রাত পোহালেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল।

চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) ফাইনালে রবিবার, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ)। আর সেই ম্যাচের আগেই অযোধ্যায় হল যজ্ঞ। ভারতীয় ক্রিকেট দলের শুভকামনা চেয়ে পুজো এবং যজ্ঞের আয়োজন করেন কয়েকজন পুরোহিত এবং সাধু।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

একটি মন্দিরে এই পূজার্চনার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন অযোধ্যার পুরোহিত মহামণ্ডলেশ্বর বিষ্ণু দাস মহারাজ, মহান্ত সীতারাম দাস এবং জগৎগুরু স্বামী ওমকারনন্দ সরস্বতী মহারাজ। মন্ত্র, যজ্ঞ এবং পুজোর মধ্য দিয়ে ভারতীয় ক্রিকেট দলের সাফল্য প্রার্থনা করা হয়।

অন্যদিকে, ভারতের ব্যাটিং লাইন-আপ বেশ পরীক্ষিত। সবথেকে বড় বিষয়, ওপেনিং থেকে মিডল অর্ডার, প্রতিটি ম্যাচেই কোনও না কোনও ব্যাটার দায়িত্ব নিয়ে ম্যাচ বের করে নিয়ে আসছেন। কখনও কখনও একাধিক ব্যাটারও সেই কাজটি করে দেখাচ্ছেন। আর টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন-আপ অনেকটাই বড়। স্বাভাবিকভাবেই, রান তোলার লোকও প্রচুর। অলরাউন্ডাররাও সঠিকভাবেই দায়িত্ব পালন করছেন।

ব্যাটিং বিভাগে রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার চলতি টুর্নামেন্টে রান পেয়েছেন। বিরাট কোহলি তো পাকিস্তান এবং অস্ট্রেলিয়া ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলেছেন। শুভমান গিলও বিরাটের মতো শতরান পেয়েছেন। অন্যদিকে, কেএল রাহুলও রানের মধ্যে ফিরে এসেছেন। সেইসঙ্গে, হার্দিক এবং অক্ষরও শেষদিকে বড় শট খেলে স্কোরবোর্ডে গুরুত্বপূর্ণ রান যোগ করছেন। অন্যদিকে, বোলিং বিভাগে স্পিনাররা রীতিমতো দাপট দেখাচ্ছেন। কুলদীপ থেকে বরুণ চক্রবর্তী, প্রত্যকেই ফর্মে আছেন। তাছাড়া জাদেজা এবং অক্ষরও উইকেট পাচ্ছেন। পেসার হিসেবে শামিও দুরন্ত কামব্যাক করেছেন চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। যেহেতু ক্রিকেট একটা টিম গেম, তাই সেইদিক দিয়ে দেখতে গেলে ভারতীয় ক্রিকেট দলের দলীয় সংহতি এবং বডি ল্যাঙ্গুয়েজ যথেষ্টই ইতিবাচক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।