MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Religion
  • Spritiual
  • Good Friday 2024: রাত পোহালেই গুড ফ্রাইডে, এই দিনের তাৎপর্য ও গুরুত্ব কী?

Good Friday 2024: রাত পোহালেই গুড ফ্রাইডে, এই দিনের তাৎপর্য ও গুরুত্ব কী?

সারা বিশ্বের খ্রিস্টানদের কাছে বড়দিনের পাশাপাশি গুড ফ্রাইডে ও ইস্টার সানডে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এবারের গুড ফ্রাইডে পড়েছে ২৯ মার্চ এবং ইস্টার সানডে ৩১ মার্চ। এই দুই দিন অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করেন খ্রিস্টানরা।

2 Min read
Author : Soumya Ganguly
| Updated : Mar 28 2024, 02:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
যিশু খ্রিস্টকে যেদিন ক্রুশে বিদ্ধ করা হয়, সেদিন ছিল শুক্রবার, সেই থেকে প্রতি বছর গুড ফ্রাইডে পালন করেন খ্রিস্টানরা
Image Credit : Getty

যিশু খ্রিস্টকে যেদিন ক্রুশে বিদ্ধ করা হয়, সেদিন ছিল শুক্রবার, সেই থেকে প্রতি বছর গুড ফ্রাইডে পালন করেন খ্রিস্টানরা

সারা বিশ্বের খ্রিস্টানদের কাছে বছরের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হল গুড ফ্রাইডে। এই দিনটি হোলি ফ্রাউডে, গ্রেট ফ্রাইডে, ব্ল্যাক ফ্রাইডে হিসেবেও পরিচিত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
গুড ফ্রাইডে কোনও উৎসবের দিন নয়, শোক পালন করেন সারা বিশ্বের খ্রিস্টানরা
Image Credit : Getty

গুড ফ্রাইডে কোনও উৎসবের দিন নয়, শোক পালন করেন সারা বিশ্বের খ্রিস্টানরা

যিশু খ্রিস্টকে ক্রুশে বিদ্ধ করার ঘটনা আজও সারা বিশ্বের খ্রিস্টানদের কাছে শোকের দিন। এই দিনে খ্রিস্টানরা উপবাস করে থাকেন। তাঁরা যিশুর উপর অত্যাচারের কথা স্মরণ করে শোকপ্রকাশ করেন।

310
গুড ফ্রাইডের আগের রাত থেকেই খ্রিস্টানদের গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার পালন শুরু হয়
Image Credit : Getty

গুড ফ্রাইডের আগের রাত থেকেই খ্রিস্টানদের গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার পালন শুরু হয়

ক্রুশে বিদ্ধ হওয়ার আগের রাতে যিশু খ্রিস্ট তাঁর অনুগামীদের সঙ্গে শেষবার যে খাবার খেয়েছিলেন, তা লাস্ট সাপার হিসেবে পরিচিত। এই সময় থেকেই খ্রিস্টানদের ধর্মীয় আচার পালন শুরু হয়। এই আচার চলে ইস্টার সানডে পর্যন্ত।

410
ক্যাথলিক, ইস্টার্ন অর্থোডক্স-সহ খ্রিস্টানদের অনেক গোষ্ঠীর মানুষই গুড ফ্রাইডে পালন করেন
Image Credit : Getty

ক্যাথলিক, ইস্টার্ন অর্থোডক্স-সহ খ্রিস্টানদের অনেক গোষ্ঠীর মানুষই গুড ফ্রাইডে পালন করেন

খ্রিস্টানদের সব গোষ্ঠীর মানুষ গুড ফ্রাইডে পালন না করলেও, ক্যাথলিক, ইস্টার্ন অর্থোডক্সের মতো গোষ্ঠীর সদস্যরা এই দিনটি ভক্তিভরে পালন করেন।

510
গুড ফ্রাইডের দুপুরে ৩ ঘণ্টা ধরে শোক পালন করেন সারা বিশ্বের খ্রিস্টানরা
Image Credit : Getty

গুড ফ্রাইডের দুপুরে ৩ ঘণ্টা ধরে শোক পালন করেন সারা বিশ্বের খ্রিস্টানরা

বাইবেল অনুসারে, গুড ফ্রাইডের দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত শোকের সময়। এই সময়ের মধ্যেই যিশু খ্রিস্টের উপর অত্যাচার করে তাঁকে ক্রুশে বিদ্ধ করা হয়।

610
প্রতি বছর মার্চ-এপ্রিলের মধ্যে গুড ফ্রাইডে ও ইস্টার সানডে পালন করা হয়
Image Credit : our own

প্রতি বছর মার্চ-এপ্রিলের মধ্যে গুড ফ্রাইডে ও ইস্টার সানডে পালন করা হয়

প্রাচীনকাল থেকে এখনও পর্যন্ত ২০ মার্চ থেকে ২৩ এপ্রিলের মধ্যে গুড ফ্রাইডে ও ইস্টার সানডে পালন করা হয়। এবারের গুড ফ্রাইডে পালন করা হবে ২৯ মার্চ।

710
ধর্মনিন্দার অভিযোগে যিশু খ্রিস্টর উপর অত্যাচার করে তাঁকে ক্রুশে বিদ্ধ করেন রোমান সৈন্যরা
Image Credit : our own

ধর্মনিন্দার অভিযোগে যিশু খ্রিস্টর উপর অত্যাচার করে তাঁকে ক্রুশে বিদ্ধ করেন রোমান সৈন্যরা

প্রাচীন রোমান সাম্রাজ্যে খ্রিস্টধর্ম প্রচার শুরু করেন যিশু খ্রিস্ট। এই ঘটনা ভালোভাবে নেননি রোমান সম্রাট। রোমান সৈন্যরা যিশুকে ক্রুশে বিদ্ধ করেন।

810
বাইবেল অনুসারে ক্রুশে বিদ্ধ হওয়ার পর তাঁর পিতা ঈশ্বরের সঙ্গে মিলিত হন যিশু খ্রিস্ট
Image Credit : our own

বাইবেল অনুসারে ক্রুশে বিদ্ধ হওয়ার পর তাঁর পিতা ঈশ্বরের সঙ্গে মিলিত হন যিশু খ্রিস্ট

খ্রিস্টান ধর্মের পবিত্র গ্রন্থ ও বিশ্বাস অনুযায়ী, মানবতার সব পাপ নিজের উপর নেন যিশু খ্রিস্ট। তাঁর ক্রুশে বিদ্ধ হওয়া সবার পাপ বহন করার প্রতীক। তিনি ঈশ্বরের সন্তান। ক্রুশে বিদ্ধ হওয়ার পর পিতার সঙ্গে মিলিত হন যিশু।

910
গুড ফ্রাইডে শোকের দিন হওয়ায় খ্রিস্টানরা এই বিশেষ দিনে কালো পোশাক পরে থাকেন
Image Credit : Getty

গুড ফ্রাইডে শোকের দিন হওয়ায় খ্রিস্টানরা এই বিশেষ দিনে কালো পোশাক পরে থাকেন

গুড ফ্রাইডের দিন খ্রিস্টানরা গির্জায় গিয়ে বিশেষ প্রার্থনায় যোগ দেন। বাড়িতেও তাঁরা শোক পালন করেন। ধর্মীয় রীতি মেনেই দিনটি পালন করা হয়।

1010
গুড ফ্রাইডের দুপুরে চরম শোকের ৩ ঘণ্টা নীরবতা পালন করার চেষ্টা করেন খ্রিস্টানরা
Image Credit : our own

গুড ফ্রাইডের দুপুরে চরম শোকের ৩ ঘণ্টা নীরবতা পালন করার চেষ্টা করেন খ্রিস্টানরা

গুড ফ্রাইডের দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত খ্রিস্টানরা বাড়িতে বা গির্জায় নীরবতা পালন করেন। এই সময় তাঁরা যিশু খ্রিস্টের উপর অত্যাচারের কথা স্মরণ করেন।

Spiritual News in Bangla, and all the Religious News in Bangla. Get all information about various religious events, opinion at one place at Asianet Bangla News.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
75+ Subho Maha Sasthi Wishes in Bengali: শুভ মহাষষ্ঠীর শুভক্ষণে সকলকে জানান আন্তরিক শুভেচ্ছা, রইল সেরা বার্তা
Recommended image2
Delhi Dussehra: দিল্লিতে ২২ তলা সমান উঁচু রাবণ! দশেরায় পুড়বে ২২১ ফুটের মূর্তি
Recommended image3
Durga Puja 2026: কলকাতার ব্লু লাইন মেট্রোর কোন স্টেশনে বিখ্যাত মণ্ডপ দেখতে পাবেন?
Recommended image4
Durga Puja 2026: "বইয়ের পাতা থেকে প্লেটে" ঠাকুরবাড়ির রান্নার স্বাদে দুর্গাপুজোর নস্টালজিয়া! কোথায়?
Recommended image5
Durga Puja: ১৮ না ১৯ অক্টোবর দুর্গাপুজোর মহাষ্টমী কবে? জানুন অঞ্জলি ও কুমারী পুজোর শুভ সময়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved