মঙ্গলবার বাঘের ধরা পেল না বনদফতর  বাঘকে চোখে দেখেছে বলে দাবি গ্রামবাসীর বাঘের ছাপ শেষবার বেলপাহাড়ী সীমান্তে পেয়েছে  ট্র্যাকার টিম ঝাড়খন্ডে যাওয়ার সম্ভাবনা বাঘের

প্রথম থেকেই বাঘকে ধরার সমস্ত প্রচেষ্টা একসঙ্গে নিয়ে এগোন শুরু করেছিল বনদফতর ৷ তারপরও প্রথম রাতে খুব একটা সুফল মেলে নি ৷ তাই আরও বড় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত ৷ কমপক্ষে ​​ ​বাঘের ছবি জোগাড় করতে একসঙ্গে ১৪ টি বিশেষ ইনফ্রারেড ক্যামেরা লাগানো হল জঙ্গলে ৷ তবে তার আগে বাঘের প্রত্যক্ষদর্শী এলো সামনে ৷ পাতা ফাঁদ থেকে সামনেই দিনের বেলা বাঘকে দেখার দাবি গ্রামবাসীর ৷ তবে বনদফতরের দাবি বাঘ মঙ্গলবার বিকেলে বেলপাহাড়িতে রাজ্য-সীমান্তে হাজির হয়েছে ৷ যেতে পারে ঝাড়খন্ডেও ৷ যাওয়ার সম্ভাবনা বাঁকুড়া পুরুলিয়াতেও ৷ বাঁকুড়া বা পুরুলিয়াতে পাওয়া পায়ের ছাপ একই বাঘের বলেই দাবি করছে বন দপ্তর ৷ ​​
সোমবার রাত কেটে গেলেও ক্যামেরা বা খাঁচাতে ধরা পড়লো না রয়্যাল বেঙ্গল টাইগার ৷ সাত সকালেই ঝাড়গ্রামের মালাবতীর জঙ্গলে গিয়ে খাঁচা পরীক্ষা করেন বনকর্মীরা ৷ দেখা গেল সবকিছু একই রয়েছে ৷ লাগানো একটি ক্যামেরাতে দেখা যায়নি কোনও ছবি ৷ তাই বনদফতরের পক্ষ থেকে বাঘ-এর ছবি তুলতে আরও ১৩ টি ক্যামেরা জঙ্গলের বিভিন্ন স্থানে লাগানোর ব্যাবস্থা হয় ৷ 
অন্যদিকে সকালেই বাঘকে নিজের চোখে দেখেছন বলে দাবি করেন এক বাসিন্দা ৷ বিনপুর থানার পাথরচাকরি-তে বাঘ দেখতে পান গ্রামবাসী পতিত কর্মকার। জঙ্গলে পাতা আনতে যাওয়ার সময় তিনি বাঘ দেখেছেন বলে দাবি করেন ৷ বড়, হলদে গায়ে ডোরাকাটা দাগ ছিল প্রাণীটির।বাঘ বলেই দাবি পতিত কর্মকারের। তিনি বলেন- 'হঠাৎ জঙ্গলে ঢোকার সময় দেখলাম বেশকিছু পাখি চেঁচিয়ে উঠলো ৷ অস্বাভাবিক মনে হওয়া গিয়ে দেখলাম একটি বড় বাঘ দৌড়ে জঙ্গলের গভীরে চলে গেলো ৷' 
বনকর্তারা তাঁর কথা মতো তল্লাশিতে গিয়ে নতুন করে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন বলেও খবর ৷ পেতে রাখা খাঁচা থেকে প্রায় সাতশো মিটার দুরত্বে এই নতুন পায়ের ছাপ দেখা গিয়েছে ৷ এরপরই আরও ১৩ টি ক্যামেরা লাগানোর ব্যাবস্থা করেছে বনদফতর ৷মঙ্গলবার পরিস্থিতি দেখতে হাজির হয়েছিলেন মুখ্যবনপাল শক্তিশঙ্কর দে ৷ তিনি বলেন- এদিনের বাঘের শেষ পায়ের ছাপ ধরা পড়েছে বেলপাহাড়ির শেষপ্রান্তে ৷ যেখান থেকে খুব সামনে ঝাড়খন্ড যাওয়া ৷ তবে যেতে পারে পুরুলিয়া এবং বাঁকুড়াও ৷ একটাই বাঘ রয়েছে ৷ যে গতিতে এগোচ্ছে সে ঝাড়খন্ডে গেলেও যেতে পারে ৷ তাই খাঁচাও সরিয়ে পাতা হয়েছে ৷ তবে বাঁকুড়া বা পুরুলিয়া , ঝাড়গ্রামে পাওয়া পায়ের ছাপ একই বাঘের ৷

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred