MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • রাতে খাওয়ার পরেই শুয়ে পড়েন? শরীরের কী মারাত্মক ক্ষতি হতে পারে জানেন?

রাতে খাওয়ার পরেই শুয়ে পড়েন? শরীরের কী মারাত্মক ক্ষতি হতে পারে জানেন?

খাওয়ার পর পরই কি ঘুমানো যায়? এটি করার ফলে কী কী সমস্যা হতে পারে জেনে নেওয়া যাক…

2 Min read
Author : Soumya Ganguly
| Updated : Jan 04 2025, 03:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
রাতে খাওয়ার পরেই কি ঘুমিয়ে পড়ার অভ্যাস আছে? তাহলে এই অভ্যাস বদল করুন

রাতে খাওয়ার পরেই কি ঘুমিয়ে পড়ার অভ্যাস আছে? তাহলে এই অভ্যাস বদল করুন

বর্তমানে প্রায় সবারই ব্যস্ত জীবন। কোনও কিছুর জন্যই সময় নেই। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে অফিসের কাজ, বাড়ির কাজ ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকতে হয়। অনেকেই বলেন যে রাতে ঘুমানোর আগেই একটু বিশ্রাম পাওয়া যায়। সময়ের অভাবে অনেকে রাতের খাবার খেয়েই সঙ্গে সঙ্গে বিছানায় চলে যান। কিন্তু খাওয়ার পর পরই কি ঘুমানো যায়? এটি করার ফলে কী কী সমস্যা হতে পারে জেনে নেওয়া যাক…

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
রাতে খাওয়ার পরেই শুয়ে পড়লে শরীরে কী ধরনের মারাত্মক ক্ষতি হয় জেনে নিন

রাতে খাওয়ার পরেই শুয়ে পড়লে শরীরে কী ধরনের মারাত্মক ক্ষতি হয় জেনে নিন

রাতে খাওয়ার পর পরই ঘুমোলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। এর ফলে গ্যাস, বদহজম, বুক জ্বালা, পেট ফাঁপা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। শুধু তাই নয়, খাওয়ার পর পরই শুয়ে পড়লে বুকে ভার লাগতে পারে। তাই যতটা সম্ভব খাওয়ার পর পরই শোয়া উচিত নয়। এছাড়াও, খাওয়ার পর পরই শুয়ে পড়লে পেটে অ্যাসিড তৈরি হয় এবং তা গলায়ও উঠে আসতে পারে। অ্যাসিডিটির সমস্যা অনেক বেড়ে যায়।

34
রাতে খাবার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরেই শোয়া উচিত, না হলে সমস্যা হয়

রাতে খাবার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরেই শোয়া উচিত, না হলে সমস্যা হয়

খাওয়ার পর পরই ঘুমোলে খাবার ঠিকমতো হজম হয় না। এর ফলে শরীরে টক্সিন জমা হতে শুরু করে। এটি বিপাককেও প্রভাবিত করে। বদহজম শরীরের শক্তির মাত্রাকে প্রভাবিত করে, যার ফলে ভালো ঘুম আসে না। এটি শরীরে ক্লান্তি এবং অস্থিরতা সৃষ্টি করে। রাতের খাবার এবং ঘুমের মধ্যে যদি পর্যাপ্ত বিরতি না থাকে তবে তা রক্তে শর্করার মাত্রাকে অসম করে তোলে। দীর্ঘমেয়াদে এই অবস্থা ইনসুলিন প্রতিরোধের সৃষ্টি করে, যা ডায়াবেটিস এবং অন্যান্য গুরুতর স্বাস্থ্য সমস্যার দিকে পরিচালিত করে।

44
রাতের খাবার এবং ঘুমের মধ্যে কতক্ষণ বিরতি প্রয়োজন? জেনে নিন চিকিৎসকদের মত

রাতের খাবার এবং ঘুমের মধ্যে কতক্ষণ বিরতি প্রয়োজন? জেনে নিন চিকিৎসকদের মত

বিশেষজ্ঞদের মতে, রাতের খাবার এবং ঘুমের মধ্যে কমপক্ষে আড়াই থেকে তিন ঘন্টা বিরতি থাকা উচিত। যদি হজমের সমস্যা থাকে, তবে তিন-চার ঘন্টা বিরতি নেওয়া আরও ভালো।
 

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
Latest Videos
Recommended Stories
Recommended image1
Weight loss Diet: পুজোর আগে টোনড ফিগার পেতে চান! কাল থেকে ফলো করুন অফিস ডায়েট প্ল্যান
Recommended image2
High-Protein Foods: শরীর চাঙ্গা রাখতে রোজ খান এই ৫ খাবার, প্রোটিনের ঘাটতি হবে না
Recommended image3
Cardamom Water: খালি পেটে কি এলাচের জল খাওয়া উচিত?
Recommended image4
Monsoon Health: বর্ষায় সুস্থ থাকতে চান? ডেঙ্গি, ম্যালেরিয়া থেকে বাঁচার উপায় জেনে নিন
Recommended image5
শ্রাবণে সোমবার ব্রতের সময় পিরিয়ডস হলে কী করবেন? শাস্ত্র ও ধর্মীয় বিশ্বাস কী বলছে জানুন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved