MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • অস্ট্রেলিয়া সফরে ব্যর্থ হলেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন রোহিত শর্মা!

অস্ট্রেলিয়া সফরে ব্যর্থ হলেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন রোহিত শর্মা!

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ৬ ইনিংসেই তিনি ব্যর্থ হয়েছেন। ফলে অস্ট্রেলিয়া সফরের আগে চাপে পড়ে গিয়েছেন রোহিত।

2 Min read
Author : Soumya Ganguly
| Updated : Nov 04 2024, 06:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
টি ২০ ফর্ম্যাটের পর কি এবার টেস্ট ক্রিকেট থেকেও সরে যাবেন রোহিত শর্মা?
Image Credit : PTI

টি-২০ ফর্ম্যাটের পর কি এবার টেস্ট ক্রিকেট থেকেও সরে যাবেন রোহিত শর্মা?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যর্থতার পর ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং তারকা ব্যাটার বিরাট কোহলিকে নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। অস্ট্রেলিয়া সফরেও ব্যর্থ হলে তাঁরা বাদ পড়বেন বলে জল্পনা শুরু হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
অস্ট্রেলিয়া সফরেও ব্যর্থ হলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন রোহিত শর্মা?
Image Credit : Getty

অস্ট্রেলিয়া সফরেও ব্যর্থ হলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন রোহিত শর্মা?

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্তের দাবি, ‘রোহিত শর্মা যদি অস্ট্রেলিয়া সফরে ভালো পারফরম্যান্স দেখাতে না পারে, তাহলে ও নিজেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে পারে। ও টি-২০ থেকে অবসর নিয়েছে। টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেওয়ার পর শুধু ওডিআই খেলবে।’

310
২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি ভারতের অধিনায়ক হিসেবে খেলবেন রোহিত শর্মা?
Image Credit : Getty

২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি ভারতের অধিনায়ক হিসেবে খেলবেন রোহিত শর্মা?

কৃষ্ণমাচারি শ্রীকান্ত বলেছেন, ‘রোহিত শর্মা যদি অস্ট্রেলিয়া সফরেও ভালো পারফরম্যান্স দেখাতে না পারে, তাহলে ভবিষ্যতের কথা ভাবতে হবে। আমাদের মাথায় রাখতে হবে, ওর বয়স হচ্ছে।’ শ্রীকান্তের কথা যদি সত্যি হয়, তাহলে ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত খেলবেন কি না, সে বিষয়েও সংশয় তৈরি হতে চলেছে।

410
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ব্যর্থ হলেও, রোহিত শর্মার মানসিকতার প্রশংসায় কৃষ্ণমাচারি শ্রীকান্ত
Image Credit : Getty

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ব্যর্থ হলেও, রোহিত শর্মার মানসিকতার প্রশংসায় কৃষ্ণমাচারি শ্রীকান্ত

রোহিত শর্মার প্রশংসা করে কৃষ্ণমাচারি শ্রীকান্ত বলেছেন, ‘রোহিত শর্মা স্বীকার করেছে, ও এই সিরিজে খারাপ খেলেছে এবং খারাপ অধিনায়কত্ব করেছে। এটা খুব ভালো করেছে ও। ছন্দে ফিরতে হলে সবার আগে ভুল স্বীকার করা দরকার। রোহিত প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করেছে।’

510
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৬ ইনিংসেই ব্যর্থ রোহিত শর্মা
Image Credit : Getty

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৬ ইনিংসেই ব্যর্থ রোহিত শর্মা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৬ ইনিংস খেলে মাত্র ৯১ রান করেছেন রোহিত শর্মা। কোনও ইনিংসেই ভালো ব্যাটিং করতে পারেননি ভারতের অধিনায়ক।

610
চলতি বছরে টেস্ট ক্রিকেটে পুরোপুরি ব্যর্থ হয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা
Image Credit : Getty

চলতি বছরে টেস্ট ক্রিকেটে পুরোপুরি ব্যর্থ হয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা

টেস্ট ক্রিকেটে গত ১০ ইনিংসে মাত্র ১৩৩ রান করেছেন রোহিত শর্মা। তাঁর ক্রমাগত ব্যর্থতা অনেক প্রশ্ন তুলে দিয়েছে।

710
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিত শর্মার মতোই ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি
Image Credit : Getty

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিত শর্মার মতোই ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৬ ইনিংসে মাত্র ৯৩ রান করেছেন বিরাট কোহলি। বেঙ্গালুরু টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৭০ রান করেন এই তারকা ব্যাটার। 

810
দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে গত ১০ ইনিংসে ১৯২ রান করেছেন বিরাট কোহলি
Image Credit : Getty

দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে গত ১০ ইনিংসে ১৯২ রান করেছেন বিরাট কোহলি

টেস্ট ক্রিকেটে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না বিরাট কোহলি। বিশেষ করে বাঁ হাতি স্পিনারদের সামনে অসহায় হয়ে পড়ছেন বিরাট।

910
এবারের অস্ট্রেলিয়া সফর রোহিত শর্মার মতোই বিরাট কোহলির কাছেও বড় পরীক্ষা
Image Credit : Getty

এবারের অস্ট্রেলিয়া সফর রোহিত শর্মার মতোই বিরাট কোহলির কাছেও বড় পরীক্ষা

এবারের অস্ট্রেলিয়া সফরে ভালো পারফরম্যান্স দেখাতে না পারলে রোহিত শর্মার মতোই বিরাট কোহলিও টেস্ট দল থেকে বাদ পড়তে পারেন বলে জল্পনা চলছে।

1010
অস্ট্রেলিয়া সফরে ঘুরে দাঁড়াতে পারবেন বিরাট কোহলি, আশাবাদী কৃষ্ণমাচারি শ্রীকান্ত
Image Credit : Getty

অস্ট্রেলিয়া সফরে ঘুরে দাঁড়াতে পারবেন বিরাট কোহলি, আশাবাদী কৃষ্ণমাচারি শ্রীকান্ত

কৃষ্ণমাচারি শ্রীকান্ত বলেছেন, ‘আমার মনে হয় অস্ট্রেলিয়া সফরে সাফল্য পাবে বিরাট কোহলি। ও অস্ট্রেলিয়ায় ভালো ব্যাটিং করে। ও পেসারদের বোলিং ভালোভাবে খেলে। আমি এখনই ওর ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে চাই না।’

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pakistan Cricket: স্লো ওভার রেটের গেরোয় পাকিস্তান, মোটা জরিমানা এবং ১১ পয়েন্ট কাটল আইসিসি
Recommended image2
Women's Asia Cup 2026: পুরুষদের পর এবার মহিলারা, PCB প্রধানের হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
Recommended image3
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপ জয় ভারতের, শ্রীলঙ্কাকে ৭২ রানে হারালেন হরমনপ্রীতরা
Recommended image4
India vs Afghanistan T20: অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল আফগানিস্তান, ৭ উইকেটে সিরিজ জয় ভারতের
Recommended image5
BCCI New Rule: সমস্যায় পড়বেন বিরাট-রোহিতরা? BCCI-এর নতুন নিয়মে মাথায় হাত ফ্যানদের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved