MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Fashion and Beauty
  • Waxing Side Effects: পার্লারে গিয়ে ওয়্যাক্সিং করিয়ে পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগছেন? লোম তোলার আগে মাথায় রাখুন এই নিয়মগুলি

Waxing Side Effects: পার্লারে গিয়ে ওয়্যাক্সিং করিয়ে পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগছেন? লোম তোলার আগে মাথায় রাখুন এই নিয়মগুলি

ওয়্যাক্সিং করানোর পরে বহু মানুষই ত্বকে জ্বালা-পোড়া, চুলকানি বা র‍্যাশের সমস্যায় ভুগতে থাকেন। যে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া এড়ানোর জন্য অবশ্যই মেনে চলুন কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম।

2 Min read
Author : Sahely Sen
Published : Jan 02 2024, 12:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Getty Images

শরীরের গোপনাঙ্গ হোক, অথবা হাত-পা, ত্বক সুন্দর ও মোলায়েম দেখানোর জন্য পুরুষ-মহিলা নির্বিশেষে অনেকেই পার্লারে গিয়ে অথবা বাড়িতে বসে মধু, চকোলেট বা সাধারণ বাজারচলতি স্ট্রিপের সাহায্যে দেহের লোম তুলে থাকেন। 

210
Image Credit : Asianet News

ব্যথা-বেদনা যতই হোক, সৌন্দর্যের লোভে ওয়্যাক্সিং করানো প্রায় অধিকাংশ মানুষেরই সাপ্তাহিক রুটিনের মধ্যে অঙ্গীভূত।

310
Image Credit : Asianet News

কিন্তু, এই ওয়্যাক্সিং করানোর পরে বহু মানুষই ত্বকে জ্বালা-পোড়া, চুলকানি বা র‍্যাশের সমস্যায় ভুগতে থাকেন। প্রথমবার ওয়্যাক্সিং করানোর পর এই সমস্যা অনেকটা বেশি পরিমাণে দেখা যায়।

410
Image Credit : Asianet News

ওয়্যাক্সিং করার পর ত্বকের যে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া এড়ানোর জন্য অবশ্যই মেনে চলুন কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম।

510
Image Credit : Asianet News

লোম তোলার পর ত্বকের ওপরের অংশ ফুলে ফুলে লাল লাল দাগ হয়ে যেতে পারে। এগুলি এড়ানোর জন্য অবশ্যই কিছু কুলিং জেল, আইস প্যাক বা ঠান্ডা মলম মেখে নিন।

610
Image Credit : Asianet News

তাপ দিয়ে লোম টেনে টেনে তোলার ফলে ত্বকের ওপরে লালচে ছোট ছোট ফুসকুড়ি উঠতে পারে। এগুলির নিরাময়ের জন্য ত্বকে ঠান্ডা পাওডার অথবা অ্যালোভেরা জেল মেখে নিন। ফুসকুড়ি মিলিয়ে যাবে।

710
Image Credit : Asianet News

লোম টেনে তোলার পরে ত্বকের ওপরের ছিদ্রগুলি খোলা থাকে। এই সময়ে কোনও রকম ব্যাকটেরিয়া সংক্রমণ এড়ানোর জন্য অবশ্যই ওয়্যাক্সিং করার পরে কোনও ভালো ক্লিনজার ব্যবহার করুন।

810
Image Credit : Asianet News

লোম তোলার কারণে খুব বেশি ব্যথা অনুভব না করার জন্য তোলার আগে লোমগুলিকে ছোট ছোট করে ছেঁটে অন্তত আধ ইঞ্চি করে নিন।

910
Image Credit : Asianet News

যেখানে ওয়্যাক্সিং করতে চলেছেন, সেই অংশে ২-৩ দিন আগে থেকে দিনে অন্তত একবার স্ক্রাব করতে থাকুন। এতে সদ্য বেড়ে ওঠা লোমগুলি নিজে নিজেই গোড়া থেকে আলগা হয়ে আসবে।

1010
Image Credit : Asianet News

ওয়াক্স করার আগে অবশ্যই আপনার ত্বক পরিষ্কার করুন, এবং লোম তুলে ফেলার পর কখনওই আঁটসাঁট পোশাক পরবেন না। সর্বদা ঢিলেঢালা পোশাক পরুন।

Fashion Beauty (ফ্যাশন সৌন্দর্য ): Latest fashion news, beauty coverage, celebrity Fashion style, fashion week updates in Bangla. Watch Fashion videos tips on Asianet Bangla News

About the Author

SS
Sahely Sen
সহেলী সেন, সাব-এডিটর- কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি-তে স্নাতক। বাংলা থিয়েটার গ্রুপের হয়ে ভারত ও বাংলাদেশের মঞ্চে অভিনয় করেছেন। ২০১৯ সালে Yrals-এর হাত ধরে সাংবাদিকতায় অভিষেক। পিপার মিডিয়া এবং টিভি ৯ বাংলাতেও কনটেন্ট রাইটার হিসাবে কাজ করেছেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
ওপেন অ্যাডজাস্টেবল রিং: অফিসের জন্য ১.৫ গ্রামের ৬টি ডিজাইন
Recommended image2
মিনিম্যাল মেকআপে ম্যাক্সিমাম গ্লো, এই ৭ উপায়ে পান নো মেকআপ লুক
Recommended image3
মিষ্টি আলু দিয়ে ত্বকের পরিচর্যা ও মুখরোচক পেট পুজো দুটোই করা যায়, জানুন সহজ টিপস
Recommended image4
খুশকির শ্যাম্পু দিয়ে ব্রণ সারানো কি সম্ভব? এটি কি আদৌ নিরাপদ? জানুন এক ক্লিকে
Recommended image5
এবার আপনার পোশাক অনুযায়ী আপনার নখ বদলে যাবে বিভিন্ন রঙে, হাজির পৃথিবীর প্রথম 'স্মার্ট নখ'..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved