মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সেরা নেতাদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর নাম করেছেন। তিনি দুজনকেই 'ক্লাসিক' বলে উল্লেখ করে তাঁদের নেতৃত্বের প্রশংসা করেছেন। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিংকে 'ক্লাসিক' আখ্যা দিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের কোন দুই নেতাকে তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন, এই প্রশ্নের জবাবে ট্রাম্প নরেন্দ্র মোদী ও শি জিনপিং-এর নাম নেন। একই সঙ্গে তাদের চারটি গুণের কথাও উল্লেখ করেন মোদী। ট্রাম্পের কথায় তাঁদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, রাজনৈতিক শক্তি এবং বিশ্বজুড়ে প্রভাবের জন্য তাদের তিনি ক্ল্যাসিক আখ্যা দিয়েছেন। শুক্রবার 'The Axios Show'-তে একটি সাক্ষাৎকারের সময় ট্রাম্পকে এই প্রশ্ন করা হয়েছিল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

মোদী সম্পর্কে ট্রাম্পের প্রতিক্রিয়া

শি জিনপিং-এর বিষয়ে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, "হ্যাঁ, আমি মনে করি নেতৃত্বের দিক থেকে এটা সত্যি।" এরপর দ্বিতীয় নাম জানতে চাইলে তিনি যোগ করেন, "আমার মনে হয় মোদী খুব ভালো।" ট্রাম্প বলেন, "তিনি যুদ্ধ থেকে দূরে থাকেন, যা খুবই বুদ্ধিমানের কাজ। তিনি দেড়শো কোটি মানুষের নেতা। ভারত এখন আসলে বিশ্বের বৃহত্তম দেশ। মোদী একজন অসাধারণ নেতা এবং আমরা তাঁদের সঙ্গে অনেক ব্যবসা করি, কিন্তু এখন আমাদের মধ্যে স্বচ্ছ ব্যবসা হয়।"

মোদীর সঙ্গি শি-র প্রশংসা ট্রাম্পের গলায়

ট্রাম্প আরও বলেন, "মোদী অসাধারণ। প্রেসিডেন্ট শি-ও অসাধারণ। ওঁরা ক্লাসিক, বুঝলেন? আমি বলছি, হলিউডেও ওঁদের নিয়ে সিনেমা বানালে মানানসই অভিনেতা খুঁজে পাওয়া যাবে না।" প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘমেয়াদী শাসন এবং রাজনৈতিক স্থিতিশীলতার প্রশংসা করে ট্রাম্প বলেন, ভারতের রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছেন।

মোদী সরকার নিয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া

মোদী সরকারের কাজের ধরনেরও প্রশংসা করেন ট্রাম্প। তিনি মোদীকে এমন একজন ব্যক্তি হিসেবে বর্ণনা করেন যিনি 'শান্ত' থাকেন, কিন্তু আসলে তিনি 'খুব কঠিন একজন মানুষ'। ট্রাম্প জানান, তিনি মোদীকে ব্যক্তিগতভাবে বেশ কয়েক বছর ধরে চেনেন। ট্রাম্প বলেন, "আমি সারা জীবন ধরে ভারতকে দেখেছি; শুধু বদল, বদল আর বদল। কেউ ছ'মাসের জন্য থাকত, তো কেউ এক বছরের জন্য। হঠাৎ করে প্রধানমন্ত্রী মোদী এলেন। তিনি ১২ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় আছেন। খুবই স্থিতিশীল। আর তিনি এই দারুণ শান্তভাব বজায় রেখেই কাজটা করেন।"

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট আরও যোগ করেন, "অথচ তিনি শান্ত মানুষ নন। তিনি খুব কঠিন একজন মানুষ; আমি তাঁকে খুব ভালো করে চিনি।" ভারত-মার্কিন অর্থনৈতিক সম্পর্ক নিয়ে ট্রাম্প বলেন, তাঁর নেতৃত্বে বাণিজ্য সম্পর্ক উন্নত হয়েছে। তিনি দাবি করেন, আমেরিকা এখন ভারতের সঙ্গে 'স্বচ্ছ ব্যবসা' করে। সব মিলিয়ে, ট্রাম্প বিশ্বের বিভিন্ন নেতার নেতৃত্বের ধরন নিয়ে কথা বলেন এবং আবারও জোর দিয়ে বলেন যে বিশ্ব মঞ্চে প্রভাব ও ক্ষমতার নিরিখে শি জিনপিং এবং প্রধানমন্ত্রী মোদী দুজনেই অসাধারণ।