MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Nabanna Allowance
Nabanna New Holidays List
AP Govt DA Arrear
Bengal Richest Person
Tech Layoffs 2026
Nabanna DA Hike
DA Hike Before 8th Pay Commission
8th Pay Commission AICPI-IW Index Signs
ISRO and Private Sector Collaboration
Nepal Flood Cash Found Under Mud
DA Hike
Annapurna Yojana
Natural Home Remedies for Insects
WB Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Religion
  • Nil Sasthi 2026: সন্তানের মঙ্গল কামনায় নীলষষ্ঠী, মহাদেবকে পুজো দেওয়ার সঠিক সময় কখন?

Nil Sasthi 2026: সন্তানের মঙ্গল কামনায় নীলষষ্ঠী, মহাদেবকে পুজো দেওয়ার সঠিক সময় কখন?

Nil Sasthi 2026: ভোলেবাবা মহাদেব ও পার্বতী দেবীর বিবাহের উৎসব হলো নীলপুজো। চৈত্রের সংক্রান্তির দিনে এই পুজো পালিত হয় হিন্দুদের ঘরে ঘরে। কী কারণে নীলষষ্ঠীর পুজো করা হয় জানেন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

2 Min read
Author : Moumita Poddar
Published : Apr 10 2026, 10:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
নীলপুজোর মাহাত্ম্য
Image Credit : Pinterest

নীলপুজোর মাহাত্ম্য

মহাদেব ও পার্বতী দেবীর শুভ বিবাহ বন্ধনের অনুষ্ঠানই হলো নীলপুজো। চৈত্র মাসের শেষদিন সাধারণত বাঙালি হিন্দুদের ঘরে ঘরে এই পুজো করা হয়। এই পুজো হল দেবাদিদেব মহাদেব এবং নীলচণ্ডী বা দেবী পার্বতীর বিয়ের নানা রীতি নীতি এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পাদিত হয়। এছাড়াও নীল পুজো বা নীল ষষ্ঠী হলো বাংলার এক অত্যন্ত জনপ্রিয় লোক-উৎসব, যা মূলত শিব আরাধনাকে কেন্দ্র করে পালিত হয়। চৈত্র সংক্রান্তির গাজন উৎসবের ঠিক আগের দিন এই পুজো অনুষ্ঠিত হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
কেন নীল পুজো পালন করা হয়?
Image Credit : nageshwarjyotirling.in

কেন নীল পুজো পালন করা হয়?

এই ব্রতটি মূলত মায়েরা পালন করেন তাঁদের সন্তানদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনায়। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে, নিষ্ঠার সাথে নীল ষষ্ঠীর ব্রত পালন করলে সন্তানরা রোগমুক্ত ও নিরাপদ থাকে।

Related Articles

Related image1
8th Pay Commission News: একবারে ১৫ লক্ষ টাকা হাতে আসবে সরকারি কর্মচারীদের! কী কী বদল হতে চলেছে অষ্টম বেতন কমিশনের নয়া নিয়মে?
Related image2
Health Update: সূচ ফোটানোর প্রয়োজন নেই, হাতঘড়িই মেপে দিতে পারবে সুগারের ওঠানামা
36
নীলষষ্ঠীর আচার-অনুষ্ঠান
Image Credit : Getty

নীলষষ্ঠীর আচার-অনুষ্ঠান

উপবাস: ব্রতীরা সারাদিন নির্জলা উপবাস রাখেন।

শিবলিঙ্গে পুজো: বিকেলে বা সন্ধ্যায় শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে গঙ্গার জল, দুধ, বেলপাতা এবং আকন্দ ফুল দিয়ে পুজো দেওয়া হয়।

নীল বাতি: পুজোর প্রধান অঙ্গ হলো মহাদেবের সামনে নীল বাতি (প্রদীপ) জ্বালানো। এই বাতি জ্বালিয়েই মায়েরা তাঁদের সন্তানদের কল্যাণ প্রার্থনা করেন।

পারন: পুজোর পর সাধারণত ফলমূল বা সাবু খেয়ে উপবাস ভাঙা হয়। তবে পরদিন অর্থাৎ সংক্রান্তির দিন পর্যন্ত আমিষ আহার বর্জন করার রীতি অনেকের মধ্যে রয়েছে।

46
নীলষষ্ঠীর পৌরাণিক ভিত্তি কী?
Image Credit : our own

নীলষষ্ঠীর পৌরাণিক ভিত্তি কী?

পুরাণ মতে, সমুদ্র মন্থনের সময় যে বিষ (হলাহল) উঠেছিল, জগতকে রক্ষা করার জন্য মহাদেব সেই বিষ পান করেছিলেন। বিষের প্রভাবে তাঁর কণ্ঠ নীল হয়ে যায়, তাই তাঁর নাম হয় 'নীলকণ্ঠ'। এই বিশেষ রূপকে স্মরণ করেই নীল পুজো করা হয়।

56
গাজন ও নীলষষ্ঠী পুজো
Image Credit : our own

গাজন ও নীলষষ্ঠী পুজো

নীল পুজোর দিন গাজনের সন্ন্যাসীরা দল বেঁধে পাড়ায় পাড়ায় ঘোরে। শিব ও গৌরীর বেশে সঙ সেজে নাচ-গান করা হয়, যাকে লোকভাষায় 'অষ্টক গান' বা 'নীলের গান' বলা হয়। তারা বাড়ি বাড়ি গিয়ে গান গেয়ে চাল, ডাল বা অর্থ সংগ্রহ করে।

66
২০২৬ সালের নীলপুজোর সময়সূচি
Image Credit : our own

২০২৬ সালের নীলপুজোর সময়সূচি

২০২৬ সালে নীলপুজো বা নীলষষ্ঠী পালিত হবে ১৩ এপ্রিল, সোমবার (২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ)। সাধারণত চৈত্র সংক্রান্তির আগের দিন এই উৎসব পালিত হয়।  সকাল: ৭টা ৩ মিনিটের মধ্যে। দুপুর: ১০টা ২২ মিনিট থেকে ১২টা ৫২ মিনিটের মধ্যে। সন্ধ্যা (নীল বাতি দেওয়ার উপযুক্ত সময়): ৬টা ৩৮ মিনিট থেকে রাত ৮টা ৫৬ মিনিটের মধ্যে। রাত: ১১টা ১৪ মিনিট থেকে রাত ২টো ১৮ মিনিটের মধ্যে।

Religion News (ধর্মের খবর): Read latest news and updates on religion in bengali , Spiritual News, Puja Vratham, Fasting Rule. Find Bengali Religious News, Spiritual News on Asianet Bangla News.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
জ্যোতিষের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ganesh Chaturthi 2026: কবে কখন স্থাপন করবেন গণেশ মূর্তি? জেনে নিন সঠিক দিনক্ষণ
Recommended image2
স্মার্টফোনের কভারের পেছনে তেজপাতা রাখলে কি হয় জানেন? এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কি?
Recommended image3
Money Plant for Wealth: মানি প্ল্যান্ট কি সত্যিই টাকা আনে? জানুন আসল সত্যিটা
Recommended image4
Puja Grant: পুজো কমিটিগুলির অনুদান কত? আজ শুভেন্দুর বৈঠকেই হতে পারে বড় ঘোষণা
Recommended image5
দূর হবে সব বাধা, কেটে যাবে ভয়, নিয়ম করে জপ করুন বজরংবলীর এই ১২টি নাম, খুলবে ভাগ্যের তালা
Related Stories
Recommended image1
8th Pay Commission News: একবারে ১৫ লক্ষ টাকা হাতে আসবে সরকারি কর্মচারীদের! কী কী বদল হতে চলেছে অষ্টম বেতন কমিশনের নয়া নিয়মে?
Recommended image2
Health Update: সূচ ফোটানোর প্রয়োজন নেই, হাতঘড়িই মেপে দিতে পারবে সুগারের ওঠানামা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved