MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • India Vs Pakistan: অপরাজিত শতরান, পার্টনারশিপে একাধিক রেকর্ড ভাঙলেন বিরাট-রাহুল

India Vs Pakistan: অপরাজিত শতরান, পার্টনারশিপে একাধিক রেকর্ড ভাঙলেন বিরাট-রাহুল

এশিয়া কাপ সুপার ফোর পর্যায়ে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখালেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি ও কে এল রাহুল। কয়েক মাস পর চোট সারিয়ে জাতীয় দলে ফিরেই অপরাজিত শতরান করলেন রাহুল। অপরাজিত শতরান করেন বিরাটও।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Sep 12 2023, 12:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
পাকিস্তানের বিরুদ্ধে পার্টনারশিপের নতুন রেকর্ড গড়ে ভারতীয় দলকে জেতালেন বিরাট কোহলি ও কে এল রাহুল
Image Credit : X

পাকিস্তানের বিরুদ্ধে পার্টনারশিপের নতুন রেকর্ড গড়ে ভারতীয় দলকে জেতালেন বিরাট কোহলি ও কে এল রাহুল

সোমবার এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত শতরান করলেন বিরাট কোহলি ও কে এল রাহুল। এই ২ ব্যাটারের দাপটে সহজ জয় পেল ভারত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই ফর্ম্যাটে ভারতের হয়ে এবং এশিয়া কাপে সর্বাধিক রানের পার্টনারশিপ গড়লেন বিরাট কোহলি ও কে এল রাহুল
Image Credit : X

পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই ফর্ম্যাটে ভারতের হয়ে এবং এশিয়া কাপে সর্বাধিক রানের পার্টনারশিপ গড়লেন বিরাট কোহলি ও কে এল রাহুল

পাকিস্তানের বিরুদ্ধ তৃতীয় উইকেট জুটিতে ২৩৩ রান যোগ করেন বিরাট কোহলি ও কে এল রাহুল। এটাই এশিয়া কাপে যে কোনও দলের যে কোনও উইকেটে সর্বাধিক পার্টনারশিপ। ভারতের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই ফর্ম্যাটে ভারতের হয়ে এটাই যে কোনও উইকেটে সর্বাধিক রানের পার্টনারশিপ।

310
পাকিস্তানের বিরুদ্ধে সচিন তেন্ডুলকর ও নভজ্যোত সিং সিধুর রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি-কে এল রাহুল
Image Credit : X

পাকিস্তানের বিরুদ্ধে সচিন তেন্ডুলকর ও নভজ্যোত সিং সিধুর রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি-কে এল রাহুল

১৯৯৬ সালে শারজায় পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় উইকেটে ২৩১ রান যোগ করেছিলেন সচিন তেন্ডুলকর ও নভজ্যোত সিং সিধু। সোমবার সেই রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি ও কে এল রাহুল।

410
চোট সারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনেই অপরাজিত শতরান কে এল রাহুলের
Image Credit : X

চোট সারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনেই অপরাজিত শতরান কে এল রাহুলের

পাকিস্তানের বিরুদ্ধে ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে ১০৬ বলে ১১১ রান করে অপরাজিত থাকেন কে এল রাহুল। তাঁর ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি।

510
এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সর্বাধিক পার্টনারশিপের বদলা নিলেন বিরাট কোহলি-কে এল রাহুল
Image Credit : X

এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সর্বাধিক পার্টনারশিপের বদলা নিলেন বিরাট কোহলি-কে এল রাহুল

২০১২ সালের এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হয়ে ২২৪ রানের পার্টনারশিপ গড়েছিলেন মহম্মদ হাফিজ ও নাসির জামশেদ। সেটাই এতদিন এশিয়া কাপে যে কোনও দলের সর্বাধিক পার্টনারশিপ ছিল। সোমবার এই রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি ও কে এল রাহুল।

610
পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে ওডিআই ফর্ম্যাটে দ্রুততম ১৩,০০০ রানের রেকর্ড গড়লেন বিরাট কোহলি
Image Credit : X

পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে ওডিআই ফর্ম্যাটে দ্রুততম ১৩,০০০ রানের রেকর্ড গড়লেন বিরাট কোহলি

ওডিআই ফর্ম্যাটে দ্রুততম ৮,০০০, ৯,০০০, ১০,০০০, ১১,০০০ ও ১২,০০০ রানের রেকর্ড আগেই গড়েছিলেন। এবার দ্রুততম ১৩,০০০ রানের রেকর্ডও গড়লেন বিরাট কোহলি। তিনি ২৬৭ ইনিংস খেলে ১৩,০০০ রান করলেন।

710
কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে টানা ৪ ওডিআই ম্যাচে শতরান করলেন বিরাট কোহলি
Image Credit : X

কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে টানা ৪ ওডিআই ম্যাচে শতরান করলেন বিরাট কোহলি

দ্বিতীয় ক্রিকেটার হিসেবে কোনও একটি মাঠে টানা ৪ ওডিআই ম্যাচে শতরানের রেকর্ড গড়লেন বিরাট কোহলি। প্রথম ক্রিকেটার হিসেেব সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে এই রেকর্ড গড়েন দক্ষিণ আফ্রিকার ব্যাটার হাশিম আমলা। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে টানা ৪ ওডিআই ম্যাচে শতরান করলেন বিরাট।

810
ওডিআই ফর্ম্যাটে সচিন তেন্ডুলকরের শতরানের রেকর্ড ভাঙার পথে বিরাট কোহলি
Image Credit : Instagram

ওডিআই ফর্ম্যাটে সচিন তেন্ডুলকরের শতরানের রেকর্ড ভাঙার পথে বিরাট কোহলি

ওডিআই ফর্ম্যাটে বিরাট কোহলির ৪৭টি শতরান হয়ে গেল। সচিন তেন্ডুলকরের শতরানের সংখ্যা ৪৯। ফলে আর ৩টি শতরান করলেই সচিনকে ছাপিয়ে যাবেন বিরাট।

910
ওডিআই ফর্ম্যাটে চতুর্থবার ভারতের প্রথম ৪ ব্যাটারই অর্ধশতরান বা শতরান করলেন
Image Credit : X

ওডিআই ফর্ম্যাটে চতুর্থবার ভারতের প্রথম ৪ ব্যাটারই অর্ধশতরান বা শতরান করলেন

পাকিস্তানের বিরুদ্ধে ওপেন করতে নেমে ৫৬ রান করেন রোহিত শর্মা। ৫৮ রান করেন শুবমান গিল। বিরাট কোহলি ১২২ রানে অপরাজিত থাকেন। ১১১ রান করে অপরাজিত থাকেন কে এল রাহুল। এই নিয়ে চতুর্থবার ওডিআই ফর্ম্যাটে ভারতের প্রথম ৪ জন ব্যাটারই ৫০-এর বেশি রান করলেন।

1010
পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই ফর্ম্যাটে সবচেয়ে বেশি রানে জয় পেল ভারতীয় দল
Image Credit : X

পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই ফর্ম্যাটে সবচেয়ে বেশি রানে জয় পেল ভারতীয় দল

পাকিস্তানের বিরুদ্ধে ২২৮ রানে জয়ই ওডিআই ফর্ম্যাটে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই ফর্ম্যাটে ভারতের সর্বাধিক রানে জয় এসেছিল ২০০৮ সালে বাংলাদেশের মীরপুরে। সেই ম্যাচে ১৪০ রানে জিতেছিল ভারত।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
বিরাট কোহলি

Latest Videos
Recommended Stories
Recommended image1
Richest Cricketers: বিশ্বের সবচেয়ে ধনী মহিলা ক্রিকেটার কারা? স্মৃতি মন্ধানা কত নম্বরে?
Recommended image2
MS Dhoni: CSK-র ২৫% শেয়ার চেয়েছিলেন ধোনি? সব জল্পনার অবসান ঘটালেন চেন্নাই সুপার কিংসের সিইও
Recommended image3
Women Asia Cup 2026: শেফালির ঝড়ো ব্যাটিং, দীপ্তি-নন্দিনীর দাপটে থাইল্যান্ডকে উড়িয়ে দিল ভারত
Recommended image4
Indian Cricket Team: সঞ্জু নয়, বিশ্বকাপের মিডল অর্ডারে শ্রেয়সের ব্যাকআপ তিলক! গম্ভীরের নতুন প্ল্যান?
Recommended image5
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপে সামনে থাইল্যান্ড, আত্মবিশ্বাসী হরমনপ্রীতরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved