MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান, ডন ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙলেন শুবমান গিল

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান, ডন ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙলেন শুবমান গিল

Shubman Gill: ম্যাঞ্চেস্টারে (Manchester) ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ বাঁচানোর জন্য লড়াই চালাচ্ছে ভারতীয় দল। এই লড়াইয়ে নেতৃত্ব দিলেন অধিনায়ক শুবমান গিল। তিনি অসাধারণ ব্যাটিং করলেন।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Jul 27 2025, 06:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
চলতি ইংল্যান্ড সফরে ভারতের অধিনায়ক শুবমান গিলের অসাধারণ পারফরম্যান্স অব্যাহত
Image Credit : Getty

চলতি ইংল্যান্ড সফরে ভারতের অধিনায়ক শুবমান গিলের অসাধারণ পারফরম্যান্স অব্যাহত

ইংল্যান্ড সফরে ফের শতরান শুবমান গিলের

টেস্টে ভারতের অধিনায়ক হওয়ার পর প্রথম সিরিজেই অসামান্য ব্যাটিং করে চলেছেন শুবমান গিল। ইংল্যান্ড সফরে ধারাবাহিকভাবে বড় রান করছেন শুবমান। রবিবার ম্যাঞ্চেস্টার টেস্ট ম্যাচের পঞ্চম তথা শেষ দিন ফের শতরান করলেন তিনি। চলতি সিরিজে দ্বিশতরানও করেছেন ভারতের অধিনায়ক। তিনি অসাধারণ ব্যাটিং করলেও, এই সিরিজে হারের আশঙ্কায় ভারতীয় দল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডোনাল্ড ব্র্যাডম্যানের রেকর্ড ভেঙে দিলেন শুবমান গিল
Image Credit : Getty

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডোনাল্ড ব্র্যাডম্যানের রেকর্ড ভেঙে দিলেন শুবমান গিল

ডন ব্র্যাডম্যানকে ছাপিয়ে গেলেন শুবমান গিল

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে চতুর্থ শতরান করলেন ভারতের অধিনায়ক শুবমান গিল। তিনি কিংবদন্তি ডোনাল্ড ব্র্যাডম্যানের রেকর্ড ভেঙে দিলেন। ১৯৩৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনটি শতরান করেছিলেন ব্র্যাডম্যান। ৮৭ বছর পর তাঁর সেই রেকর্ড ভেঙে দিলেন শুবমান। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে কোনও দলের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি শতরান করার রেকর্ড গড়লেন।

Related Articles

Related image1
Shubman Gill: পরপর বড় ইনিংস, আইসিসি র‍্যাঙ্কিংয়ে প্রথম ১০ জনের মধ্যে শুবমান
Related image2
Shubman Gill: দ্বিশতরানের পর শতরান, এজবাস্টনে নতুন নজির শুবমান গিলের
36
ভারতের তৃতীয় ব্যাটার হিসেবে কোনও টেস্ট সিরিজে ৪ শতরানের নজির শুবমান গিলের
Image Credit : Getty

ভারতের তৃতীয় ব্যাটার হিসেবে কোনও টেস্ট সিরিজে ৪ শতরানের নজির শুবমান গিলের

গাভাসকর-বিরাটের নজির স্পর্শ শুবমানের

১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে চারটি শতরান করেছিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর। ২০১৪-১৫ মরসুমে দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে কোনও টেস্ট সিরিজে চারটি শতরান করে গাভাসকরের সেই নজির স্পর্শ করেন বিরাট কোহলি। রবিবার দুই কিংবদন্তির নজির স্পর্শ করলেন শুবমান গিল। তিনি এই সিরিজে আরও একটি ম্যাচে খেলার সুযোগ পাচ্ছেন। ফলে আরও শতরান করতে পারেন।

46
তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে কোনও টেস্ট সিরিজে ৭০০ রান শুবমান গিলের
Image Credit : Getty

তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে কোনও টেস্ট সিরিজে ৭০০ রান শুবমান গিলের

সুনীল গাভাসকরের অন্য রেকর্ডও ভেঙে দেবেন শুবমান গিল?

ভারতের তৃতীয় ব্যাটার হিসেবে কোনও টেস্ট সিরিজে ৭০০ বা তার বেশি রান করার নজির গড়লেন শুবমান গিল। ২০২৪ সালে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৭১২ রান করেছিলেন যশস্বী জয়সোয়াল। তাঁর সেই নজির ছাপিয়ে গেলেন শুবমান। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে ৭৭৪ রান করেছিলেন সুনীল গাভাসকর। তাঁর সেই নজিরও ছাপিয়ে যেতে পারেন শুবমান। চলতি সিরিজের শেষ টেস্ট ম্যাচে তাঁর সামনে সেই সুযোগ থাকবে।

56
কে এল রাহুলের সঙ্গে বড় পার্টনারশিপ গড়ে ভারতীয় দলকে লড়াইয়ে রাখলেন শুবমান গিল
Image Credit : Getty

কে এল রাহুলের সঙ্গে বড় পার্টনারশিপ গড়ে ভারতীয় দলকে লড়াইয়ে রাখলেন শুবমান গিল

রাহুল-শুবমানের জুটিতে লড়াইয়ে ভারত

ম্যাঞ্চেস্টার টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে কে এল রাহুলের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে ১৮৮ রান যোগ করেন শুবমান গিল। ২৩০ বল খেলে ৯০ রান করে আউট হয়ে যান রাহুল। ২৩৮ বল খেলে ১০৩ রান করেন শুবমান। ০ রানে ২ উইকেট হারানোর পর রাহুল-শুবমানের জুটির সৌজন্যেই পঞ্চম দিনের প্রথম সেশন পর্যন্ত এই ম্যাচে টিকে আছে ভারতীয় দল। না হলে হয়তো এতক্ষণে হেরে যেত ভারত।

66
শুবমান গিল আউট হয়ে যাওয়ায় ম্যাঞ্চেস্টার টেস্ট ম্যাচে হারের আশঙ্কায় ভারতীয় দল
Image Credit : Insta/shubmangill

শুবমান গিল আউট হয়ে যাওয়ায় ম্যাঞ্চেস্টার টেস্ট ম্যাচে হারের আশঙ্কায় ভারতীয় দল

ম্যাঞ্চেস্টার টেস্টে হেরে যাবে ভারতীয় দল?

রবিবার ম্যাঞ্চেস্টার টেস্ট ম্যাচের পঞ্চম তথা শেষ দিনের শুরুতেই আউট হয়ে যান কে এল রাহুল। তবে আঙুলে চোট নিয়েও লড়াই চালিয়ে যাচ্ছিলেন শুবমান গিল। শতরান করার পর তিনি আউট হয়ে যাওয়ায় প্রবল চাপে পড়ে গিয়েছে ভারতীয় দল। এই ম্যাচে একনও দুই সেশনের খেলা বাকি। ফলে ভারতীয় দলের পক্ষে ম্যাচ বাঁচানো কঠিন।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pakistan Cricket: স্লো ওভার রেটের গেরোয় পাকিস্তান, মোটা জরিমানা এবং ১১ পয়েন্ট কাটল আইসিসি
Recommended image2
Women's Asia Cup 2026: পুরুষদের পর এবার মহিলারা, PCB প্রধানের হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
Recommended image3
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপ জয় ভারতের, শ্রীলঙ্কাকে ৭২ রানে হারালেন হরমনপ্রীতরা
Recommended image4
India vs Afghanistan T20: অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল আফগানিস্তান, ৭ উইকেটে সিরিজ জয় ভারতের
Recommended image5
BCCI New Rule: সমস্যায় পড়বেন বিরাট-রোহিতরা? BCCI-এর নতুন নিয়মে মাথায় হাত ফ্যানদের
Related Stories
Recommended image1
Shubman Gill: পরপর বড় ইনিংস, আইসিসি র‍্যাঙ্কিংয়ে প্রথম ১০ জনের মধ্যে শুবমান
Recommended image2
Shubman Gill: দ্বিশতরানের পর শতরান, এজবাস্টনে নতুন নজির শুবমান গিলের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved