MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • এশিয়া কাপ, ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা পাকিস্তানের, বাদ 'বিশ্বের সেরা ব্যাটার'

এশিয়া কাপ, ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা পাকিস্তানের, বাদ 'বিশ্বের সেরা ব্যাটার'

Asia Cup 2025: আগামী মাসে শুরু হতে চলেছে এশিয়া কাপ ২০২৫। এই টি-২০ টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। দল ঘোষণায় বিশেষ চমক রয়েছে। ক্রিকেট দুনিয়ায় আলোচনা শুরু হয়েছে।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Aug 17 2025, 06:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
এশিয়া কাপ, ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান দলে নেই বাবর আজম ও মহম্মদ রিজওয়ান!
Image Credit : Getty

এশিয়া কাপ, ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান দলে নেই বাবর আজম ও মহম্মদ রিজওয়ান!

বাদ বাবর-রিজওয়ান

এশিয়া কাপ ২০২৫ এবং সংযুক্ত আরব আমিরশাহিতে হতে চলা ত্রিদেশীয় সিরিজের জন্য ১৭ জনের দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই দলে জায়গা পেলেন না প্রাক্তন অধিনায়ক বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। এই দুই ব্যাটার শেষবার পাকিস্তানের হয়ে টি-২০ ম্যাচ খেলেছিলেন ২০২৪ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে। এবার তাঁদের বার্তা দেওয়া হল, আর টি-২০ ফর্ম্যাটে খেলার সুযোগ দেওয়া হবে না।

DID YOU
KNOW
?
আগামী মাসে এশিয়া কাপ ২০২৫
৯ সেপ্টেম্বর শুরু হতে চলেছে এশিয়া কাপ ২০২৫। একই গ্রুপে ভারত ও পাকিস্তান।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
বিরাট কোহলির চেয়ে এগিয়ে রাখত পাকিস্তানের ক্রিকেট মহল, কেন পতন বাবর আজমের?
Image Credit : Getty

বিরাট কোহলির চেয়ে এগিয়ে রাখত পাকিস্তানের ক্রিকেট মহল, কেন পতন বাবর আজমের?

বাবর আজমের কেরিয়ার শেষ?

কিছুদিন আগেও পাকিস্তানের ক্রিকেট মহলের অনেকেই দাবি করতেন, বিরাট কোহলির চেয়ে এগিয়ে বাবর আজম। তাঁকে বিশ্বের সেরা ব্যাটার বলে দাবি করা হত। কিন্তু সেই বাবর এখন পাকিস্তান দলেই সুযোগ পাচ্ছেন না। এশিয়া কাপ ও ত্রিদেশীয় সিরিজের দল থেকে বাদ পড়ার পর বাবরের আন্তর্জাতিক কেরিয়ার নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। তাঁকে হয়তো আর পাকিস্তানের জাতীয় দলে সুযোগ দেওয়া হবে না।

১২৮
পাকিস্তানের হয়ে ১২৮টি টি-২০ ম্যাচ খেলেছেন বাবর আজম।
এশিয়া কাপের জন্য ঘোষিত পাকিস্তান দলে নেই বাবর আজম ও মহম্মদ রিজওয়ান।

Related Articles

Related image1
Babar Azam: 'রোহিত-বিরাটকে দেখে চাপ নিয়ে খেলা শেখা উচিত বাবরের,' বার্তা রশিদ লতিফের
Related image2
Babar Azam: এ কী অবস্থা পাক ক্রিকেটে! উইকেটকিপিং না করলে দলে সুযোগ পাবেন না বাবর আজম?
36
এশিয়া কাপ ২০২৫, টি-২০ সিরিজে পাকিস্তানের অধিনায়ক নির্বাচিত সলমন আলি আগা
Image Credit : Getty

এশিয়া কাপ ২০২৫, টি-২০ সিরিজে পাকিস্তানের অধিনায়ক নির্বাচিত সলমন আলি আগা

অধিনায়ক সলমন আলি আগা

এশিয়া কাপ ২০২৫, ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের অধিনায়ক নির্বাচিত হয়েছেন সলমন আলি আগা। তিনিই দলের অধিনায়ক ছিলেন। তাঁকে সেই দায়িত্বেই রেখে দেওয়া হল। পাকিস্তান দলে আছেন বাঁ হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-২০ দলে ফেরেন। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে পাকিস্তান দলে ছিলেন না এই পেসার। তবে এখন তিনি আবার জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন।

46
ওমানের বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম ম্যাচ পাকিস্তানের, তারপর ভারতের বিরুদ্ধে লড়াই
Image Credit : ANI

ওমানের বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম ম্যাচ পাকিস্তানের, তারপর ভারতের বিরুদ্ধে লড়াই

এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ

৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। ১২ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে ওমানের মুখোমুখি হতে চলেছে পাকিস্তান। এই ম্যাচ হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ। এই গ্রুপেই আছে আয়োজক দেশ পাকিস্তান। ফলে গ্রুপ থেকে সহজেই ভারত ও পাকিস্তানের সুপার ফোরের যোগ্যতা অর্জন করা উচিত। ফলে এই টুর্নামেন্টে একাধিকবার ভারত-পাকিস্তানের ম্যাচ হবে।

56
সংযুক্ত আরব আমিরশাহি, আফগানিস্তানের বিরুদ্ধে খেলে প্রস্তুতি পাকিস্তানের
Image Credit : Getty

সংযুক্ত আরব আমিরশাহি, আফগানিস্তানের বিরুদ্ধে খেলে প্রস্তুতি পাকিস্তানের

এশিয়া কাপের প্রস্তুতি

এশিয়া কাপের প্রস্তুতি নেওয়ার জন্যই এই টুর্নামেন্টের আগে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান। ২৯ অগাস্ট শারজা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে এই সিরিজ। এশিয়া কাপের আগে দল নিয়ে খুব একটা আশাবাদী নয় পাকিস্তানের ক্রিকেট মহল। বিশেষ করে সিনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছে। এই কারণেই বাবর আজম ও মহম্মদ রিজওয়ানকে বাদ দেওয়া হল।

66
বাবর আজমের পারফরম্যান্সে একেবারেই সন্তুষ্ট নন, জানিয়েছেন পাকিস্তানের কোচ
Image Credit : Getty

বাবর আজমের পারফরম্যান্সে একেবারেই সন্তুষ্ট নন, জানিয়েছেন পাকিস্তানের কোচ

পারফরম্যান্সের কারণেই বাদ বাবর

বাবর আজমের বাদ পড়া প্রসঙ্গে পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসন বলেছেন, ‘কোনও সন্দেহ নেই যে বাবরকে কিছু ক্ষেত্রে উন্নতি করতে বলা হয়েছিল। স্পিনারদের বিরুদ্ধে ব্যাটিং, স্ট্রাইক রেটের উন্নতির কথা বলা হয়েছিল। ও এসব ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে কঠোর পরিশ্রম করছে। কিন্তু এখন আমাদের দলে যে খেলোয়াড়রা আছে তারা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। সাহিবজাদা ফারহান ৬ ম্যাচ খেলেছে। এর মধ্যে ও তিনবার ম্যাচের সেরার পুরস্কার পেয়েছে। বাবরের মতো খেলোয়াড়ের বিবিএল-এ খেলে টি-২০ ফর্ম্যাটে উন্নতির প্রমাণ দেওয়ার সুযোগ পাবে।’

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Richest Cricketers: বিশ্বের সবচেয়ে ধনী মহিলা ক্রিকেটার কারা? স্মৃতি মন্ধানা কত নম্বরে?
Recommended image2
MS Dhoni: CSK-র ২৫% শেয়ার চেয়েছিলেন ধোনি? সব জল্পনার অবসান ঘটালেন চেন্নাই সুপার কিংসের সিইও
Recommended image3
Women Asia Cup 2026: শেফালির ঝড়ো ব্যাটিং, দীপ্তি-নন্দিনীর দাপটে থাইল্যান্ডকে উড়িয়ে দিল ভারত
Recommended image4
Indian Cricket Team: সঞ্জু নয়, বিশ্বকাপের মিডল অর্ডারে শ্রেয়সের ব্যাকআপ তিলক! গম্ভীরের নতুন প্ল্যান?
Recommended image5
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপে সামনে থাইল্যান্ড, আত্মবিশ্বাসী হরমনপ্রীতরা
Related Stories
Recommended image1
Babar Azam: 'রোহিত-বিরাটকে দেখে চাপ নিয়ে খেলা শেখা উচিত বাবরের,' বার্তা রশিদ লতিফের
Recommended image2
Babar Azam: এ কী অবস্থা পাক ক্রিকেটে! উইকেটকিপিং না করলে দলে সুযোগ পাবেন না বাবর আজম?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved