MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Lifestyle
  • Health
  • Heart Attack: জিমে ওয়ার্ক আউট করার সময় হার্ট অ্যাটাক কেন হয়? মৃত্যুর ঝুঁকি এড়াতে মেনে চলুন চিকিৎসকদের এই পরামর্শ

Heart Attack: জিমে ওয়ার্ক আউট করার সময় হার্ট অ্যাটাক কেন হয়? মৃত্যুর ঝুঁকি এড়াতে মেনে চলুন চিকিৎসকদের এই পরামর্শ

জিমে ব্যায়াম করার সময় বহুবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তরুণ যুবক যুবতীরা। এর কারণ হিসেবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা আচমকা অতিরিক্ত ব্যায়াম করাকে দায়ী করে থাকেন।  

2 Min read
Author : Sahely Sen
Published : Sep 22 2023, 11:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Getty

দিন দিন মানুষের ব্যস্ততা বাড়ার সাথে সাথে বেড়েই চলেছে তরুণ-যুবদের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। মুহূর্তের মধ্যে আঘাত হেনে মানুষকে মাটিতে ফেলে দিচ্ছে হার্ট অ্যাটাক। ডায়াবেটিস, স্থূলতা এবং উচ্চ রক্তচাপের মতো রোগগুলি হৃদরোগকে আরও সম্ভাবনাময় করে তুলছে। এই ভয়ানক বিপদ প্রতিহত করার জন্য চিকিৎসকরা সবার আগে বলছেন, অস্বাস্থ্যকর জীবনযাত্রাকে পরিত্যাগ করার কথা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : Getty

হৃদযন্ত্রের জটিলতা এড়িয়ে সুস্থ জীবনযাপন করার জন্য চিকিৎসকরা বিশেষ কয়েকটি পরামর্শ দিয়ে থাকেন। বারংবার তরুণ যুবক যুবতীদের জিমে ব্যায়াম করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার কারণ হিসেবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা আচমকা অতিরিক্ত ব্যায়াম করাকে দায়ী করে থাকেন। জিমে ব্যায়াম করার সময় বুকে ব্যথা, মাথা ঘোরা এবং শ্বাসকষ্টের মতো লক্ষণগুলি এড়িয়ে যেতে নিষেধ করা হয়।

38
Image Credit : Getty

হৃদরোগে আক্রান্ত হওয়ার আরও একটি কারণ হল অস্বাস্থ্যকর জীবনধারা। যেসব মানুষ অতিরিক্ত পরিমাণে জাঙ্ক ফুড খান, তাঁদের মধ্যে হৃদরোগের ঝুঁকি বেশি হতে পারে।

48
Image Credit : Getty

অনেকেই তাড়াতাড়ি মেদ ঝরানোর জন্য খাবারদাবার না খেয়ে প্রয়োজনীয় প্রোটিন পাউডার ও ফুড সাপ্লিমেন্ট পাউডার খান। এগুলি আদতে হৃদরোগের ঝুঁকি বাড়ায়। চিকিৎসকরা সঠিক পরিমাণে প্রয়োজনীয় স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন।

58
Image Credit : Getty

বহু মানুষ জিমে ওয়ার্ক আউট করে শরীর সুন্দর করার চেষ্টার সাথে সাথে স্টেরয়েড গ্রহণ করেন। এই স্টেরয়েড শরীরের জন্য ভয়ঙ্কর হতে পারে। মাত্রাতিরিক্ত ব্যবহার করলে মৃত্যু অবশ্যম্ভাবী।

68
Image Credit : our own

চিকিৎসকরা জীবনচর্চা থেকে কখনওই ব্যায়াম বাদ দিতে বলেন না। প্রত্যেকটি ২০-৩০ মিনিট ধরে অল্প অল্প করে ব্যায়াম করা উচিত, ঘাম ঝরানো প্রয়োজন। শরীরচর্চা করতে প্রচণ্ড কষ্ট হলে কখনওই তেমন শরীরচর্চা করা উচিত নয়। ব্যায়াম কখনই মৃত্যু ঘটায় না। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, ব্যায়াম কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমায়।

78
Image Credit : freepik

ধূমপান, অ্যালকোহল সেবন এবং অতিরিক্ত তৈলাক্ত খাবার বা জাঙ্ক ফুড এড়িয়ে চলা স্বাস্থ্যের জন্য ভালো। প্রত্যেকদিন নিয়ম করে নির্দিষ্ট সময়ে খাবার খাওয়া উচিত। খাবার খেয়ে অবশ্যই কিছুক্ষণ হাঁটাচলা করা প্রয়োজন, এর দ্বারা হজম প্রক্রিয়া ভালো হয়।

88
Image Credit : Getty

প্রত্যেক মানুষের জন্য ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনে প্রত্যেক ব্যক্তি অন্ততপক্ষে ৭ ঘণ্টা ঘুম খুবই জরুরি। ঘুম ভালো না হলে শরীরের ক্লান্তি দূর হয় না। ক্লান্ত শরীরকে জিম ওয়ার্ক আউটের মাধ্যমে আরও বেশি কষ্ট দিলে সর্বনাশ হতে পারে।

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

SS
Sahely Sen
সহেলী সেন, সাব-এডিটর- কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি-তে স্নাতক। বাংলা থিয়েটার গ্রুপের হয়ে ভারত ও বাংলাদেশের মঞ্চে অভিনয় করেছেন। ২০১৯ সালে Yrals-এর হাত ধরে সাংবাদিকতায় অভিষেক। পিপার মিডিয়া এবং টিভি ৯ বাংলাতেও কনটেন্ট রাইটার হিসাবে কাজ করেছেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Immunity: এমন ৬টি পানীয়, যেগুলি সংক্রমণ এড়াতেও বিশাল সাহায্য করে
Recommended image2
Cut Sugar: ডায়েট থেকে চিনি বাদ দিতে চান? রইল কয়েকটি স্মার্ট টিপস
Recommended image3
Period Diet: পিরিয়ডের ব্যথায় কাবু? ডায়েটে রাখুন এই খাবার, মিলবে আরাম
Recommended image4
এই দেশি জুসেই হবে কামাল! কোষ্ঠকাঠিন্য থেকে অন্ত্রের জীবাণু - ত্রিফলা জুসের ৫ উপকারিতা জানলে চমকে যাবেন
Recommended image5
Prediabetes Risk: জাঙ্ক ফুড, মিষ্টি আর ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা, প্রি-ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় এই ৬টি অভ্যাস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved