বাইরের ধুলো, বালি, ময়লা ত্বকের ক্ষতি করে  কড়া রোদে সানক্রিন না লাগিয়ে বেরোলে ত্বকের ক্ষতি হবে প্রত্যেক মাসে একবার করে ম্যাসাজ করান খাবার পাতে বাড়তি নুন একদম খাবেন না

ত্বক নিয়ে আমরা প্রত্যেকেই নাজেহাল। কোনও না সমস্যা যেন আমাদের লেগেই রয়েছে। ত্বক অনেক ধরনের হয়। কারোর রুক্ষ্ম, তো কারেরা তৈলাক্ত। আজ নিজের ত্বকের ধরণ না জেনেই আমরা বিভিন্ন জিনিস ব্যবহার করে থাকি। আর এই কারণেই ত্বকের নানা ধরনের সমস্যা বেড়ে যায় আর ত্বকের জেল্লাও কমে যায়। ত্বকের সেই পুরোনো জেল্লা ফিরিয়ে আনতে কাজে লাগান ঘরোয়া কিছু টিপস।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-এবার অ্যাকাউন্টে ঢুকবে টাকা, ডিজিটাল পেমেন্টে নেওয়া যাবে না বাড়তি চার্জ, নির্দেশ কেন্দ্রের...

সকালে ঘুম থেকেই উঠেই ফেসওয়াশ দিয়ে মুখ পরিস্কার করুন। এর ব্র্যান্ডের ফেসওয়াশ বেশি ব্যবাহার করবেন না। নিজের ত্বকের গঠন বুঝে ফেসওয়াশ ব্যবহার করুন। বাইরে থেকে এসে অবশ্যই হাত, পা ভাল করে ধুয়ে নিন। বাইরের ধুলো, বালি, ময়লা ত্বকের ক্ষতি করে। রোদে বেরোনোর সময় অবশ্যই মুখে সানস্ক্রিন মেখে বেরান। কড়া রোদে সানক্রিন না লাগিয়ে বেরোলে ত্বকের ক্ষতি হবে। এমনকী মেঘলা দিনেও সানস্ক্রিন মেখে বেরোবেন।
মুখে ব্রণর সমস্যা থাকলে বুঝেশুনে প্রোডাক্ট ব্যবহার করুন। নিজের স্কিন বুঝে মেকআপ নির্বাচন করুন।

আরও পড়ুন-সস্তার সোনা কেনার সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় সরকার, নয়া স্কিমে রয়েছে আকর্ষণীয় সুযোগ...

প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল খান। জল শরীর থেকে অনেক দূষিত পদার্থ বের করে দেয়। মাথার বালিশ পরিস্কার রাখুন। সপ্তাহে দুই-তিনদিন অন্তর বালিশ রোদে দিন। বালিশের কভার মাঝেমধ্যেই পরিস্কার করে নিন। খাবারে অতিরিক্ত নুন একদমই দেবেন না। বেশি পরিমাণ নুন শরীরে ব্লাড প্রেসারের সমস্যা করে তা নয়, বরং চুল ও ত্বকের ক্ষতি করে। খাবার পাতে বাড়তি নুন একদম খাবেন না। প্রত্যেক মাসে একবার করে ম্যাসাজ করান। এতে ত্বকের পরিচর্যা হবে। ডেট এক্সপায়ার হওয়া মেক আপ কখনওই মুখে মাখবেন না। এই ধরনের মেক আপে ব্যাকটেরিয়া খুব সহজেই বৃদ্ধি পায়। তাই ভাল ব্র্যান্ডের মেক আপ ব্য়বহার করুন।