MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Religion
  • Puja Vrat
  • এই কয়েকটি রাশির ওপর থেকে মা লক্ষ্মীর আশীর্বাদ কমে না, টাকার টানাটানি থাকে না কখনও

এই কয়েকটি রাশির ওপর থেকে মা লক্ষ্মীর আশীর্বাদ কমে না, টাকার টানাটানি থাকে না কখনও

মা লক্ষ্মীর কৃপা থাকলে ঘরে আর্থিক অবস্থা ভালো থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, কিছু রাশির জাতক জাতিকাদের উপর মা লক্ষ্মীর কৃপা সর্বদা থাকে। তাদের কোনও কষ্ট হয় না। ঘরে সবসময় আনন্দ লেগে থাকে। কোন কোন রাশির জাতক জাতিকারা মা লক্ষ্মীর প্রিয়?

2 Min read
Author : Parna Sengupta
Published : Dec 14 2024, 02:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য অনেকেই পূজা-অর্চনা করে থাকেন। কারণ মা লক্ষ্মীর কৃপা থাকলে ঘরে সম্পদের কোনও অভাব থাকে না। টাকা-পয়সার কোনও অসুবিধা হয় না বলে মনে করা হয়। সেইজন্য মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য পূজা-অর্চনা, ব্রত পালন করা হয়। তবে কিছু লোকের ক্ষেত্রে কোনও কিছু না করলেও মা লক্ষ্মীর কৃপা লাভ হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, কিছু রাশির জাতক জাতিকাদের উপর মা লক্ষ্মীর কৃপা সর্বদা থাকে। কোন কোন রাশির জাতক জাতিকারা মা লক্ষ্মীর আশীর্বাদধন্য?

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26

মা লক্ষ্মীর প্রিয় রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকারা পূজা-অর্চনা না করলেও মা লক্ষ্মীর কৃপা সর্বদা লাভ করেন বলে জ্যোতিষীরা জানিয়েছেন। এর ফলে এই রাশির জাতক জাতিকাদের টাকা-পয়সার কোনও অভাব হয় না। তারা আর্থিকভাবে সবল থাকেন। বৃষ রাশির জাতক জাতিকারা ভালো বিনিয়োগকারী। তাদের নিষ্ঠার ভাব বেশি। তারা পরিশ্রমী ও কর্মঠ। তাই তাদের আর্থিক কোনও অসুবিধা হয় না।

36

কর্কট রাশি

জ্যোতিষশাস্ত্র অনুসারে, কর্কট রাশির জাতক জাতিকারা খুবই সংবেদনশীল। তারা পরিবারকে খুব গুরুত্ব দেন। পরিবারের কোনও কষ্ট হতে দেন না। এই রাশির জাতক জাতিকাদের উপর মা লক্ষ্মীর কৃপা বেশি থাকে। তাদের সততা, কর্মঠতা সমাজে তাদের সুনাম এনে দেয়। তারা ধনলাভ করেন।

46

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক জাতিকারা খুবই পরিশ্রমী। তারা কঠোর পরিশ্রম করে সবকিছু অর্জন করেন। তারা স্পষ্টভাষী ও নির্ভীক। তাই এই রাশির জাতক জাতিকাদের উপর মা লক্ষ্মীর কৃপা সর্বদা থাকে। তারা যেকোনও কঠিন পরিস্থিতিতেও জয়ী হন। তাদের টাকা-পয়সার কোনও অভাব হয় না। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই রাশির জাতক জাতিকারা অর্থের দিক থেকে খুবই ভাগ্যবান।

56

ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকাদের উপরও মা লক্ষ্মীর কৃপা প্রচুর থাকে। এই রাশির জাতক জাতিকারা আত্মবিশ্বাসী ও সাহসী। তারা যেকোনও কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে পারেন। তাই তাদের উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে। এই রাশির জাতক জাতিকারা ভালো ব্যবসায়ীও হন। তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি বেশি। তারা অধ্যবসায় এবং পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করেন।

66

মীন রাশি

মীন রাশির জাতক জাতিকারা খুবই ধৈর্যশীল। তারা দয়ালু স্বভাবের। তাদের উপরও মা লক্ষ্মীর কৃপা সর্বদা থাকে। এই রাশির জাতক জাতিকারা আত্মবিশ্বাসী। পরিশ্রমের মাধ্যমে যেকোনও কঠিন কাজ তারা সম্পন্ন করতে পারেন। তাদের টাকা-পয়সার কোনও অভাব হয় না।

Get the latest updates on Puja, Brata, and Utsav (পুজো, ব্রত ও উৎসব) in Bangla. Discover stories, traditions, and celebrations on Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
বেড়েছে দুর্গাপুজোর সময়! ৫ নয়, এবার ৬দিন ধরে পুজো! এভাবে হিসেবটা করেছেন কি?
Recommended image2
Bhandeshwari Lakshmi Temple: তারাপীঠের কাছেই ১৫০০ বছরের প্রাচীন লক্ষ্মী মন্দির, জড়িয়ে রামায়ণের কাহিনী
Recommended image3
Van Devi Temple: সূর্য ডুবলেই এই মন্দিরে ঢোকা বারণ! ৪০০ বছরের পুরনো রহস্য জানেন?
Recommended image4
Bhaidooj 2026: ভাইফোঁটা ২০২৬: কবে পড়েছে ভ্রাতৃদ্বিতীয়া? জানুন শুভ তিথি, ফোঁটা দেওয়ার শুভ মুহূর্ত ও পৌরাণিক কাহিনি
Recommended image5
Lemon For Drishti: নজর কাটাতে লেবুই কেন? আপেল বা কলা কেন নয়? জেনে নিন আসল কারণ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved