MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Religion
  • Puja Vrat
  • কেন লক্ষ্মীপুজোকে কোজাগরী বলে? রয়েছে বিশেষ কারণ! এই নিয়ম না মানলেই ব্যর্থ পুজো

কেন লক্ষ্মীপুজোকে কোজাগরী বলে? রয়েছে বিশেষ কারণ! এই নিয়ম না মানলেই ব্যর্থ পুজো

বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মীর কৃপা ছাড়া সুখ শান্তি নেই। একটি ধর্মীয় বিশ্বাস আছে যে বাড়িতে দেবী লক্ষ্মী বাস করেন সেখানে সমৃদ্ধি আসে। কিন্তু দুর্গাপুজোর পরের লক্ষ্মীপুজোকে কেন কোজাগরী বলে? কেনই বা রাত জাগতে হয় এ দিন?

2 Min read
Author : Parna Sengupta
Published : Oct 06 2025, 10:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : Asianet News

দুর্গাপুজোর পরের লক্ষ্মীপুজোকে কেন কোজাগরী বলে? কেনই বা রাত জাগতে হয় এ দিন? দুর্গাপুজোর ঠিক পরেই বাংলার ঘরে ঘরে পুজো পান ধনদেবী। এমনকী যে যে মণ্ডপে দুর্গাপুজো হয় সেখানেও পূজিত হন লক্ষ্মী। দুর্গাপুজোর ঠিক পরের পূর্ণিমাকে বলা হয় কোজাগরী। কেন এই নামকরণ, জানেন কি সেই তথ্য!

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : Asianet News

যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পায়, মা তাঁকে ধনী করে তোলেন এবং দেবী লক্ষ্মীর কৃপা পেতে তিনি নানাবিধ ব্যবস্থাও করেন। এমনটা বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মীর কৃপা ছাড়া সুখ শান্তি নেই। একটি ধর্মীয় বিশ্বাস আছে যে বাড়িতে দেবী লক্ষ্মী বাস করেন সেখানে সমৃদ্ধি আসে।

Related Articles

Related image1
Kojagari Lakshmi Puja 2025: এত পাখি থাকতে, পেঁচা কেন দেবী লক্ষ্মীর বাহন? জেনে নিন এর আসল কারণ
Related image2
Kojagari Lakshmi Puja 2025: জানুন এই বছরের ধনসম্পদের দেবী কোজাগরী লক্ষ্মী পূজার বিশেষ দিন-ক্ষণ
37
Image Credit : Facebook

জনশ্রুতি অনুযায়ী, কোজাগরী লক্ষ্মীপুজোর দিনই দেবী লক্ষ্মী মর্ত্যে নেমে আসেন। বাড়ির দরজা খোলা থাকলে, প্রদীপের আলোয় ভরা থাকলে ধনদেবী সেখানে প্রবেশ করেন। ‘কোজাগরী’ কথাটি এসেছে ‘কে জাগতী’ থেকে। অর্থাৎ কে জেগে আছ?

47
Image Credit : facebook

তাই কোজাগরী লক্ষ্মীপুজোর দিন রাত জাগার রীতি আছে, যাতে দেবী এসে ডাকলে দরজা খোলা পান। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় কোজাগরী লক্ষ্মীপুজোর দিন যাঁরা রাত জেগে দেবী লক্ষ্মীর আরাধনা করেন দেবী তাঁদের দুই হাত ভরে আশীর্বাদ করেন। তাই এই দিনটির এমন নাম এবং এ দিন রাত জাগার প্রচলন আছে।

57
Image Credit : Asianet News

এদিন যার বাড়ির দরজা বন্ধ থাকে, ঘর অন্ধকার থাকে সেখানে দেবী প্রবেশ করতে পারেন না। ফিরে যান আশীর্বাদ না দিয়েই। লক্ষ্মীপুজোর দিন তাই আজও বাংলার ঘরে ঘরে সন্ধ্যার পরই দেবীর আরাধনা শুরু হয়। শোনা যায় কাঁসর, ঘণ্টার শব্দ। গভীর রাত পর্যন্ত চলে ধনদেবীর আরাধনা।

67
Image Credit : Asianet News

লক্ষ্মীপুজোর দিন ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয়। দেবীকে খিচুড়ি সহ নাড়ু, তালের ফোঁপড়া, ইত্যাদি নৈবেদ্য হিসেবে দেওয়ার রীতি রয়েছে।

77
Image Credit : Getty

চলতি বছর ৬ অক্টোবর কোজাগরী পূর্ণিমা শুরু হচ্ছে, ৭ অক্টোবর সেটি ছেড়ে যাচ্ছে। এই বছর তাই দেবী লক্ষ্মীর আরাধনার শ্রেষ্ঠ দিন হল ৬ অক্টোবর, সোমবার।

Get the latest updates on Puja, Brata, and Utsav (পুজো, ব্রত ও উৎসব) in Bangla. Discover stories, traditions, and celebrations on Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
হিন্দু ধর্মের রীতিনীতি
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
বেড়েছে দুর্গাপুজোর সময়! ৫ নয়, এবার ৬দিন ধরে পুজো! এভাবে হিসেবটা করেছেন কি?
Recommended image2
Bhandeshwari Lakshmi Temple: তারাপীঠের কাছেই ১৫০০ বছরের প্রাচীন লক্ষ্মী মন্দির, জড়িয়ে রামায়ণের কাহিনী
Recommended image3
Van Devi Temple: সূর্য ডুবলেই এই মন্দিরে ঢোকা বারণ! ৪০০ বছরের পুরনো রহস্য জানেন?
Recommended image4
Bhaidooj 2026: ভাইফোঁটা ২০২৬: কবে পড়েছে ভ্রাতৃদ্বিতীয়া? জানুন শুভ তিথি, ফোঁটা দেওয়ার শুভ মুহূর্ত ও পৌরাণিক কাহিনি
Recommended image5
Lemon For Drishti: নজর কাটাতে লেবুই কেন? আপেল বা কলা কেন নয়? জেনে নিন আসল কারণ!
Related Stories
Recommended image1
Kojagari Lakshmi Puja 2025: এত পাখি থাকতে, পেঁচা কেন দেবী লক্ষ্মীর বাহন? জেনে নিন এর আসল কারণ
Recommended image2
Kojagari Lakshmi Puja 2025: জানুন এই বছরের ধনসম্পদের দেবী কোজাগরী লক্ষ্মী পূজার বিশেষ দিন-ক্ষণ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved