MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • এশিয়া কাপ ২০২৫: ভারত বনাম পাকিস্তান মুখোমুখি লড়াইয়ে কারা এগিয়ে? দেখুন রেকর্ড

এশিয়া কাপ ২০২৫: ভারত বনাম পাকিস্তান মুখোমুখি লড়াইয়ে কারা এগিয়ে? দেখুন রেকর্ড

India vs Pakistan: রবিবার এশিয়া কাপে গ্রুপের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এই ম্যাচ জিতলেই গ্রুপ থেকে সুপার ফোর পর্যায়ে পৌঁছে যাবে ভারতীয় দল। ফলে এই ম্যাচের ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Sep 13 2025, 06:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
এশিয়া কাপের ৪ দশকের ইতিহাসে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে ভারতীয় দল
Image Credit : Getty

এশিয়া কাপের ৪ দশকের ইতিহাসে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে ভারতীয় দল

পাকিস্তানের বিরুদ্ধে এগিয়ে ভারত

১৯৮৪ সালে শুরু হয় এশিয়া কাপ। এই টুর্নামেন্টের ইতিহাসে ভারতীয় দল এখনও পর্যন্ত ১৯ বার পাকিস্তানের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১০ ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল। পাকিস্তান জয় পেয়েছে ৬ ম্যাচে। ৩ ম্যাচের ফল নির্ধারণ করা সম্ভব হয়নি। রবিবার এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ২০-তম ম্যাচ। এই ম্যাচেও জয় পেয়ে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবধান বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে ভারতীয় দল।

DID YOU
KNOW
?
টি-২০ ম্যাচে এগিয়ে ভারত
পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটে এখনও পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে ভারতীয় দল। এর মধ্যে জয় এসেছে ১০ ম্যাচে।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
টি-২০ ফর্ম্যাটে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে স্পষ্ট আধিপত্য ভারতীয় দলের
Image Credit : Getty

টি-২০ ফর্ম্যাটে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে স্পষ্ট আধিপত্য ভারতীয় দলের

টি-২০ ফর্ম্যাটে এগিয়ে ভারত

টি-২০ ফর্ম্যাটে পাকিস্তানের বিরুদ্ধে এখনও পর্যন্ত ১৩ বার খেলেছে ভারতীয় দল। এর মধ্যে ১০ ম্যাচে জয় পেয়েছে ভারত। পাকিস্তান মাত্র ৩ ম্যাচে জয় পেয়েছে। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপে গ্রুপের ম্যাচ এবং ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছিল ভারতীয় দল। সেই থেকেই এই ফর্ম্যাটে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের আধিপত্য চলছে।

২০
রবিবার এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ২০-তম লড়াই
এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ১৯ বার খেলেছে ভারতীয় দল। এর মধ্যে জয় এসেছে ১০ ম্যাচে।

Related Articles

Related image1
'ওই ২৬ পরিবারের প্রতি বিসিসিআই-এর আবেগ নেই,' ক্ষোভ পহেলগাঁওয়ে মৃত শুভম দ্বিবেদীর স্ত্রীর
Related image2
এশিয়া কাপের ম্যাচে ভারতের বিরুদ্ধে ৩ স্পিনার নিয়ে খেলবে পাকিস্তান? কী বলছেন সায়েম আয়ুব?
36
পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটে সবচেয়ে বেশি রান বিরাট কোহলির
Image Credit : ANI

পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটে সবচেয়ে বেশি রান বিরাট কোহলির

বিরাট কোহলির রেকর্ড

পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটে ১১ ইনিংস খেলে ৪ বার অপরাজিত থেকেছেন বিরাট কোহলি। তিনি এই ফর্ম্যাটে পাকিস্তানের বিরুদ্ধে মোট ৪৯২ রান করেছেন। ব্যাটিংয়ের গড় ৭০.২৮। পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটে কোনও ম্যাচে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ডও বিরাটের দখলে। এই তারকা ২০২২ সালে টি-২০ বিশ্বকাপের ম্যাচে ৮২ রান করে অপরাজিত থাকেন।

46
টি-২০ ফর্ম্যাটে ভারত-পাকিস্তান মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশি উইকেট হার্দিক পান্ডিয়ার
Image Credit : Getty

টি-২০ ফর্ম্যাটে ভারত-পাকিস্তান মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশি উইকেট হার্দিক পান্ডিয়ার

হার্দিক পান্ডিয়ার রেকর্ড

টি-২০ ফর্ম্যাটে ভারত-পাকিস্তানের মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এই তারকা পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটে ৬ ইনিংসে বোলিং করে ১৩ উইকেট নিয়েছেন। তাঁর বোলিংয়ের গড় ১২। রবিবার টি-২০ ফর্ম্যাটে পাকিস্তানের বিরুদ্ধে উইকেট সংখ্যা বাড়িয়ে নেওয়াই হার্দিকের লক্ষ্য থাকবে।

56
পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি অর্ধশতরান বিরাট কোহলির
Image Credit : ANI

পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি অর্ধশতরান বিরাট কোহলির

বিরাট কোহলির অনন্য রেকর্ড

পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটে ১১ ইনিংসে ৫ বার অর্ধশতরান করেছেন বিরাট কোহলি। ভারতীয় দলের অন্য কোনও ব্যাটার পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটে বিরাটের চেয়ে বেশি অর্ধশতরান করতে পারেননি। এই ফর্ম্যাটে পাকিস্তানের বিরুদ্ধে ১১টি ওভার-বাউন্ডারি মেরেছেন বিরাট। এক্ষেত্রেও তিনি সবার আগে। ৮ ইনিংসে ৯টি ওভার-বাউন্ডারি মেরে দ্বিতীয় স্থানে যুবরাজ সিং।

66
পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটে অনাকাঙ্খিত রেকর্ড গৌতম গম্ভীরের
Image Credit : @BCCI/X

পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটে অনাকাঙ্খিত রেকর্ড গৌতম গম্ভীরের

গৌতম গম্ভীরের লজ্জাজনক রেকর্ড

পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হয়ে গিয়েছেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর, তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। তাঁরা যুগ্মভাবে এই লজ্জাজনক রেকর্ড গড়েছেন। রবিবার অবশ্য ভালো ব্যাটিং করতে মরিয়া হার্দিক। তিনি ভারতীয় দলকে জেতাতে চান।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
এশিয়া কাপ ২০২৫
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Richest Cricketers: বিশ্বের সবচেয়ে ধনী মহিলা ক্রিকেটার কারা? স্মৃতি মন্ধানা কত নম্বরে?
Recommended image2
MS Dhoni: CSK-র ২৫% শেয়ার চেয়েছিলেন ধোনি? সব জল্পনার অবসান ঘটালেন চেন্নাই সুপার কিংসের সিইও
Recommended image3
Women Asia Cup 2026: শেফালির ঝড়ো ব্যাটিং, দীপ্তি-নন্দিনীর দাপটে থাইল্যান্ডকে উড়িয়ে দিল ভারত
Recommended image4
Indian Cricket Team: সঞ্জু নয়, বিশ্বকাপের মিডল অর্ডারে শ্রেয়সের ব্যাকআপ তিলক! গম্ভীরের নতুন প্ল্যান?
Recommended image5
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপে সামনে থাইল্যান্ড, আত্মবিশ্বাসী হরমনপ্রীতরা
Related Stories
Recommended image1
'ওই ২৬ পরিবারের প্রতি বিসিসিআই-এর আবেগ নেই,' ক্ষোভ পহেলগাঁওয়ে মৃত শুভম দ্বিবেদীর স্ত্রীর
Recommended image2
এশিয়া কাপের ম্যাচে ভারতের বিরুদ্ধে ৩ স্পিনার নিয়ে খেলবে পাকিস্তান? কী বলছেন সায়েম আয়ুব?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved