MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • পরিারকে রাখুন সুস্থ, জেনে নিন কীভাবে খুব সহজে ও চটজলদি পরিষ্কার করবেন বাড়ির ডোরম্যাট

পরিারকে রাখুন সুস্থ, জেনে নিন কীভাবে খুব সহজে ও চটজলদি পরিষ্কার করবেন বাড়ির ডোরম্যাট

ডোরম্যাট পরিষ্কারের টিপস: আপনার বাড়ির ডোরম্যাট খুব সহজেই কীভাবে পরিষ্কার করবেন তা এই পোস্টে দেখুন।

2 Min read
Author : Parna Sengupta
Published : Nov 12 2024, 11:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

আমরা প্রত্যেকেই রান্নাঘর থেকে শুরু করে বাড়ির সব জিনিসপত্র মাঝেমধ্যেই পরিষ্কার করি। বাড়িও ঘন ঘন মোছা হয়। কিন্তু বাড়িতে থাকা ডোরম্যাট আমাদের অনেকেই পরিষ্কার করি না। দুই-তিন মাস হলেও দেয়ালে ঝেড়ে আবার ব্যবহার করেন অনেকে। আবার কেউ কেউ বছরে একবার করে পুরনো ডোরম্যাট ফেলে দিয়ে নতুন ডোরম্যাট কিনে ব্যবহার করেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26

আর আমরা আমাদের বাড়ি যতই পরিষ্কার রাখি না কেন, ডোরম্যাট পরিষ্কার না রাখলে সবই বৃথা।তেমনি অনেকে ডোরম্যাট ব্রাশ করে খুব কষ্ট করে ধোয়েন। কিন্তু এখন আর কোন কষ্ট ছাড়াই ১০ মিনিটে আপনার বাড়িতে থাকা ডোরম্যাট খুব সহজেই ধুয়ে ফেলতে পারবেন জানেন? তাও কোনও ধুলো-ময়লা ছাড়াই। 

36

তাহলে এবার আপনার বাড়িতে থাকা ডোরম্যাট খুব সহজেই কীভাবে পরিষ্কার করবেন তা এই পোস্টে দেখে নিন।

ডোরম্যাট সহজেই পরিষ্কার করার টিপস:

এর জন্য প্রথমে একটি চওড়া বালতিতে গরম জল ঢেলে নিন। তারপর তাতে আপনার বাড়িতে থাকা সমস্ত ডোরম্যাট ঢুবিয়ে রাখুন। প্রায় আধ ঘন্টা ডোরম্যাট গরম জলে ভিজিয়ে রাখুন। তারপর সাধারণ জলে ভালো করে ধুয়ে ফেলুন। এভাবে করলে ডোরম্যাটে থাকা অর্ধেক ময়লা দূর হয়ে যাবে।

46

এরপর আবার সেই বালতিতে হালকা গরম জল ঢেলে নিন। তারপর তাতে ২ চামচ ডিটারজেন্ট পাউডার, ভিনেগার বা বেকিং সোডা মিশিয়ে ভালো করে ঘুলে নিন। জল গরম থাকায় হাত ব্যবহার করবেন না। একটি বড় লাঠি ব্যবহার করুন। তারপর তাতে তিন ঢাকনা ডেটল ঢেলে দিন।

56

ডেটল জীবাণুনাশক হওয়ায় ডোরম্যাটে থাকা জীবাণু খুব সহজেই দূর করে দেবে। এরপর ডোরম্যাট প্রায় এক ঘন্টা ভিজিয়ে রাখুন। এক ঘন্টা পর প্রতিটি ডোরম্যাট সাধারণ জলে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে ব্যবহার করুন।

66
Image Credit : Getty

এই পদ্ধতি অনুসরণ করলে আপনার ডোরম্যাট হাত ব্যথা ছাড়াই সহজেই ধুয়ে ফেলতে পারবেন। আপনার যদি এই টিপস ভালো লেগে থাকে তাহলে আপনিও আপনার বাড়িতে থাকা ডোরম্যাট একবার এভাবে ধুয়ে দেখুন!

বিঃদ্রঃ আপনার পরিবারের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সপ্তাহে অন্তত একবার আপনার বাড়িতে থাকা ডোরম্যাট অবশ্যই ধুয়ে ফেলুন।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
কিডনির সমস্যা? রোজের পাতে এই ৮ সবজি ভুলেও নয়! পটাশিয়াম বেড়ে হতে পারে হার্ট অ্যাটাক
Recommended image2
Food Tips: গরম ভাতে এক থালা স্বর্গ! মা-ঠাকুমার হাতের সেই সজনে ডাঁটা দিয়ে ছোলার ডাল রেসিপি, জানুন এক ক্লিকে
Recommended image3
Travel Tips: ওড়িশার লুকোনো স্বর্গ ‘সরফগড়’: পাহাড়-ঝর্ণা-জঙ্গলের মাঝে হারিয়ে যেতে চান? ২ দিনের ট্রিপে ঘুরে আসুন
Recommended image4
Cholesterol: এই ৭টি খাবার কমাবে শরীরের 'খারাপ' কোলেস্টেরল, জানুন বিশদে
Recommended image5
ড্রাগন ফল খেলে মিলবে কী কী উপকার, জেনে নিন এক ক্লিকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved