MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
DA Hike: ফের ডিএ ঘোষণা! সেপ্টেম্বরে ঢুকবে মোটা টাকার মাইনে! একসঙ্গে ৭ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি কর্মীরা
CAA New Order
DA Hike
8th Pay Commission
Festival Special Allowance
MMSBY Application Process
Dearness Allowances Increase
Royal Enfield Gorkha Edition
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Religion
  • Spritiual
  • এবছর কবে পালিত হবে নীল ষষ্ঠীর ব্রত, জেনে নিন শুভ সময় ও পুজোর বিশেষ নিয়ম

এবছর কবে পালিত হবে নীল ষষ্ঠীর ব্রত, জেনে নিন শুভ সময় ও পুজোর বিশেষ নিয়ম

চৈত্র সংক্রান্তির আগের দিন সন্তান লাভ করতে সারাদিন নির্জলা উপবাস থেকে সন্ধেয় শিবের ঘরে বাতি জ্বালিয়ে জল খাওয়ার প্রথা রয়েছে বাংলার চির পরিচিত নীল ষষ্ঠীর নিয়মে। তবে পঞ্জিকা অনুসারে ষষ্ঠী তিথি না হলেও নীল ষষ্ঠী পালন করা হয় এদিন।

2 Min read
Author : Parna Sengupta
Published : Apr 03 2024, 06:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Getty

নীল ষষ্ঠী ব্রতর বিশেষত্ব হল এই ষষ্ঠীতে কোনও দেবী নন, পূজিত হন মহাদেব। নীল ষষ্ঠীর পরের দিন চৈত্র সংক্রান্তি। আর এর পরের দিন পয়লা বৈশাখ। গ্রাম বাংলায় চৈত্র সংক্রান্তিতে চরক পুজো করা হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : Getty

চরক উপলক্ষ্যে গাজনের মেলা বসে গ্রাম বাংলার অনেক স্থানে। পুরাণ অনুসারে নীল ষষ্ঠীর এই বিশেষ দিনেই মহাদেবের সঙ্গে নীল চণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল।

38
Image Credit : Getty

মহাদেব নিজে হলেন নীলকণ্ঠ। আর তাঁর সঙ্গে এদিন নীল চণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীল ষষ্ঠী নামে পরিচিত। এদিনের পুজোকে নীল পুজো বলা হয়ে থাকে।

48
Image Credit : our own

এই বছর আগামী ১৪ এপ্রিল রবিবার পালিত হবে পয়লা বৈশাখ। তার আগের দিন ১৩ এপ্রিল শনিবার হল চৈত্র সংক্রান্তি এবং তার আগের দিন ১২ এপ্রিল ২০২৪ শুক্রবার হল নীল ষষ্ঠী।

58
Image Credit : our own

সারাদিন ষষ্ঠীর উপবাস ও ব্রত রেখে সন্ধ্যালগ্নে শিবের মাথায় জল ঢালেন মায়েরা। কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এই তেরো পার্বণেরই অন্যতম হল নীল ষষ্ঠীর ব্রত।

68
Image Credit : our own

সারাদিন নির্জলা উপোস রেখে সন্ধের পর শিবলিঙ্গে জল ঢেলে, মহাদেবের পুজো করে, শিব শংকরের প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করেন মায়েরা।

78
Image Credit : Getty

পুজো করতে অবশ্যই লাগবে বেলপাতা। কারণ শিবের পুজো বেলপাতা ছাড়া হয় না। এছাড়া এদিন শিবকে ৫ ফল নিবেদন করার রীতি আছে। শিবের পছন্দের ফুল ধুতুরা, আকন্দ। অপরাজিতা ফুলও মহাদেবের পছন্দ। কল্কে ফুলেও পূজিত হন মহাদেব। বেলপাতা দিয়ে পুজো করা হয়। সঙ্গে লাগে দুধ, দই , গঙ্গামাটি, বেলপাতা, গঙ্গাজল।

88
Image Credit : google

সন্তানের মঙ্গলকামনায় এই ব্রত পালিত হয়। সন্তানের দীর্ঘায়ু কামনা করেন মায়েরা। অনেকে সন্তানলাভের জন্যও ষষ্ঠীর ব্রত করেন। বিশ্বাস, নীলষষ্ঠী ব্রত করলে তাদের সন্তানদের অমঙ্গল হয় না।

Spiritual News in Bangla, and all the Religious News in Bangla. Get all information about various religious events, opinion at one place at Asianet Bangla News.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
Holiday List: দুর্গাপুজোয় এবার টানা ১২ দিনের ছুটি! অফিস-কাছারি বন্ধ, পোয়াবারো সরকারি কর্মীদের
Recommended image2
Durga Puja: দুর্গাপুজোয় বড় ধাক্কা! সব কমিটিকে অনুদান নয়, কাদের অনুদান দেবেন শুভেন্দু অধিকারী?
Recommended image3
Durga Puja 2026: শ্রীভূমির প্যান্ডেলে ৯৫৩টি জানলা! হাওয়া মহলের থিমে ফুটে উঠবে রাজস্থান
Recommended image4
Samik Bhattacharya: 'আমি কোনও পুজোর সভাপতি হব না,' ঘোষণা শমীক ভট্টাচার্যর
Recommended image5
Durga Puja 2026: পালাবদলের বাংলায় বিজেপি সরকারের আমলে প্রথম দুর্গাপুজো, রইল শারদোৎসবের সময়সূচি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved