Brazil vs Morocco: বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে ব্রাজিল হল সবচেয়ে সফল দল, যারা ১১৪টি ম্যাচ খেলে মোট ৭৪টিতে জয় পেয়েছে এবং ৫টি শিরোপাও জিতেছে। ১৯৩০ সালের প্রথম টুর্নামেন্ট থেকে শুরু করে প্রতিটি বিশ্বকাপে অংশগ্রহণকারী একমাত্র দেশও তারাই। তবে সেলেকাওরা ২০০২ সালের পর থেকে আর কোনও শিরোপা জিততে পারেনি। 

Brazil vs Morocco: বিশ্বকাপে নামছে ব্রাজিল। ইতিমধ্যেই জমে উঠেছে ফুটবল বিশ্বকাপের আসর। গোটা পৃথিবীর অন্যতম সেরা স্পোর্টিং ইভেন্ট তথা ওয়ার্ল্ড কাপের মঞ্চে এবার খেলতে নামছে ব্রাজিল ফুটবল দল (brazil vs morocco world cup)। ভারতীয় সময় শনিবার ভোররাতে, চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে খেলতে নামছে আনসেলোত্তির ছেলেরা। আর সেই ম্যাচে নামার আগে ব্রাজিল সমর্থকদের মধ্যে উন্মাদনা একেবারে তুঙ্গে (brazil vs morocco world cup 2026)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ফুটবলের প্রাণকেন্দ্র কলকাতার বিভিন্ন স্থানও কিন্তু ব্রাজিল ফুটবল দলের পতাকায়, ছবিতে এবং হোর্ডিং-এ সেজে উঠেছে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবারও শিরোপা জিততে মরিয়া। ২০২৬ সালের বিশ্বকাপকে তারা কার্যত, পাখির চোখ করেছে।

শনিবার ভোররাতে সাম্বা ঝড়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব!

একটা সময়, মূলপর্বে যাওয়া নিয়েই সংশয় তৈরি হয়ে গেছিল। কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে, বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ব্রাজিল। নেপথ্যে অনেকটাই অবদান রয়েছে হেডস্যার কার্লো আনসেলোত্তির। 

এই প্রসঙ্গে দলের গোলকিপার অ্যালিসন জানিয়েছেন, “এটা অস্বীকার করার জায়গা নেই যে, শেষ কয়েকটা বছর আমাদের ফুটবলারদের জন্য খুব কঠিন সময় ছিল। নানা কারণে, আমরা একাধিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আনসেলোত্তি আসার পর থেকে পরিবেশটাই পাল্টে গেছে। ওনার উপস্থিতিটাই অন্যরকম। উনি একজন অসাধারণ ম্যানেজার। ফুটবল নিয়ে ওনার ধারণা খুব পরিষ্কার। যা আমাদের খেলার স্টাইলকে আরও সহজ করে তুলতে সাহায্য করেছে। এই বোঝাপড়াটা দলের জন্য খুব ভালো একটা দিক। ব্রাজিলের কোচের পদটা হয়ত দেশের রাষ্ট্রপতির পদের থেকেও অনেক বেশি চাপের।"

প্রসঙ্গত, গ্রুপ সি-তে রয়েছে ব্রাজিল। এই গ্রুপের অন্যান্য দলগুলি হল মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড। এবার সেই ব্রাজিলই খেলতে নামছে বিশ্বকাপ ফুটবলের মঞ্চে। ১৪ জুন, নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো। ভারতীয় সময় খেলা শুরু ভোর ৩.৩০ মিনিটে। 

পরিসংখ্যান কী বলছে? 

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে ব্রাজিল হল সবচেয়ে সফল দল, যারা ১১৪টি ম্যাচ খেলে মোট ৭৪টিতে জয় পেয়েছে এবং ৫টি শিরোপাও জিতেছে। ১৯৩০ সালের প্রথম টুর্নামেন্ট থেকে শুরু করে প্রতিটি বিশ্বকাপে অংশগ্রহণকারী একমাত্র দেশও তারাই। তবে সেলেকাওরা ২০০২ সালের পর থেকে আর কোনও শিরোপা জিততে পারেনি। এবার কি তাহলে পারবে সেলেকাওরা? উত্তর দেবে সময়। অন্যদিকে, সূত্রের খবর অনুযায়ী, প্রথম ম্যাচে ব্রাজিল স্কোয়াডে থাকছেন না নেইমার।

ব্রাজিলের সম্ভাব্য প্রথম একাদশ 

গোলকিপারঃ অ্যালিসন 

ডিফেন্ডারঃ ড্যানিলো (রাইট ব্যাক), স্যান্ড্রো (লেফট ব্যাক), গ্যাব্রিয়েল মার্গেলহাস (সেন্ট্রাল ব্যাক), মারকুইনহোস (সেন্ট্রাল ব্যাক) 

মিডফিল্ডারঃ ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকুয়েতা 

উইঙ্গারঃ র‍্যাফিনহা, ভিনসিয়াস জুনিয়র 

ফরোয়ার্ডঃ ম্যাথেউজ কুনহা। 

কোন ফর্মেশনে দল সাজাবেন আনসেলোত্তি?

৪-২-৩-১ অথবা ৪-৪-২ ফর্মেশনে মাঠে নামতে পারে ব্রাজিল। অপরদিকে, মরক্কো খেলতে পারে ৪-৩-৩ ফর্মেশনে। তাদের দলে আশরাফ হাকিমি এবং ব্রাহিম দিয়াজের মতো তারকারাও রয়েছেন। মনে রাখতে হবে, মরক্কো কিন্তু বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথম কোনও আফ্রিকান-আরব দেশ হিসেবে সেমিফাইনাল খেলে এবং নক আউট পর্বে পর্তুগালকে পরাজিতও করে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।