Ukraine Attack on Russia: মস্কোর একদম কাছে ড্রোন হামলা চালাল ইউক্রেন (ukraine attack on russia)। রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম তাস-এর প্রতিবেদন অনুযায়ী, গোটা রাত জুড়ে মস্কোর কাছে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন (ukraine drone attack on moscow)।

Ukraine Attack on Russia: ইউক্রেনের আক্রমণ। মস্কোর একদম কাছে ড্রোন হামলা চালাল ইউক্রেন (ukraine attack on russia)। রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম তাস-এর প্রতিবেদন অনুযায়ী, গোটা রাত জুড়ে মস্কোর কাছে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন (ukraine drone attack on moscow)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

তবে পাল্টা জবাব দিয়েছে রাশিয়ান সেনাবাহিনীও। মোট ৫০০টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে। সেগুলির মধ্যে যদিও ১২০টি ড্রোনকে ধ্বংস করে দিয়েছে রুশ এয়ার ডিফেন্স সিস্টেম।

মস্কোর একদম কাছে ৫০০ ড্রোন হামলা

Scroll to load tweet…

ঐ শহরের মেয়র জানিয়েছেন, এক বছরের মধ্যে মস্কোর উপর এটি সবচেয়ে বড় হামলা। প্রসঙ্গত, চলতি সপ্তাহের গোড়ার দিকে ইউক্রেনের কিভে বড় হামলা চালায় রুশ বাহিনী। সেই হামলায় ২৫ জনের মৃত্যু হয় বলে খবর। 

তবে এবার রাশিয়ার রাজধানীতে মুহুর্মুহু ড্রোন হামলা চালিয়ে সেই ঘটনার পাল্টা জবাব দিল ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেস্কির দেশ যেন বুঝিয়ে দিল, জবাব দিতে তারাও তৈরি। ইউক্রেনের এই হামলায় খিমকি শহরে এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মিটিসচির বুকেও আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে সংবাদমাধ্যম তাস জানিয়েছে। 

সেইসঙ্গে, বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার জেরে মোট ১২ জন আহত হয়েছেন বলেও জানা গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এই হামলার বিষয়টি কার্যত, স্বীকার করে নিয়েছে। তাদের বক্তব্য, শনিবার রাত থেকে হামলা শুরু করে ইউক্রেন। মোট ৫৫৬টি ড্রোন দিয়ে তারা রাশিয়ার রাজধানীর বিভিন্ন এলাকাকে নিশানা করে। কিন্তু সবকটি ড্রোনকেই ধ্বংস করে দেওয়া হয় রুশ এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে। 

Scroll to load tweet…

এক বছরের মধ্যে সবচেয়ে বড় হানা?

যদিও শহরের মেয়র জানিয়েছেন, ১২০টি ড্রোনকে গুলি করে নামানো হয়। কিন্তু সেই ড্রোনের ধ্বংসাবশেষ বিভিন্ন বসতি এলাকার মধ্যে পড়ে আগুন ধরে যায়। এই ঘটনাতেও বেশ কয়েকজন আহত হওয়ার খবর আসছে। 

সেইসঙ্গে, হামলা হয়েছে শেরেমেটিয়েভো বিমানবন্দরে। যদিও সেই হামলায় কেউ আহত হননি বলেই দাবি করছে সেই দেশের প্রশাসন। অন্যদিকে, ইউক্রেনের বায়ুসেনা আবার পাল্টা দাবি করে বলছে, কিভকে লক্ষ্য করে রাতভর ড্রোন হামলা চালায় মস্কো। তাদের দাবি, সাতটি জায়গায় ড্রোন হামলা চালানো হয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।