MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TVS Iqube Millionr Special Edition Launched
Census 2027 Problems
Sealdah Local Train Cancelled
TMC Account Controversy
Hrithik Roshans Son Musical Debut
8th Pay Commission
বদলি ভাতা
Annapurna Yojana Update
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • চোট নিয়ে কতদিন মাঠের বাইরে থাকতে হবে? এশিয়া কাপে খেলতে পারবেন ঋষভ পন্থ?

চোট নিয়ে কতদিন মাঠের বাইরে থাকতে হবে? এশিয়া কাপে খেলতে পারবেন ঋষভ পন্থ?

Rishabh Pant Injury: ইংল্যান্ড সফরে (India tour of England, 2025) সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচে ভাঙা পা নিয়েই ব্যাটিং করেছিলেন। তবে এরপর পঞ্চম ম্যাচে খেলতে পারেননি ঋষভ পন্থ। চোট না সারায় আপাতত মাঠের বাইরেই থাকতে হবে তাঁকে।

2 Min read
Author : Soumya Ganguly
| Updated : Aug 08 2025, 03:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
আগামী মাসে হতে চলা এশিয়া কাপে অনিশ্চিত উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ
Image Credit : Getty

আগামী মাসে হতে চলা এশিয়া কাপে অনিশ্চিত উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ

কবে মাঠে ফিরবেন ঋষভ পন্থ?

ইংল্যান্ড সফরে পায়ে মারাত্মক চোট পাওয়ায় এশিয়া কাপে অনিশ্চিত ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজেও হয়তো খেলতে পারবেন না ঋষভ। তাঁর পায়ের চোট সারাতে আরও কিছুদিন লাগবে। এই কারণেই আপাতত মাঠের বাইরে থাকতে হবে এই উইকেটকিপার-ব্যাটারকে।

DID YOU
KNOW
?
মাঠে ফেরার অপেক্ষায় ঋষভ
বারবার চোট পাওয়ায় ঋষভ পন্থকে নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে উদ্বেগ তৈরি হয়েছে। এই উইকেটকিপার-ব্যাটার কবে মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
পায়ের চোট সারাতে আগামী এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ঋষভ পন্থকে
Image Credit : Getty

পায়ের চোট সারাতে আগামী এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ঋষভ পন্থকে

মাঠের বাইরে ঋষভ পন্থ

ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচে পায়ে চোট পান ঋষভ পন্থ। ব্যাটিং করার সময় ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসের ইয়র্কার সরাসরি ঋষভের পায়ে আছড়ে পড়ে। তাঁকে মাঠের বাইরে নিয়ে যেতে হয়। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্ক্যান করে দেখা যায়, তাঁর পা ভেঙে গিয়েছে। চিকিৎসকরা তখন বলেন, ঋষভকে অন্তত ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

২০১৭
২০১৭ সাল থেকে ভারতীয় দলের হয়ে খেলছেন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ
ভারতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। তবে তাঁর চোট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Related Articles

Related image1
Rishabh Pant: হেডিংলিতে জোড়া শতরান, ভারতের হারের পরেও স্বীকৃতি ঋষভ পন্থের
Related image2
Rishabh Pant: ব্র্যাডম্যান, লারা, দ্রাবিড়ের সঙ্গে একই সারিতে জায়গা করে নেবেন ঋষভ পন্থ?
36
আগামী মাসে এশিয়া কাপ শুরু হওয়ার আগে ঋষভ পন্থের পক্ষে ফিট হয়ে ওঠা কঠিন
Image Credit : Getty

আগামী মাসে এশিয়া কাপ শুরু হওয়ার আগে ঋষভ পন্থের পক্ষে ফিট হয়ে ওঠা কঠিন

ঋষভ পন্থের ফিট হতে সময় লাগবে

৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপ। তার আগে ঋষভ পন্থের পক্ষে ফিট হয়ে ওঠা সম্ভব নয় বলেই মনে করছেন চিকিৎসকরা। চোট সেরে যাওয়ার পর ঋষভকে বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে রিহ্যাবের জন্য যেতে হতে পারে। এই কারণেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজেও অনিশ্চিত ঋষভ। তাঁর পরিবর্ত হিসেবে কে এল রাহুল, ধ্রুব জুরেলরা খেলতে পারেন।

46
পায়ে চোট পেলেও, ফিট হয়ে ওঠার জন্য ঋষভ পন্থকে অস্ত্রোপচার করাতে হবে না
Image Credit : Getty

পায়ে চোট পেলেও, ফিট হয়ে ওঠার জন্য ঋষভ পন্থকে অস্ত্রোপচার করাতে হবে না

ঋষভ পন্থের অস্ত্রোপচারের প্রয়োজন নেই

ম্যাঞ্চেস্টারে ঋষভ পন্থের পায়ের আঙুল ভেঙে গেলেও, তাঁকে অস্ত্রোপচার করাতে হবে না। তবে আপাতত বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে। চোট পুরোপুরি সেরে গেলে অনুশীলন শুরু করবেন ঋষভ। তারপর তিনি জাতীয় দলে ফিরতে পারেন। তার জন্য কিছুদিন লাগবে। তাই আগামী কয়েকটি টুর্নামেন্ট ও সিরিজে ঋষভকে বাদ দিয়েই খেলতে হবে ভারতীয় দলকে।

56
অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে সাদা বলের সিরিজে ভারতীয় দলে ফিরতে পারেন ঋষভ পন্থ
Image Credit : Getty

অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে সাদা বলের সিরিজে ভারতীয় দলে ফিরতে পারেন ঋষভ পন্থ

অক্টোবরে মাঠে ফিরবেন ঋষভ পন্থ?

অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। এই সফরে তিন ম্যাচের ওডিআই সিরিজ এবং পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারতীয় দল। সেই সিরিজে জাতীয় দলে ফিরতে পারেন ঋষভ পন্থ। আগামী বছর টি-২০ বিশ্বকাপ। তারপর ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপ। এই দুই টুর্নামেন্টেই ভারতীয় দলের ভরসা হয়ে উঠতে পারেন ঋষভ। এই কারণে তাঁকে ফিট হয়ে উঠতে হবে।

66
ঋষভ পন্থের পরিবর্তে ওভাল টেস্টে খেলেছেন উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল
Image Credit : Getty

ঋষভ পন্থের পরিবর্তে ওভাল টেস্টে খেলেছেন উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল

ঋষভ পন্থের পরিবর্ত ধ্রুব জুরেল

কেনিংটন ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচে ঋষভ পন্থের পরিবর্তে খেলেন উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল। তিনি খারাপ পারফরম্যান্স দেখাননি। তবে ঋষভের ব্যাটিং ভারতীয় দলের সম্পদ। বিশেষ করে টেস্ট ম্যাচে ঋষভের অভিজ্ঞতা ভারতীয় দলকে সাহায্য করতে পারে।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Suryakumar Yadav: 'ভেবেছিলাম আরও ২ বছর জাতীয় দলের নেতৃত্বে থাকব,' আক্ষেপ সূর্যকুমারের
Recommended image2
Imran Khan: 'জেলের বাইরে এলে কাউকে খেয়ে নেবে?' ইমরান খানের মুক্তির দাবি জাভেদ মিঁয়াদাদের
Recommended image3
Imran Khan: ইমরানের ছেলেদের সাক্ষাৎকার আথারটনের, লর্ডস টেস্ট বয়কটের হুমকি পাকিস্তানের
Recommended image4
India vs Sri Lanka: কলম্বোর ম্যাচ ড্র, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা আছে ভারতের?
Recommended image5
India vs Sri Lanka: সোনাল দিনুশার অবিশ্বাস্য লড়াই, কলম্বো টেস্ট বাঁচিয়ে নিল শ্রীলঙ্কা
Related Stories
Recommended image1
Rishabh Pant: হেডিংলিতে জোড়া শতরান, ভারতের হারের পরেও স্বীকৃতি ঋষভ পন্থের
Recommended image2
Rishabh Pant: ব্র্যাডম্যান, লারা, দ্রাবিড়ের সঙ্গে একই সারিতে জায়গা করে নেবেন ঋষভ পন্থ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved