Royal Challengers Bengaluru vs Mumbai Indians: এবারের আইপিএল-এ (IPL 2026) প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস। রবিবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে গিয়েছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল। এই ব্যর্থতার পর মুম্বই ইন্ডিয়ানস শিবিরের অশান্তি প্রকট হয়ে গিয়েছে।
KNOW
Hardik Pandya News: ইনস্টাগ্রামে (Instagram) মুম্বই ইন্ডিয়ানসকে (Mumbai Indians) আনফলো করলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। রবিবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) কাছে হেরে মুম্বই ইন্ডিয়ানস চলতি আইপিএল (IPL 2026) থেকে ছিটকে যাওয়ার পর ফ্র্যাঞ্চাইজিতে দ্বন্দ্ব প্রকট হয়ে গিয়েছে। হার্দিক চলতি আইপিএল-এর পরেই দল ছাড়ছেন বলে জল্পনা শুরু হয়েছে। মুম্বই ইন্ডিয়ানস সমর্থকদের মধ্যে এখন এই আলোচনা শুরু হয়েছে। চলতি আইপিএল-এ ১১ ম্যাচ খেলে মাত্র ছয় পয়েন্ট পেয়েছে মুম্বই ইন্ডিয়ানস। তিন ম্যাচে জয় এসেছে এবং হার আট ম্যাচে। প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়া আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। রবিবার আরসিবি-র কাছে হারের পর সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এই ম্যাচের পরেই হার্দিকের ইনস্টাগ্রাম হ্যান্ডল নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়। দেখা যায়, ১৫০ অ্যাকাউন্ট ফলো করছেন হার্দিক। এই তালিকায় মুম্বই ইন্ডিয়ানস নেই। কিছুক্ষণ পরেই অবশ্য দেখা যায়, হার্দিকের ফলো করা অ্যাকাউন্টের সংখ্যা ১৫১ হয়ে গিয়েছে। এই তারকা ক্রিকেটার ফের মুম্বই ইন্ডিয়ানসকে ফলো করছেন।

মুম্বইয়ে ফিরে ব্যর্থ হার্দিক
কেরিয়ারের শুরুতে আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলেই তারকা হয়ে ওঠেন হার্দিক। এরপর তিনি নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানসে (Gujarat Titans) যোগ দেন। এই ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে অসাধারণ সাফল্য পান হার্দিক। তিনি দলকে চ্যাম্পিয়ন করেন। এরপর তাঁকে দলে ফেরায় মুম্বই ইন্ডিয়ানস ম্যানেজমেন্ট। রোহিত শর্মার (Rohit Sharma) পরিবর্তে হার্দিককে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু পুরনো দলে ফিরে সাফল্য পাচ্ছেন না এই তারকা অলরাউন্ডার। তাঁর অধিনাকত্ব নিয়ে প্রশ্ন উঠছে। এই কারণেই দল ছাড়ার জল্পনা শুরু হয়েছে।
নেতৃত্ব ফিরে পাবেন রোহিত?
ক্রিকেট মহলে জল্পনা চলছে, হার্দিকের পরিবর্তে রোহিতকে ফের মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক করা হতে পারে। সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav) অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন। তবে অভিজ্ঞতা ও সাফল্যের বিচারে এগিয়ে রোহিত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


