Australia vs Turkiye: কানাডার বিসি প্লেস ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে ভারতীয় সময় রবিবার সকালে, গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া বনাম তুরস্ক। এই দুই দল চলতি বিশ্বকাপে গ্রুপ ডি-তে রয়েছে। আর সেই ম্যাচেই ২-০ গোলে জয় হাসিল করল অস্ট্রেলিয়া।
Australia vs Turkiye: দুরন্ত জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করল অস্ট্রেলিয়া (australia vs türkiye)। পৃথিবীর অন্যতম সেরা মেগা স্পোর্টিং ইভেন্ট ফুটবল বিশ্বকাপ যেন রীতিমতো জমে উঠেছে (football world cup 2026)। কানাডার বিসি প্লেস ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে ভারতীয় সময় রবিবার সকালে, গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া বনাম তুরস্ক। এই দুই দল চলতি বিশ্বকাপে গ্রুপ ডি-তে রয়েছে। আর সেই ম্যাচেই ২-০ গোলে জয় হাসিল করল অস্ট্রেলিয়া।


দুরন্ত জয় অস্ট্রেলিয়ার
শুরু থেকেই জমে ওঠে এই ম্যাচ। একদিক দিয়ে যেমন অস্ট্রেলিয়ার হয়ে মেটক্যাফে, ওকন ইংস্টলার, ও'নেইল এবং টোরেরা আক্রমণ তুলে আনছিলেন। ঠিক সেইরকমই ডিফেন্সে সজাগ ছিলেন বারগেস এবং কিরকাটিরা। আর ঠিক উল্টোদিকে দাঁড়িয়ে, তুরস্কের হয়ে পাল্টা প্রতি-আক্রমণে উঠে আসতে থাকেন ইলমাজ, কোককু, গালেররা। ডিফেন্সে বাড়তি দায়িত্ব পালন করেন বার্ডাকি।
তবে মাঝমাঠ থেকে ক্রমাগত অ্যাটাক তুলে আনতে থাকে অস্ট্রেলিয়া। পাশাপাশি দুটি উইংকেও ব্যবহার করার চেষ্টা করে তারা। আর সেই সুবাদেই ম্যাচের প্রথম গোলটি পেয়ে যায় অস্ট্রেলিয়া। খেলার ২৭ মিনিট, নেস্টোরি ইরানকুন্ডার গোলে এগিয়ে যায় তারা। তবে গোল খাওয়ার পর, কাউন্টার অ্যাটাক জারি রাখে তুরস্কও। কিন্তু আর কোনও গোল হয়নি। প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলাফল নিয়েই।
তুরস্ককে ২-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে শক্তি প্রমাণ অজিদের
দ্বিতীয়ার্ধেও দারুণ ফুটবল উপহার দেয় দুই দল। বেশ লড়াকু ম্যাচ বলা যেতে পারে। ৫৭ মিনিটের মাথায়, টপ বক্সের কয়েক মিটার বাইরে থেকে দুরন্ত ফ্রি-কিক নেন তুরস্কের অ্যাটাকিং মিডফিল্ডার আর্ডা গুলার। তবে সেই জোরালো শট কার্যত, শরীর ছুঁড়ে দিয়ে সেভ করেন অজি গোলকিপার বিচ।

শেষদিকে অস্ট্রেলিয়া কিছুটা ডিফেন্সিভ মোডে চলে যায়। আর সেই সুযোগেই চাপ বাড়াতে শুরু করে তুরস্ক। একটুর জন্য একটি শট বারপোস্টের উপর দিয়ে উড়ে যায় এবং সুযোগ নষ্ট হয়। তবে হাল ছাড়েনি অজিরা। উপস্থিত বুদ্ধি এবং উপযুক্ত কৌশলকে কাজে লাগাতে যেন সিদ্ধহস্ত তারা। তারই প্রমাণ পাওয়া গেল ম্যাচের ৭৫ মিনিটে।
ঠাণ্ডা মাথার ফিনিশ দেখল গোটা ফুটবল বিশ্ব
মাঝমাঠের একটু উপর থেকে বল পেয়ে বুদ্ধিদীপ্ত দৌড় এবং তুরস্কের ডিফেন্ডারদের পরাস্ত করে জায়গা খুঁজে নিয়ে বাঁ-পায়ের দুরন্ত শটে গোল করলেন কনর মেটক্যাফে। কার্যত, সবুজ গালিচায় যেন ফুল ফোটালেন তিনি। অসাধারণ দক্ষতা এবং ঠাণ্ডা মাথার ফিনিশ দেখল গোটা ফুটবল বিশ্ব। এটি তাঁর ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোল। সেইসঙ্গে, অস্ট্রেলিয়া এগিয়ে গেল ২-০ গোলে।

আসলে তুরস্ক যখন ম্যাচে ফেরার চেষ্টা করছে, ঠিক তখনই এই গোল। ফলে, ম্যাচের রাশ ফের একবার নিজেদের হাতে নিয়ে নেয় অজিরা। সেইসঙ্গে, অস্ট্রেলিয়া গোলকিপার পি. বিচের প্রশংসা করতেই হয়। অসাধারণ বেশ কয়েকটি সেভ করেন তিনি। এরপর ম্যাচে আর কোনও গোল আসেনি।
শেষপর্যন্ত, ২-০ গোলে তুরস্ককে উড়িয়ে দিয়ে জয় হাসিল করল অস্ট্রেলিয়া। উল্লেখযোগ্য বিষয় হল, প্রায় ৬৩% বল পজিশন নিয়ে বিশ্বকাপ অভিয়ান শুরু অজিদের।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
