Champions League: নিউক্যাসলের বিরুদ্ধে বিশাল জয় বার্সেলোনার। বায়ার্ন মিউনিখও বড় ব্যবধানে আটলান্টাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে জায়গা পাকা করে নিয়েছে। টটেনহ্যাম এবং গালাতাসারেকে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও লিভারপুল।

Champions League: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বার্সেলোনা (uefa champions league)। দ্বিতীয় লেগের ম্যাচে নিউক্যাসলকে ৭-২ গোলে উড়িয়ে দিয়েছে তারা। বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে লেভানোদোস্কি জোড়া গোল করেন। সেইসঙ্গে, র‍্যাফিনহা, বের্নাল, লামিনে ইয়ামাল এবং লোপেজ একটি করে গোল করেন। প্রথম লেগে দুই দলের ম্যাচ ১-১ গোলে ড্র হয় (ucl matches)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

Scroll to load tweet…

কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা 

এরবার কোয়ার্টার ফাইনালে বার্সার প্রতিপক্ষ স্পেনের আরেক জায়ান্ট দল অ্যাটলেটিকো মাদ্রিদ। অন্যদিকে, টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দ্বিতীয় লেগের প্রি-কোয়ার্টার ফাইনালে, অ্যাটলেটিকোকে ৩-২ গোলে হারালেও প্রথম লেগে বড় ব্যবধানে হারের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল টটেনহ্যাম। প্রথম লেগে অ্যাটলেটিকো ৫-২ গোলে জয় পায়।

Scroll to load tweet…

চলতি চ্যাম্পিয়ন্স লিগে গালাতাসারেকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে লিভারপুলও। দ্বিতীয় লেগের ম্যাচে তারা ৪-০ গোলে জয় পেয়েছে। দলের হয়ে চতুর্থ গোলটি করেন মহম্মদ সালাহ। প্রথম লেগে লিভারপুল ১-০ গোলে পরাজিত হয়। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ পিএসজি।

শেষ আটে বায়ার্ন মিউনিখ

আটলান্টাকে গুঁড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করেছে বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় লেগে তারা জয় পেয়েছে ৪-১ গোলে। বায়ার্নের হয়ে হ্যারি কেন জোড়া গোল করেন। লেনার্ট কার্ল এবং লুইস ডিয়াজও গোল করেছেন। প্রথম লেগে বায়ার্ন ৬-১ গোলে ম্যাচ জেতে। কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের। অন্য একটি কোয়ার্টার ফাইনালে আর্সেনাল খেলবে স্পোর্টিং লিসবনের বিরুদ্ধে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।