MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • এশিয়া কাপে অনিশ্চিত সূর্যকুমার যাদব, ভারতীয় দলের বিকল্প অধিনায়ক কে?

এশিয়া কাপে অনিশ্চিত সূর্যকুমার যাদব, ভারতীয় দলের বিকল্প অধিনায়ক কে?

Asia Cup 2025: আগামী মাসে শুরু হতে চলেছে এশিয়া কাপ। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামছে ভারতীয় দল। তবে একাধিক ক্রিকেটারের অবসর, চোটের কারণে নতুন চেহারার ভারতীয় দলকে দেখা যেতে পারে।

2 Min read
Author : Soumya Ganguly
| Updated : Aug 08 2025, 04:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
জার্মানিতে স্পোর্টস হার্নিয়া অস্ত্রোপচার করিয়েছেন, এশিয়া কাপের আগে ফিট হয়ে উঠবেন সূর্যকুমার?
Image Credit : ANI

জার্মানিতে স্পোর্টস হার্নিয়া অস্ত্রোপচার করিয়েছেন, এশিয়া কাপের আগে ফিট হয়ে উঠবেন সূর্যকুমার?

ফিট হয়ে উঠছেন সূর্যকুমার যাদব?

এবারের আইপিএল-এর (IPL 2025) পর জার্মানির (Germany) মিউনিখে (Munich) গিয়ে স্পোর্টস হার্নিয়া সারানোর জন্য অস্ত্রোপচার করিয়েছেন টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। ২৫ জুন অস্ত্রোপচার হয়। রিহ্যাবের পর ফিট হয়ে উঠে সূর্যকুমার এশিয়া কাপে খেলতে পারবেন কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে।

DID YOU
KNOW
?
অধিনায়ক শুবমান গিল
টেস্ট ক্রিকেটে প্রথমবার ভারতীয় দলের অধিনায়ক হিসেবে খেলতে নেমেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন শুবমান গিল। তাঁর নেতৃত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ড্র করেছে ভারতীয় দল।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
সূর্যকুমার যাদব পুরোপুরি ফিট হয়ে উঠলে তাঁর নেতৃত্বেই এশিয়া কাপে খেলবে ভারতীয় দল
Image Credit : ANI

সূর্যকুমার যাদব পুরোপুরি ফিট হয়ে উঠলে তাঁর নেতৃত্বেই এশিয়া কাপে খেলবে ভারতীয় দল

এশিয়া কাপে খেলবেন সূর্যকুমার?

বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে রিহ্যাবে আছেন সূর্যকুমার যাদব। তিনি ব্যাটিং অনুশীলনও শুরু করে দিয়েছেন বলে জানা গিয়েছে। এশিয়া কাপের আগে যদি ফিটনেস সার্টিফিকেট পেয়ে যান, তাহলে এই টুর্নামেন্টে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে খেলবেন সূর্যকুমার। তিনি খেলতে না পারলে অন্য কাউকে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হতে পারে।

২
এবারের ইংল্যান্ড সফরে জোড়া টেস্ট ম্যাচ জিতেছে ভারতীয় দল
ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের সিরিজ ড্র করেছে ভারতীয় দল। সিরিজের দ্বিতীয় ও পঞ্চম ম্যাচে জয় পেয়েছে শুবমান গিলের দল।

Related Articles

Related image1
Suryakumar Yadav: আইপিএল-এর পরেই সিদ্ধান্ত, জার্মানিতে অস্ত্রোপচার সূর্যকুমার যাদবের
Related image2
Suryakumar Yadav: টেক্কা দিলেন বিরাট-রোহিতকে, আইপিএল-এ ভারতীয়দের মধ্যে দ্রুততম ৪,০০০ রান সূর্যকুমারের
36
টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের নেতৃত্ব ফিরে পাবেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া?
Image Credit : ANI

টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের নেতৃত্ব ফিরে পাবেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া?

ফের অধিনায়ক হবেন হার্দিক পান্ডিয়া?

অতীতে টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে খেলেছেন তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তিনি অধিনায়ক হিসেবে ভালো পারফরম্যান্স দেখান। ভারতীয় দলও সাফল্য পেয়েছিল। তবে এরপর সূর্যকুমার যাদবকে টি-২০ দলের অধিনায়ক নির্বাচিত করা হয়। হার্দিক নেতৃত্ব ফিরে পাবেন কি না, সে বিষয়ে জল্পনা তৈরি হয়েছে।

46
সূর্যকুমার যাদব এশিয়া কাপে খেলতে না পারলেও হয়তো নেতৃত্বে ফিরে পাবেন না হার্দিক পান্ডিয়া
Image Credit : ANI

সূর্যকুমার যাদব এশিয়া কাপে খেলতে না পারলেও হয়তো নেতৃত্বে ফিরে পাবেন না হার্দিক পান্ডিয়া

হার্দিক পান্ডিয়ার অধিনায়ক হওয়া কঠিন

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, সূর্যকুমার যাদব যদি এশিয়া কাপে খেলতে না-ও পারেন, তাহলেও হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক নির্বাচিত করা হবে না। এই অলরাউন্ডার সাধারণ খেলোয়াড় হিসেবে ভারতীয় দলে থাকতে পারেন। সেক্ষেত্রে নতুন কাউকে টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত করা হতে পারে।

56
টেস্টের পর বাকি ২ ফর্ম্যাটেও ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হতে পারেন শুবমান গিল
Image Credit : Getty

টেস্টের পর বাকি ২ ফর্ম্যাটেও ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হতে পারেন শুবমান গিল

টি-২০ ফর্ম্যাটেও অধিনায়ক শুবমান গিল?

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, সূর্যকুমার যাদব যদি এশিয়া কাপের আগে ফিট হয়ে উঠতে না পারেন, তাহলে টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে শুবমান গিলের নাম ঘোষণা করা হতে পারে। ওডিআই ফর্ম্যাটেও রোহিত শর্মার পরিবর্তে শুবমানকে অধিনায়ক করা হতে পারে। ফলে তিন ফর্ম্যাটেই ভারতীয় দলের অধিনায়ক হয়ে যেতে পারেন শুবমান।

66
ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে শুবমান গিলের নেতৃত্ব ক্রিকেট মহলের নজর কেড়ে নিয়েছে
Image Credit : X/@Loyalsachfan10

ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে শুবমান গিলের নেতৃত্ব ক্রিকেট মহলের নজর কেড়ে নিয়েছে

অধিনায়ক শুবমানের অসাধারণ পারফরম্যান্স

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে নিজে যেমন একের পর এক বড় স্কোর করেছেন, তেমনই ভারতীয় দলকে দারুণভাবে পরিচালনা করেছেন শুবমান গিল। তাঁর নেতৃত্বে প্রথম টেস্ট সিরিজ ড্র করেছে ভারতীয় দল। এই পারফরম্যান্সের পর নির্বাচকরা শুবমানকে স্থায়ী অধিনায়ক করার কথা ভাবছেন।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
BCB President Tamim Iqbal: কনিষ্ঠতম সভাপতি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে এলেন প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল
Recommended image2
IND vs AFG Test 2026: আফগানিস্তানকে ইনিংস এবং ৩০০ রানে গুঁড়িয়ে দিয়ে রেকর্ড ব্যবধানে জয় ভারতের, নজির গড়লেন শুভমানরা
Recommended image3
Manav Suthar IND vs AFG: স্বপ্নের অভিষেক! প্রথম ম্যাচে খেলতে নেমেই ৬ উইকেট, কোন নয়া রেকর্ড গড়লেন মানব সুথার?
Recommended image4
Manav Suthar: মানবের অভিষেকের ৬টায় নজিরের ছড়াছড়ি, সুথারের কীর্তিতে আফগানদের ফলো-অন করালেন গিল
Recommended image5
India vs Afghanistan: অভিষেক টেস্টেই চমক মানব সুতারের, আফগানিস্তানের বিরুদ্ধে দাপট ভারতের
Related Stories
Recommended image1
Suryakumar Yadav: আইপিএল-এর পরেই সিদ্ধান্ত, জার্মানিতে অস্ত্রোপচার সূর্যকুমার যাদবের
Recommended image2
Suryakumar Yadav: টেক্কা দিলেন বিরাট-রোহিতকে, আইপিএল-এ ভারতীয়দের মধ্যে দ্রুততম ৪,০০০ রান সূর্যকুমারের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved