Asian Games 2026 Medal Tally: এশিয়ান গেমসে ২০২৬-এ আজ কোনও সোনার পদক জিততে পারল না ভারত। কবাডি, শ্যুটিং আর মহিলাদের ক্রিকেটে-সব মিলিয়ে চারটি সোনাতেই আপতত আটকে টিম ইন্ডিয়া। ভারতের পদক সংখ্যা দাঁড়াল মোট ৩৭টি- ৪টে সোনা,১৬টি রুপো ও ১৭টি ব্রোঞ্জ।

Asian Games 2026 Medal Tally: এশিয়ান গেমসে ২০২৬-এ রবিবারটা কোনও সোনার পদক জিততে পারল না ভারত। কবাডিতে দুটো, শ্যুটিংয়ের একটা আর মহিলাদের ক্রিকেটে-সব মিলিয়ে চারটি সোনাতেই আপাতত আটকে এশিয়ান গেমসের টিম ইন্ডিয়া। তবে রবিবার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা। আজ, ররিবার এশিয়াডে ভারতের ঝুলিতে মোট ৮টি পদক এসেছে (৪টি রুপো, ৩টি ব্রোঞ্জ)। বেশ কয়েকটি বিভাগে রুপোগুলো সোনাতে পরিণত না হওয়ার হতাশাই সবচেয়ে বেশি থাকল।

আজ ৭টি পদক জিতল টিম ইন্ডিয়া

সুপার সানডে শেষে চলতি এশিয়ান গেমসে ভারতের পদক সংখ্যা দাঁড়াল মোট ৩৭টি- ৪টে সোনা,১৬টি রুপো ও ১৭টি ব্রোঞ্জ। পদক তালিকায় ভারত এখন আট নম্বরে থাকল। সেখানে চলতি গেমসে অষ্টম দিনের শেষে পদক তালিকায় শীর্ষস্থানে থাকা চিন ২০২টি পদক জিতে ফেলল। অষ্টম দিনের শেষ পর্যন্ত চিনের অ্য়াথলিটরা ১১৭টি সোনা জিতে ফেলেছেন।

রোয়িং, ব্যাডমিন্টনে হতাশা

প্রসঙ্গত, গতবার এশিয়াডে ভারত মোট ২৮টি সোনা সহ ১০৭টি পদক জিতেছিল। ভারতকে এবার চলতি গেমসে হতাশ করেছে রোয়িং, ব্য়াডমিন্টনের মত খেলাগুলি। ভারত্তোলনে মীরাবাঈ চানু ছাড়া হতাশা হাত এসেছেন। বেশ কয়েকটি বিভাগে সোনা আশা করা হয়েছিল, সেগুলিতে হয় রুপো এসেছে বা ব্রোঞ্জ। আবার কিছু খেলায় মনে করা হচ্ছিল নিশ্চিত পদক আসবে, সেখানে কেউ হয়েছেন পঞ্চম, কেউ চোটের কারণে ছিটকে গিয়েছেন। তবে আগামী কয়েকটা দিনে বেশ কয়েকটি খেলায় সোনার পদক আশা করা হচ্ছে।

চিনের পদক মানেই যেন সোনা

অন্যদিকে, চলতি গেমসে চিনের বেশিরভাগ পদকই সোনায় পরিণত হয়েছে। চিন তাদের জেতা পদকের ৫৮ শতাংশ সোনায় পরিণত করেছে (২০২টি পদেকর মধ্যে ১১৭টি সোনা)। সেখানে ভারত তাদের জেতা পদকের মাত্র ১০ শতাংশ সোনায় পরিণত করতে পেরেছে। এখনও পর্যন্ত চিনের জেতা ২০২টি পদকের মধ্যে সোনা ১১৭টি, রুপো ৪৭, ব্রোঞ্জ ৫৮। পদক তালিকায় দ্বিতীয় স্থানে আছে আয়োজক দেশ জাপান (৩৭টি সোনা সহ ১৫৪টি)। তিন নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়া (২০টি সোনা সহ ৮১টি পদক)। চতুর্থ স্থানে থাকা উজবেকিস্তান ভারতের মতই ৩৮টি পদক জিতলেও, ১০টি সোনা জেতার সুবাদে তালিকায় অনেকটাই উপরে রয়েছে।

রুপোই সেরা জাপান

মোট রুপোর পদক জয়ের বিচারে চিনকে টেক্কা দিয়েছে জাপান (৬০টি রুপো)। গত ২০২২ এশিয়ান গেমসে নিজেদের দেশে চিন জিতেছিল ২০১টি সোনা সহ মোট ৩৮৩টি পদক। এখনও আইচি-নাগোয়া এশিয়াডের দিন সাতেক বাকি রয়েছে। এবার চিন সোনায় ডবল সেঞ্চুরি কাছকাছি চলে যেতে পারে বলে বিশেষজ্ঞদের অনুমান।