MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Food
  • Food Eating Habit: নিয়ম করে ফল খেলেও শরীরে পড়তে পারে খারাপ প্রভাব, জেনে নিন কোন বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখতে হবে

Food Eating Habit: নিয়ম করে ফল খেলেও শরীরে পড়তে পারে খারাপ প্রভাব, জেনে নিন কোন বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখতে হবে

প্রত্যেকদিন ফল খাওয়া অবশ্যই একটি ভালো অভ্যাস। কিন্তু, ফল খাওয়ার নিয়মে কোনও ভুল থাকলে শরীরে তার খারাপ প্রভাবও পড়তে পারে। 

2 Min read
Author : Sahely Sen
| Updated : Oct 02 2023, 08:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : pexels

ফল সবসময়ই শরীরকে স্বাস্থ্যজ্জ্বল রাখে। প্রত্যেকদিন যথাযথ খাবারদাবারের সঙ্গে ফল খেলে শরীর প্রয়োজনীয় পুষ্টি, ভিটামিন পায়, শরীর থাকে রোগমুক্ত। পুষ্টিবিদদের মতে, প্রত্যেক দিনের খাদ্যাভ্যাসে অন্তত একটা করে ফল রাখা জরুরি। কিন্তু, ফল খাওয়ার নিয়মে ভুল থাকলে শরীরে তার খারাপ প্রভাবও পড়তে পারে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
Image Credit : freepik

স্বাস্থ্য ভালো রাখার জন্য অনেকে ব্রেকফাস্টে ফল খান, কেউ দুপুরের খাবার খাওয়ার পরেও ফল খান। কিন্তু, ফল যেকোনও সময় খেয়ে নিলেই হয় না। তার জন্য রয়েছে বিশেষ কিছু নিয়ম। ফল খাওয়া শেষ করেই জল পান করে নিলে হতে পারে বমি বমি ভাব, মাথা ব্যথা অথবা অন্যান্য শারীরিক সমস্যা। বেশিরভাগ ফলেই থাকে জল, যা শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। তাই, ফল খাওয়ার পরেই আবার জল পান করলে, শরীরে হজমের প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে।

35
Image Credit : Pexels

সকালে কেটে রাখা ফল যদি বিকালে খান, তাহলে সেই ফলের গুনাগুন প্রায় একেবারেই থাকে না। অনেকক্ষণ ধরে কেটে রাখলে ফলের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। বেশিরভাগ ফল গোটা খাওয়াই ভালো। কেটে খেতে সঙ্গে কাটার পরেই সঙ্গে সঙ্গে খেয়ে নিন। ফেলে রাখা উচিত নয়।

45
Image Credit : our own

ফল চিবিয়ে খাবার সময়ে না থাকলে যদি রোজ ফলের রস পান করেন, তার উপকারও রয়েছে যথেষ্ট। কিন্তু, গোটা ফলে প্রচুর পরিমাণ তন্তু বা ফাইবার থাকে, যা ফলের রস থেকে বাদ হয়ে যায়। তাই, রস বানিয়ে খাওয়ার চেয়ে গোটা ফল চিবিয়ে খাওয়াই বেশি উপকারী।

55
Image Credit : our own

ফল সারাদিন ধরেই খাওয়া যায়। কিন্তু, প্রত্যেকদিন চেষ্টা করুন প্রাতরাশ অথবা মধ্যাহ্নভোজের পরে ফল খাওয়ার। রাতের খাবারের পর ফল খাওয়া এড়িয়ে চলুন। ভারী খাবার খাওয়ার আধ ঘণ্টা আগে কিংবা পরে ফল খান। ফ্রোজেন ফল যথাসম্ভব এড়িয়ে চলুন। এগুলির দ্বারা হজমের সমস্যা দেখা দিতে পারে। প্রত্যেকদিন আলাদা আলাদা ধরনের ফল খাওয়ার চেষ্টা করুন। এতে সারা সপ্তাহ জুড়েই শরীর ভিন্ন ভিন্ন ধরনের উপকার পেতে থাকবে।

Food News (খাবার-দাবারের খবর): Get the expert tips to cook famous bangla dishes & food receipes in Bangla, articles about Cooking & Food Recipes in Bangla - Asianet News Bangla.

About the Author

SS
Sahely Sen
সহেলী সেন, সাব-এডিটর- কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি-তে স্নাতক। বাংলা থিয়েটার গ্রুপের হয়ে ভারত ও বাংলাদেশের মঞ্চে অভিনয় করেছেন। ২০১৯ সালে Yrals-এর হাত ধরে সাংবাদিকতায় অভিষেক। পিপার মিডিয়া এবং টিভি ৯ বাংলাতেও কনটেন্ট রাইটার হিসাবে কাজ করেছেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
একঘেয়ে ঢ্যাঁড়স পোস্ত খেয়ে মুখ মেরে গিয়েছে? তাহলে চিংড়ি-ঢ্যাঁড়সের এই টুইস্টে জমে যাবে লাঞ্চ
Recommended image2
১২ ঘণ্টা নরম তুলতুলে থাকবে রুটি, আটায় মেশান জাস্ট ২ চামচ এই জিনিস!
Recommended image3
Food Tips: সন্ধের টিফিনে জুড়ুন প্রোটিন, রইল ৫ লোভনীয় রেসিপি – ভুঁড়িও কমবে, এনার্জিও থাকবে
Recommended image4
খিচুড়ি নয়, ডাল-সবজির ‘পাওয়ার হাউস’! ওড়িশার বিখ্যাত ডালমা বানান ৩০ মিনিটে, স্বাদে-পুষ্টিতে ১০-এ ১০
Recommended image5
চা-কফি বাদ দিন! গরমে অফিসে মেজাজ ঠান্ডা রাখবে এই ৫ পানীয়, ক্লান্তি কাটাবে ৫ মিনিটে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved