MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Raksha Bandhan Wishes in Bengali
West Bengal DA Hike
Nepal Flash Flood Reasons
TN Temple Musicians Salary
8th Pay Commission
North Bengal May Affect By Nepal Flood
TVS Iqube Millionr Special Edition Launched
Old Age Widow & Disability Bhata Hike
8th Pay Commission Demand
WB SIR Name Exclusion from Govt Schemes
Kolkata Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • ত্বকের ক্যান্সারে আক্রান্ত, কেমন আছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক?

ত্বকের ক্যান্সারে আক্রান্ত, কেমন আছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক?

Michael Clarke: অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক জাতীয় দলের হয়ে ব্যাটিং-বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। কিন্তু অবসর জীবনে তিনি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছেন।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Aug 27 2025, 04:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ত্বকের ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক
Image Credit : Getty

ত্বকের ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক

মাইকেল ক্লার্কের ক্যান্সার

ত্বকের ক্যানসারে আক্রান্ত হয়েছেন ২০১৫ সালে ওডিআই বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের অধিনায়ক মাইকেল ক্লার্ক। এই প্রাক্তন ক্রিকেটার নিজেই অসুস্থতার খবর জানিয়েছেন। ত্বকের ক্যান্সার সারানোর লক্ষ্যে তিনি অস্ত্রোপচারও করিয়েছেন। অস্ত্রোপচারের পর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নিজের ছবি শেয়ার করে ক্লার্ক লিখেছেন, 'ত্বকের ক্যান্সার বাস্তব! বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আজ আমার নাক থেকে আরেকটা বাদ দেওয়া হয়েছে।'

DID YOU
KNOW
?
ক্যান্সার নিয়েই ক্রিকেট
যুবরাজ সিং, মাইকল ক্লার্কের মতো ক্রিকেটাররা ক্যান্সার নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
সারা বিশ্বের মানুষকে ত্বকের ক্যান্সারের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ মাইকে ক্লার্কের
Image Credit : Getty

সারা বিশ্বের মানুষকে ত্বকের ক্যান্সারের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ মাইকে ক্লার্কের

ত্বকের ক্যান্সারের সচেতনতা জরুরি

ত্বকের ক্যান্সার নিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে মাইকেল ক্লার্ক নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, ‘ত্বক পরীক্ষা করানোর কথা সবাইকে মনে করিয়ে দিচ্ছি। প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। আমার ক্ষেত্রে নিয়মিত পরীক্ষা এবং প্রাথমিক স্তরে ক্যান্সার ধরা পড়া গুরুত্বপূর্ণ ছিল। এর জন্য আমি চিকিৎসকের প্রতি কৃতজ্ঞ।’

২০০৬
২০০৬ সালে প্রথমবার মাইকেল ক্লার্কের ত্বকের ক্যান্সার ধরা পড়ে
২০০৩ সালে প্রথমবার অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান মাইকেল ক্লার্ক। ৩ বছর পর তাঁর ত্বকের ক্যান্সার ধরা পড়ে।

Related Articles

Related image1
Skin Cancer : স্কিন ক্যান্সারের ৭ লক্ষণ উপেক্ষা করবেন না, সময় থাকতে চিকিৎসা শুরু করুন মিলবে উপকার
Related image2
Skin Cancer: ত্বকের ক্যান্সার সারিয়ে দিতে পারবে ছোট্ট একটা সাবান! ১৪ বছরের হেম্যান বেকেলে-র বিস্ময়কর আবিষ্কার
36
১৯ বছর ধরে লড়াই চালিয়েও ক্যান্সার-মুক্ত হতে পারছেন না মাইকেল ক্লার্ক
Image Credit : Getty

১৯ বছর ধরে লড়াই চালিয়েও ক্যান্সার-মুক্ত হতে পারছেন না মাইকেল ক্লার্ক

২ দশক ধরে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই

প্রায় দু'দশক ধরে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই চালাতে হচ্ছে মাইকেল ক্লার্ককে। ২০০৬ সালে প্রথমবার জানা যায়, তিনি ত্বকের ক্যান্সারে আক্রান্ত। এরপর থেকে ১২ বার তাঁকে ক্যান্সার-মুক্ত করে তোলার লক্ষ্যে অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা। ২০২৩ সালে তাঁর কপালে এবং মুখে অস্ত্রোপচার করা হয়। গত বছর তাঁর বুকে অস্ত্রোপচার হয়। এবার ফের অস্ত্রোপচার করতে হল।

46
নিজের অসুস্থতার মধ্যেই ক্যান্সার-সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ উদ্যোগ মাইকেল ক্লার্কের
Image Credit : Getty

নিজের অসুস্থতার মধ্যেই ক্যান্সার-সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ উদ্যোগ মাইকেল ক্লার্কের

অস্ট্রেলিয়ান স্কিন ক্যান্সার ফাউন্ডেশন

নিজে দীর্ঘদিন ধরে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে চলায় এই রোগের গুরুত্ব ভালোই জানেন মাইকেল ক্লার্ক। সবাই যাতে ক্যান্সারের বিষয়ে সচেতন হয়ে ওঠেন, সে বিষয়ে প্রচারের জন্য ২০২৩ সালে অস্ট্রেলিয়ান স্কিন ক্যান্সার ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হন এই প্রাক্তন ক্রিকেটার। তিনি জানিয়েছেন, প্রতি বছর অন্তত দু’বার ত্বকের যাবতীয় পরীক্ষা করানোর চেষ্টা করেন। অস্ট্রেলিয়ানদের মধ্যে ত্বকের ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। এই কারণে দেশবাসীকে সতর্ক করে দিচ্ছেন ক্লার্ক।

56
মারণরোগের ধাক্কা সামলেই ১২ বছর ধরে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন মাইকেল ক্লার্ক
Image Credit : Getty

মারণরোগের ধাক্কা সামলেই ১২ বছর ধরে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন মাইকেল ক্লার্ক

মাইকেল ক্লার্কের অসাধারণ পারফরম্যান্স

২০০৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন মাইকেল ক্লার্ক। তিনি ২০০৬ সালে আইসিসি চ্যাম্পিয়নস, ট্রফি, ২০০৭ সালে ওডিআই বিশ্বকাপ এবং ২০১৫ সালে ওডিআই বিশ্বকাপজয়ী দলের সদস্য। ২০১৫ সালে তাঁর নেতৃত্বেই বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। ওডিআই ছাড়াও টেস্ট, টি-২০ ফর্ম্যাটেও অস্ট্রেলিয়া দলের অধিনায়ক ছিলেন ক্লার্ক। সব ফর্ম্যাটেই তিনি অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন।

66
সব ফর্ম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার অন্যতম সফল ক্রিকেটার হয়ে উঠেছেন মাইকেল ক্লার্ক
Image Credit : Getty

সব ফর্ম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার অন্যতম সফল ক্রিকেটার হয়ে উঠেছেন মাইকেল ক্লার্ক

মাইকেল ক্লার্কের সাফল্য

অস্ট্রেলিয়ার হয়ে ১১৫ টেস্ট ম্যাচ খেলে ৮,৬৪৩ রান করেন মাইকেল ক্লার্ক। ২৪৫ ওডিআই ম্যাচে তাঁর রান ৭,৯৮১। এছাড়া ৩৪ টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে ৯৪ উইকেটও নিয়েছেন ক্লার্ক। ভারতের বিরুদ্ধে একাধিকবার তিনি দুর্দান্ত ব্যাটিং ও বোলিং করেছেন। সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা প্রার্থনা করছেন, ক্লার্ক যেন ক্যান্সার-মুক্ত হয়ে উঠতে পারেন।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Sri Lanka: সোনাল দিনুশার অবিশ্বাস্য লড়াই, কলম্বো টেস্ট বাঁচিয়ে নিল শ্রীলঙ্কা
Recommended image2
Aaryavir Sehwag-Anvay Dravid: ভারতীয় ক্রিকেটের নতুন প্রজন্ম, অনূর্ধ্ব-১৯ দলে দ্রাবিড়-সেহওয়াগের ছেলে
Recommended image3
IND vs SL Test 2026: শেষদিন দ্রুত চারটি উইকেট দরকার ভারতের! শ্রীলঙ্কা এগিয়ে মাত্র ১৬ রানে
Recommended image4
MS Dhoni: সিএসকে ম্যানেজমেন্টের সঙ্গে মতানৈক্য! কী সিদ্ধান্ত নেবেন ধোনি?
Recommended image5
IND vs SL Test 2026: ভারত-শ্রীলঙ্কা টেস্টের তৃতীয় দিনের পর কী বলছেন দলের বোলিং কোচ মর্নি মরকেল?
Related Stories
Recommended image1
Skin Cancer : স্কিন ক্যান্সারের ৭ লক্ষণ উপেক্ষা করবেন না, সময় থাকতে চিকিৎসা শুরু করুন মিলবে উপকার
Recommended image2
Skin Cancer: ত্বকের ক্যান্সার সারিয়ে দিতে পারবে ছোট্ট একটা সাবান! ১৪ বছরের হেম্যান বেকেলে-র বিস্ময়কর আবিষ্কার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved