বৃহস্পতিবার সকালে ইতিমধ্যেই পেট্রোল-ডিজেলের দাম নতুন ধার্য করেছে  সরকারি তেল সংস্থা ।   বৃহস্পতিবার কলকাতা সহ দেশের ১০ শহরের  পেট্রোল এবং ডিজেলের কী  দাম, চলুন জেনে নেওয়া যাক। 

বৃহস্পতিবার সকালে ইতমধ্যেই পেট্রোল-ডিজেলের দাম নতুন ধার্য করেছে সরকারি তেল সংস্থা (Govt Oil Organisation)। দেখতে দেখতে দুই মাস পেরোলো পেট্রোল এবং ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। দেশের একাধিক শহরে শুল্ক হ্রাস হলেও সেই সুবিধা পায়নি পশ্চিমবঙ্গবাসী। বৃহস্পতিবার কলকাতা সহ দেশের ১০ শহরের পেট্রোল এবং ডিজেলের কী দাম, চলুন জেনে নেওয়া যাক।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

রইল কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ে এই মুহূর্তের জ্বালানীর দাম 

বৃহস্পতিবার আইওসিএল -র ওয়েবসাইট অনুযায়ী, কলকাতায় পেট্রোলের দাম রয়েছে প্রতি লিটারে ১০৪ টাকা ৬৭ পয়সা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯ টাকা ৭৯ পয়সা। মুম্বইতে জ্বালানীর দাম অপরিবর্তিত রয়েছে। মুম্বইতে লিটার প্রতি পেট্রেলের দাম ১০৯ টাকা ৯৮ পয়সা এবং ডিজেলের দাম ৯৪ টাকা ১৪ পয়সা। আইওসিএল -র ওয়েবসাইট অনুযায়ী, চেন্নাইতে লিটার প্রতি পেট্রেলের দাম ১০১ টাকা ৪০ পয়সা এবং ডিজেলের দাম ৯১ টাকা ৪৩ পয়সা। বৃহস্পতিবার দিল্লিতে লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ৪১ পয়সা এবং ডিজেলের দাম ৮৬ টাকা ৬৭ পয়সা। মেট্রো শহরগুলির মধ্য়ে দিল্লিতেই সবচেয়ে দাম কম পেট্রোল ও ডিজেল। দেশের রাজধানী দিল্লিতে পেট্রোলের উপর ভ্যাট ৩০ শতাংশ কমিয়ে ১৯.৪০ শতাংশ করেছিল দিল্লি সরকার। তারপরেই দিল্লিতে প্রতি লিটারে পেট্রোলের দাম প্রায় ৮ টাকা ৫৬ পয়সা কমে যায়। 

পেট্রোল-ডিজেল কী দামে বিকোচ্ছে দেশের আরও ৬ শহর ?

দেশের এই চার শহর ছাড়া এদিন আগ্রাতে লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ০৫ পয়সা এবং ডিজেলের দাম ৮৬ টাকা ৫৬ পয়সা। আমেদাবাদে লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ১৩ পয়সা এবং ডিজেলের দাম ৮৯ টাকা ১২ পয়সা। ব্যাঙ্গালোরে লিটার প্রতি পেট্রেলের দাম ১০০ টাকা ৫৮ পয়সা এবং ডিজেলের দাম ৮৫ টাকা ০১ পয়সা। ভোপালে লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ০৫ পয়সা এবং ডিজেলের দাম ৯০ টাকা ৮৭ পয়সা। ভুবেনেশ্বরে লিটার প্রতি পেট্রেলের দাম ১০১ টাকা ৮১ পয়সা এবং ডিজেলের দাম ৯০ টাকা ৬২ পয়সা। চণ্ডীগড়ে লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ০৫ পয়সা এবং ডিজেলের দাম ৮০ টাকা ৯০ পয়সা। 

দেশের একাধিক শহরে শুল্ক হ্রাস হলেও সেই সুবিধা পায়নি রাজ্যবাসী 

নতুন বছরে পেট্রোল-ডিজেলের দাম কমার অপেক্ষায় শহরের বাসিন্দারা। কারণ পেট্রোল-ডিজেলের দাম কমলে প্রত্যক্ষভাবে যেমন পরিবহণে খরচ কমবে। পরোক্ষভাবে তেমন আমদানি-রফতানি হওয়া খাদ্য দ্রব্যও সস্তা হবে। এদিকে আন্তর্জাতিক বাজারে ক্রমশ তেলের দাম কমলেও দেশিয় বাজারে এখনও তার কোনও প্রভাব পড়েনি।প্রায় দুই মাস ধরে দেশে পেট্রোল-ডিজেলের অপরিবর্তিত রয়েছে। দেশের একাধিক শহরে শুল্ক হ্রাস হলেও সেই সুবিধা পায়নি রাজ্যবাসী। উল্লেখ্য, ৪ নভেম্বর জ্বালানির দাম কমানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। তারপর আর জ্বালানির দাম বাড়েনি। তবে কমেওনি। আন্তর্জাতিক বাজারে অপরিষোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৭০ ডলারের নিচে নেমে গিয়েছে। তাও জ্বালানীর দাম অপরিবর্তিত রয়েছে।