MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Religion
  • Kali Puja 2026: কালীপুজো কবে? ধনতেরাস, ভূত চতুর্দশী ও ভাইফোঁটার দিন-তারিখ, শুভ সময় জানুন

Kali Puja 2026: কালীপুজো কবে? ধনতেরাস, ভূত চতুর্দশী ও ভাইফোঁটার দিন-তারিখ, শুভ সময় জানুন

Kali puja 2026: শুরু হয়েেছে কালী পুজোর উৎসব। কবে কখন কালীপুজো। রইন পুন্যতিথি আর পুজোর সময়। একই সঙ্গে দেখুন ধনতেরাস, ভূত চতুর্দশী ও ভাইফোঁটার নির্ঘণ্ট।

2 Min read
Author : Saborni Mitra
Published : Oct 27 2026, 09:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
৮ নভেম্বর রবিবার কালীপুজো ও দীপাবলি
Image Credit : AI

৮ নভেম্বর রবিবার কালীপুজো ও দীপাবলি

আলোর উৎসব দীপাবলি এবং মহানিশায় শ্যামা পুজো, অর্থাৎ কালীপুজো এবার অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর, রবিবার। বাংলা পঞ্জিকা মতে সেদিন ২২ কার্তিক। এই দিনটিকে ঘিরেই রাজ্যজুড়ে প্রস্তুতি তুঙ্গে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
অমাবস্যা তিথি শুরু ৮ নভেম্বর সকালে
Image Credit : Asianet News

অমাবস্যা তিথি শুরু ৮ নভেম্বর সকালে

কার্তিক মাসের অমাবস্যা তিথি লাগবে ৮ নভেম্বর, রবিবার সকাল ১১টা ২৭ মিনিটে। অর্থাৎ পুজোর দিন সকাল থেকেই অমাবস্যার আবহ শুরু হয়ে যাচ্ছে।

310
অমাবস্যা তিথি শেষ ৯ নভেম্বর দুপুরে
Image Credit : social media

অমাবস্যা তিথি শেষ ৯ নভেম্বর দুপুরে

অমাবস্যা তিথির সমাপ্তি ৯ নভেম্বর, সোমবার দুপুর ১২টা ৩১ মিনিটে। ফলে তিথি দু'দিন জুড়ে থাকলেও কালীপুজো হবে ৮ নভেম্বর রাতেই।

410
মহানিশায় পুজোর শুভ সময়
Image Credit : Getty

মহানিশায় পুজোর শুভ সময়

৮ নভেম্বর দিবাগত রাতে কালীপুজোর প্রধান শুভ সময়, অর্থাৎ নিশীথ কাল বা মহানিশা প্রহর রাত ১১টা ৩৯ মিনিট থেকে ১২টা ৩১ মিনিট পর্যন্ত। মোট স্থায়িত্ব ৫৩ মিনিট। পুজোর আয়োজকদের এই সময়ের হিসেব মাথায় রাখতে হবে।

510
একই দিনে লক্ষ্মী-গণেশ পুজো
Image Credit : Asianet News

একই দিনে লক্ষ্মী-গণেশ পুজো

উত্তর ও পশ্চিম ভারতের প্রথা মেনে দেশজুড়ে দীপাবলির লক্ষ্মী-গণেশ পুজোও ৮ নভেম্বর, রবিবার সন্ধ্যায় অমাবস্যা তিথি চলাকালীন উদযাপিত হবে। অর্থাৎ বাংলায় রাতে কালীপুজো, আর অন্য অনেক রাজ্যে সন্ধ্যায় লক্ষ্মী-গণেশের আরাধনা।

610
৬ নভেম্বর শুক্রবার ধনতেরাস
Image Credit : GEMINI

৬ নভেম্বর শুক্রবার ধনতেরাস

কার্তিক মাসের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরাস বা ধন ত্রয়োদশী। পঞ্জিকা মতে, এই বছর ৬ নভেম্বর, শুক্রবার (২০ কার্তিক) ধনতেরাস। সোনা-রুপোর গয়না থেকে নতুন বাসনপত্র, কেনাকাটার বিশেষ শুভ সময় বিকেল ৫টা ২৮ মিনিট থেকে সন্ধে ৭টা ২৬ মিনিট পর্যন্ত। অনেকের বিশ্বাস, এই দিনে কেনাকাটা করলে সংসারে সারা বছর সুখ ও সমৃদ্ধি বজায় থাকে।

710
৭ নভেম্বর শনিবার ভূত চতুর্দশী
Image Credit : unsplash

৭ নভেম্বর শনিবার ভূত চতুর্দশী

কালীপুজোর আগের দিন, ৭ নভেম্বর, শনিবার ২০২৬ সালের ভূত চতুর্দশী, যাকে নরক চতুর্দশীও বলা হয়। বাংলা পঞ্জিকা মতে সেদিন ২১ কার্তিক ১৪৩৩।

810
চতুর্দশী তিথির শুরু ও শেষ
Image Credit : Getty

চতুর্দশী তিথির শুরু ও শেষ

৭ নভেম্বর, শনিবার সকাল ১০টা ৪৭ মিনিটে চতুর্দশী তিথি প্রবেশ করবে। তিথি শেষ হবে পরদিন, ৮ নভেম্বর, রবিবার সকাল ১১টা ২৭ মিনিটে। ঠিক এই সময়েই লাগবে অমাবস্যা, যা কালীপুজোর তিথি।

910
১৪ শাক আর ১৪ প্রদীপের রীতি
Image Credit : Asianet News

১৪ শাক আর ১৪ প্রদীপের রীতি

ভূত চতুর্দশীর দিন, অর্থাৎ ৭ নভেম্বর, নিয়ম মেনে দুপুরে ১৪ রকম শাক খাওয়ার রীতি রয়েছে। সন্ধেবেলা পিতৃপুরুষদের উদ্দেশ্যে বাড়ির চারপাশে জ্বালাতে হয় ১৪টি প্রদীপ। বহু বাঙালি বাড়িতে এই প্রথা আজও সমান নিষ্ঠার সঙ্গে মানা হয়।

1010
১০ নভেম্বর অন্নকূট ও ভাইফোঁটা
Image Credit : Asianet News

১০ নভেম্বর অন্নকূট ও ভাইফোঁটা

কালীপুজো ও দীপাবলির রেশ ধরে পরবর্তী নির্ঘণ্টে রয়েছে ১০ নভেম্বর, মঙ্গলবার। সেদিন অন্নকূট উৎসবের পাশাপাশি ভাইদের দীর্ঘায়ু কামনায় পালিত হবে ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া।

Religion News (ধর্মের খবর): Read latest news and updates on religion in bengali , Spiritual News, Puja Vratham, Fasting Rule. Find Bengali Religious News, Spiritual News on Asianet Bangla News.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
ধর্ম
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bhoot Chaturdashi 2026: ভূত চতুর্দশীতে আলোর উৎসব দিপালী, সেজে উঠছে বরিশাল মহাশ্মশান
Recommended image2
Dhanteras: ধনতেরাসের দিন ঠিক কোন সময় ঝাঁটা আর সোনা কিনবেন? রইল শুভ মুহূর্ত
Recommended image3
Dhanteras 2026: সোনা ছাড়া আর কী আনবে আপনার ঘরে লক্ষ্মী? এই ৫ গাছ কিনলে ঘরে টাকার আর অভাব হবে না
Recommended image4
Bhai Phonta 2026: ১০ নাকি ১১ নভেম্বর- কবে পালিত হবে ভাইফোঁটা? জেনে নিন ফোঁটা দেওয়ার শুভ সময়
Recommended image5
Kedarnath Temple Closed: ভাইফোঁটাতেই বন্ধ হচ্ছে কেদারনাথের দরজা! আর হবে না মহাদেবের দর্শন, কবে খুলবে মন্দির?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved