হিন্দু ধর্মে প্রায় সারা বছরই নানা উৎসব চলতে থাকে। যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব হল অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার উৎসব পালিত হয়। বিশ্বাস অনুযায়ী, যে কোনও কাজ সম্পন্ন করার জন্য এদিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

অক্ষয় তৃতীয়া হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান শুভ উৎসব, যা বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয়। এই তিথিতে করা যে কোনও পূণ্য কাজ বা কেনাকাটার ফল 'অক্ষয়' বা চিরস্থায়ী হয়, অর্থাৎ কখনো ক্ষয় হয় না। ২০২৬ সালে এই পবিত্র দিনটি ১৯ এপ্রিল (রবিবার) উদযাপিত হবে।

*অক্ষয় তৃতীয়ার তাৎপর্য ও বিশেষ দিন:*

• অক্ষয় অর্থ: "অক্ষয়" শব্দের অর্থ হলো যা ক্ষয় হয় না বা চিরস্থায়ী। বিশ্বাস করা হয়, এই দিনে নতুন কিছু কেনা (বিশেষ করে সোনা), দান-ধ্যান, বা শুভ কাজের সূচনা করলে সৌভাগ্য ও ধন-সম্পদ বৃদ্ধি পায়।

• পৌরাণিক গুরুত্ব: কথিত আছে, এই দিনেই রাজা ভগীরথ গঙ্গা মর্ত্যে এনেছিলেন এবং ঋষি বেদব্যাস মহাভারত রচনা শুরু করেছিলেন। এটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালিত হয়।

• কবে পালিত হয়: প্রতি বছর বাংলা বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে এই উৎসব অনুষ্ঠিত হয়।

• ২০২৬ সালের তিথি: ২০২৬ সালে তৃতীয়া তিথি ১৮ এপ্রিল বিকাল ৫:৩১ মিনিটে শুরু হয়ে ১৯ এপ্রিল (রবিবার) বিকাল ২:১২ মিনিট পর্যন্ত থাকবে।

এই দিনটি সোনা কেনা, নতুন ব্যবসা শুরু, বা নতুন বাড়ি/গাড়ির বিনিয়োগের জন্য অন্যতম শ্রেষ্ঠ সময় হিসেবে গণ্য করা হয়।

অক্ষয় তৃতীয়াকে এমনিতেই হিন্দু ধর্মে সবথেকে শুভ দিন বলে মনে করা হয়। তাই এদিন জলের পাত্র, গুড় বা পোশাক দান করার বিশেষ তাৎপর্য রয়েছে। পাশাপাশি পূর্বপুরুষদের জন্য প্রার্থনা, স্নান বা অন্যান্য আচার অনুষ্ঠান করলে ভালো ফলাফল পাওয়া যায়। আর এইদিন দান, ধ্যান বা পূজা করলেও ইতিবাচক ফলাফল আসে। শাস্ত্র মতে, এই দিন শুরু করা যে কোনও প্রচেষ্টা ইতিবাচক ফলাফল নিয়ে আসে। আর অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন বলেই বিশ্বাস করা হয়। সেই সূত্র অনুযায়ী, উত্তরাখণ্ডের চারধাম তীর্থযাত্রা এই দিন শুরু হয়। আর গঙ্গোত্রী এবং যমুনোত্রীর দরজা খোলা হয়। আর সাথে দেবী লক্ষ্মীর পূজার তাৎপর্য তো রয়েছেই।

বৈদিক পঞ্জিকা বলছে, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি শুরু হচ্ছে আগামী ১৯ এপ্রিল রবিবার। তিথি শুরু হবে সকাল ১০:৪৯ মিনিটে এবং তৃতীয়া তিথি শেষ হবে ২০ এপ্রিল সকাল ৭:২৭ মিনিটে। সনাতন ধর্ম অনুযায়ী, সূর্যোদয় থেকেই তিথি গণনা করা হয়। এর জন্য ১৯ এপ্রিল অক্ষয় তৃতীয়া পালন করা হবে। জানা যাচ্ছে, ১৯ এপ্রিল পূজার শুভ সময় সকাল ১০:৪৯ থেকে দুপুর ১২:২০ মিনিট পর্যন্ত। এই সময় যদি দেবী লক্ষীর পূজা করা হয়, তাহলে আশীর্বাদ বর্ষিত হবে।