MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • এশিয়া কাপ ২০২৫: দরকার ১ উইকেট, শুক্রবারই নতুন নজির গড়ার সুযোগ পাবেন আর্শদীপ সিং?

এশিয়া কাপ ২০২৫: দরকার ১ উইকেট, শুক্রবারই নতুন নজির গড়ার সুযোগ পাবেন আর্শদীপ সিং?

Arshdeep Singh: শুক্রবার এশিয়া কাপে (Asia Cup 2025) গ্রুপ এ-র শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল (India vs Oman)। এই ম্যাচে খেলার সুযোগ পেতে পারেন আর্শদীপ সিং। তিনি টি-২০ ফর্ম্যাটে নতুন রেকর্ডও গড়তে পারেন।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Sep 19 2025, 06:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
প্রথম ভারতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি ২০ ম্যাচে ১০০ উইকেট নেওয়ার পথে আর্শদীপ সিং
Image Credit : ANI

প্রথম ভারতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ১০০ উইকেট নেওয়ার পথে আর্শদীপ সিং

রেকর্ড গড়ার পথে আর্শদীপ সিং

আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এখনও পর্যন্ত ভারতের কোনও বোলারই ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়তে পারেননি। সর্বাধিক ৯৯ উইকেট নিয়েছেন বাঁ হাতি পেসার আর্শদীপ সিং। শুক্রবার এশিয়া কাপে গ্রুপ এ-র শেষ ম্যাচে ওমানের বিরুদ্ধে খেলার সুযোগ পেতে পারেন এই পেসার। ওমানের বিরুদ্ধে এক উইকেট পেলেই প্রথম ভারতীয় বোলার হিসেবে ১০০ উইকেট নেওয়ার নজির গড়তে পারেন আর্শদীপ।

DID YOU
KNOW
?
আর্শদীপ সিংয়ের রেকর্ড
আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের সফলতম বোলার আর্শদীপ সিং। তিনি বিশ্বরেকর্ড গড়ার পথে।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
জসপ্রীত বুমরার পরিবর্তে শুক্রবার ওমানের বিরুদ্ধে খেলার সুযোগ পেতে পারেন আর্শদীপ সিং
Image Credit : ANI

জসপ্রীত বুমরার পরিবর্তে শুক্রবার ওমানের বিরুদ্ধে খেলার সুযোগ পেতে পারেন আর্শদীপ সিং

খেলার সুযোগ পাবেন আর্শদীপ সিং?

চলতি এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহি ও পাকিস্তানের বিরুদ্ধে খেলার সুযোগ পাননি আর্শদীপ সিং। তবে ভারতীয় দল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ওমানের বিরুদ্ধে খেলার সুযোগ পেতে পারেন এই পেসার। এই ম্যাচে জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে। তাঁর পরিবর্তেই খেলার সুযোগ পেতে পারেন আর্শদীপ। তিনি ওমানের বিরুদ্ধে বোলিং আক্রমণ শুরু করলে উইকেট পেতেই পারেন।

৯৯
আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ৬৩ ম্যাচে ৯৯ উইকেট আর্শদীপের
এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ৬৩ ম্যাচ খেলে ৯৯ উইকেট নিয়েছেন ভারতীয় দলের পেসার আর্শদীপ সিং।

Related Articles

Related image1
Arshdeep Singh: 'ঘরের মাঠেই সবচেয়ে কম সমর্থন পাই,' বিস্ফোরক আর্শদীপ সিং
Related image2
এশিয়া কাপ ২০২৫: 'পাকিস্তানের বিরুদ্ধে বুমরাকে বিশ্রাম দেওয়া হোক,' পরামর্শ গাভাসকরের
36
বিশ্বের দ্রুততম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ১০০ উইকেট পাবেন আর্শদীপ সিং?
Image Credit : Getty

বিশ্বের দ্রুততম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ১০০ উইকেট পাবেন আর্শদীপ সিং?

বিশ্বরেকর্ড গড়ার লক্ষ্যে আর্শদীপ সিং

এখনও পর্যন্ত মাত্র তিনজন বোলার আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ১০০ উইকেট নিয়েছেন। তাঁরা হলেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান, নেপালের তারকা সন্দীপ ল্যামিছানে ও শ্রীলঙ্কার তারকা ওয়ানিন্দু হাসারঙ্গা। তবে তাঁদের চেয়ে কম ম্যাচ খেলেছেন আর্শদীপ সিং। ফলে তিনি যদি শুক্রবার ওমানের বিরুদ্ধে উইকেট পান, তাহলে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়বেন।

46
আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে খেলার সুযোগ পাওয়ার পর থেকেই অসাধারণ পারফরম্যান্স আর্শদীপ সিংয়ের
Image Credit : x/Johns.

আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে খেলার সুযোগ পাওয়ার পর থেকেই অসাধারণ পারফরম্যান্স আর্শদীপ সিংয়ের

আর্শদীপ সিংয়ের অসাধারণ বোলিং

টি-২০ ফর্ম্যাটে এখনও পর্যন্ত ৬৩ ম্যাচ খেলে ৯৯ উইকেট নিয়েছেন আর্শদীপ সিং। তাঁর বোলিংয়ের গড় ১৮.৩। তিনি ইনিংসের শুরুতে যেমন ভালো বোলিং করেন, তেমনই শেষদিকেও নিয়ন্ত্রিত বোলিং করতে পারেন। টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের বোলিং লাইনআপের অন্যতম শক্তিশালী অস্ত্র আর্শদীপ। তাঁকে চলতি এশিয়া কাপে ব্যবহার করা হতে পারে।

56
যুজবেন্দ্র চাহালকে টপকে টি-২০ ফর্ম্যাটে ভারতের সফলতম বোলার আর্শদীপ সিং
Image Credit : Twitter

যুজবেন্দ্র চাহালকে টপকে টি-২০ ফর্ম্যাটে ভারতের সফলতম বোলার আর্শদীপ সিং

আর্শদীপ সিংয়ের নজির

আর্শদীপ সিংয়ের আগে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের সফলতম বোলার ছিলেন যুজবেন্দ্র চাহাল। এই লেগ-স্পিনার ৮০ ম্যাচ খেলে ৯৬ উইকেট নিয়েছেন। তাঁকে আগেই ছাপিয়ে গিয়েছেন আর্শদীপ। এবার নতুন নজির গড়ার পথে এই পেসার। তিনি শুক্রবারই নতুন রেকর্ড গড়বেন বলে আশাবাদী ভারতীয় ক্রিকেট মহল।

66
রবিবার সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধেও খেলার সুযোগ পেতে পারেন আর্শদীপ সিং
Image Credit : Getty

রবিবার সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধেও খেলার সুযোগ পেতে পারেন আর্শদীপ সিং

পাকিস্তানের বিরুদ্ধেও খেলবেন আর্শদীপ সিং?

শুক্রবার চলতি এশিয়া কাপের গ্রুপ এ-তে ওমানের বিরুদ্ধে ম্যাচের পর রবিবার সুপার ফোর পর্যায়ে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারতীয় দল। সেই ম্যাচেও খেলার সুযোগ পেতে পারেন আর্শদীপ সিং। তিনি অতীতে পাকিস্তানের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। এবারও খেলার সুযোগ পেলে ভালো বোলিং করতে পারেন আর্শদীপ।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
এশিয়া কাপ ২০২৫
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs SL Test 2026: ভারত-শ্রীলঙ্কা টেস্টের তৃতীয় দিনের পর কী বলছেন দলের বোলিং কোচ মর্নি মরকেল?
Recommended image2
India vs Sri Lanka: কলম্বোয় বৃষ্টির জন্য আগেই শেষ খেলা, ফলো-অন বাঁচানোর পথে শ্রীলঙ্কা
Recommended image3
Vaibhav Sooryavanshi: দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে বোলিং, জোড়া উইকেট বৈভব সূর্যবংশীর
Recommended image4
IND vs SL Test 2026: দেবদূত-জুরেলের অনবদ্য সেঞ্চুরি! রানের পাহাড় ভারতের, দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কা পিছিয়ে ৪৯৫ রানে
Recommended image5
Yashasvi Jaiswal: কলম্বো টেস্টে গুঁতো মেরে বিতর্কে, যশস্বী জয়সওয়ালকে বড় শাস্তি দিল ICC
Related Stories
Recommended image1
Arshdeep Singh: 'ঘরের মাঠেই সবচেয়ে কম সমর্থন পাই,' বিস্ফোরক আর্শদীপ সিং
Recommended image2
এশিয়া কাপ ২০২৫: 'পাকিস্তানের বিরুদ্ধে বুমরাকে বিশ্রাম দেওয়া হোক,' পরামর্শ গাভাসকরের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved