Barcelona vs Atletico Madrid: সত্যি কথা বলতে গেলে, ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে অ্যাটলেটিকো। খেলার প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় তারা। ভাবতে পারেন? 

Barcelona vs Atletico Madrid: বড় জয় অ্যাটলেটিকো মাদ্রিদের। লজ্জার হার বার্সেলোনার (barcelona vs atletico madrid highlights)। কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ৪-০ গোলে হার বার্সেলোনার (barcelona vs atletico madrid copa del rey)। 

বড় জয় বার্সেলোনার

সত্যি কথা বলতে গেলে, ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে অ্যাটলেটিকো। খেলার প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় তারা। ভাবতে পারেন? একের পর আক্রমণ তুলে আনেন অ্যাটলেটিকো ফুটবলাররা। রীতিমতো চাপে পড়ে যায় বার্সেলোনার ডিফেন্স। ম্যাচের ৭ মিনিটেই, এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। আত্মঘাতী গোল করে বসেন বার্সার এরিক গার্সিয়া। 

এরপরেই আবার ১৪ মিনিটের মাথায়, দ্বিতীয় গোলটি আসে।অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে দ্বিতীয় গোলটি করেন আন্তোনিো গ্রিজম্যান। সঙ্গে সঙ্গেই ২-০ ব্যবধানে এগিয়ে যান তারা। আরও চাপে পড়তে শুরু করেন বার্সেলোনার ডিফেন্ডাররা। স্বাভাবিকভাবেই, সেমিফাইনালের মতো ম্যাচে প্রথম কোয়ার্টারেই দুটি গোল খেয়ে যাওয়া যে কোনও দলের জন্যই মুশকিলের।

লজ্জার হার বার্সেলোনার

তবে সেখানেই শেষ নয়। ম্যাচের ৩৩ মিনিটে, দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন আদেমোলা লুকম্যান। তারপর আবারও গোল আসে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। দলের হয়ে চতুর্থ গোলটি করেন জুলিয়ান অ্যালভারেজ। এটি ছিল সেমিফাইনালের প্রথম লেগ। এই হারের পর, ফাইনালে যেতে হলে আগামী ৩ মার্চ দ্বিতীয় লেগের ম্যাচে বার্সেলোনাকে অন্তত ৫-০ ব্যবধানে জিততে হবে। 

পরিসংখ্যান বলছে, গত ১৯৫৩ সালের পর, এই প্রথম কোনও প্রতিযোগিতামূলক ম্যাচের প্রথমার্ধেই চার গোল খেয়ে পিছিয়ে পড়ে বার্সেলোনা। সেই বছর, লা লিগার ম্যাচে বার্সেলোনাকে প্রথমার্ধেই চার গোল দিয়েছিল রিয়াল মাদ্রিদ। তারপর আবার এই ২০২৬ সালে। কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ৪-০ গোলে হার বার্সেলোনার। বড় জয় পেল অ্যাটলেটিকো। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।