MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Religion
  • Spritiual
  • এত ফুল থাকতে কালী পুজোয় জবা ফুল ছাড়া চলে না কেন? রয়েছে দারুণ কাহিনি

এত ফুল থাকতে কালী পুজোয় জবা ফুল ছাড়া চলে না কেন? রয়েছে দারুণ কাহিনি

কালীপুজোর সময় জবা ফুলের গুরুত্ব অনেক। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এত ফুল থাকতে জবা ফুলই কেন গুরুত্ব পায়? এই প্রতিবেদনে জেনে নিন জবা ফুল মা কালীর কেন এত প্রিয়? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই ফুলের মধ্যেই।

2 Min read
Author : Parna Sengupta
Published : Oct 30 2024, 04:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
Image Credit : our own

মা কালীর মূর্তি বিভিন্ন জায়গায় আলাদা আলাদা। কোথাও খুব উগ্র, উলঙ্গিনী, কোথাও লাল শাড়ি পরা। কিছু জায়গায় রং গাঢ় নীল আবার কিছু জায়গায় গাঢ় কালো।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212
Image Credit : Getty

কিন্তু দেবীর রূপ যাই হোক না কেন, একটা জিনিস বদলায় না। সেটা হল জবা ফুল। জবা বিভিন্ন রঙের পাওয়া যায়।

312
Image Credit : Getty

তবে কালী পুজোয় রক্তজবা ব্যবহারের নিয়ম রয়েছে। এই ফুলের কোনও গন্ধ নেই, বিশেষ কোনও বৈশিষ্ট্য নেই।

412
Image Credit : Getty

তবে, জবার মাহাত্ম্য বেড়ে যায় যখন এটি দেবীর পায়ে স্থান পায়। জেনে নিন এর পেছনে লুকিয়ে আছে কী রহস্য।

512
Image Credit : Getty

প্রচলিত বিশ্বাস হল জবা ফুলের পাপড়িগুলি দেবী কালীর লোলজিহ্বার মত। এর রঙ উজ্জ্বল লাল। অনেকে মনে করেন এটা উগ্রতার প্রতীক।

612
Image Credit : Pexels

অন্যদিকে দেবী কালী উগ্র। পাপের বিনাশের পরও তিনি থেমে থাকেননি। তার ক্রোধে তিনি বিশ্বজগতকে ধ্বংস করতে ছাড়েননি।

712
Image Credit : Getty

শেষ পর্যন্ত মহাকালকে তার রাগ শান্ত করতে মাথা নত করতে হয়। তাই দেবীর প্রিয় ফুল হিসেবে রক্তজবা জন্ম নেয়। এটাও বলা হয় লাল রং শক্তি ও শৌর্যের প্রতীক।

812
Image Credit : Getty

এ নিয়ে প্রচলিত ধারণা রয়েছে। একদিন জবা কেঁদে মা কালীর কাছে অভিযোগ জানাল। বলল, 'মা, আমাকে কেউ সম্মান করে না। কোনও পুজোয় লাগি না। রূপ নেই, গন্ধ নেই, তুমি নিজেই বিচার করো।'

912
Image Credit : Getty

মা কালী উত্তর দিলেন, 'যাদের কেউ নেই। তাদের মা আছে। আজ থেকে তুমিই আমার পুজোয় অপরিহার্য হবে।'

1012
Image Credit : Getty

সেই সঙ্গে মা কালী জবাকে বললেন, "রং কটকটে কে বলেছে। তোমার রং টকটকে লাল। আমি জগত্তারিণী, ক্রমাগত সৃজন এবং সংগ্রামে আমি রক্তলিপ্ত। লাল সৃজন ও শৌর্যের প্রতীক তুমি তো আমারই প্রতিনিধিত্ব কর।"

1112
Image Credit : Getty

আবার মনে করা হয়, লাল রং বিপদের প্রতীক অর্থাৎ নারীকে অসম্মান করলে তার পরিণতি মারাত্মক হতে পারে।

1212
Image Credit : Getty

এর অনেক নিদর্শন আমাদের প্রাচীন মহাকাব্য থেকে আজ পর্যন্ত ছড়িয়ে আছে। সেই লালের বিপদ বার্তা ও সাবধান চেতনা জবা বহন করে। তাই শুধু জবা ফুলই উপযুক্ত।

Spiritual News in Bangla, and all the Religious News in Bangla. Get all information about various religious events, opinion at one place at Asianet Bangla News.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Durga Puja 2026: দিনে আদালতে আইনের লড়াই, রাতে শিল্পসাধনা! মোমের দুর্গা গড়লেন আইনজীবী
Recommended image2
কেন ভোর ৪ টে-র সময় রেডিও-তে বেজে ওঠে ‘মহিষাসুরমর্দিনী’? জেনে নিন এই ঐতিহ্যের নেপথ্যের কারণ
Recommended image3
মহালয়ার দিন ভুলেও কিনবেন না ‘এই’ ৫ জিনিস, নাইলে জীবনে দুর্ভোগের সীমা থাকবে না
Recommended image4
Jalpaiguri: বিলিয়ে দিচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা, অসহায় মানুষের পাশে ‘জ্যান্ত উমা’
Recommended image5
How To Apply: পরিবেশবান্ধব দুর্গাপুজো করলেই ১ লক্ষ টাকা! গ্রিন দুর্গাপুজো ইভ্যালুয়েশন অ্যাপে কীভাবে করবেন আবেদন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved