি। আমি দীর্ঘদিন ধরেই ওদের কিল লিস্টে এক নম্বরে আছি, আর জীবনটা এমনই, বুঝতেই পারছেন।" প্রাক্তন ইরানি সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই-এর শেষকৃত্যের পরেই ট্রাম্প এই মন্তব্য করেছেন।
১৩১ দিন পরে শেষকৃত্য ইরানের সুপ্রিম লিডার খামেনেই
আমেরিকা-ইজরায়েলের যৌথ হানায় নিহত হওয়ার ১৩১ দিন পর, শুক্রবার সকালে ইরানের মাশহাদে ইমাম রেজা শ্রাইনে খামেনেইকে সমাধিস্থ করা হয়। এদিকে, শুক্রবার ট্রাম্প জানান যে তেহরানের অনুরোধে ওয়াশিংটন ইসলামিক রিপাবলিকের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছে। তবে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে আমেরিকা দুই দেশের মধ্যে যুদ্ধবিরতিকে 'শেষ' বলেই মনে করছে।
ট্রাম্পের দাবি
নিজের ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লেখেন, "ইসলামিক রিপাবলিক অফ ইরান আমাদের আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছে। আমরা তাতে রাজি হয়েছি, কিন্তু আমেরিকা তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যুদ্ধবিরতি শেষ!" মার্কিন-ইরান আলোচনা পুনরায় শুরু করতে এবং উত্তেজনা কমাতে কাতারের মধ্যস্থতাকারীরা ইরান সফরে যাওয়ার পরেই ট্রাম্প এই মন্তব্য করেন।


