MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • রবিবার চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ, নজর কেড়ে নিতে পারেন এই ৬ তারকা

রবিবার চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ, নজর কেড়ে নিতে পারেন এই ৬ তারকা

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, তখন চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর এই লড়াইয়ে নজর রাখার মতো খেলোয়াড়দের একবার দেখে নেওয়া যাক।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Feb 22 2025, 12:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ : ভারত বনাম পাকিস্তান ম্যাচের ৬ তারকা কারা হতে পারেন?

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ : ভারত বনাম পাকিস্তান ম্যাচের ৬ তারকা কারা হতে পারেন?

২৩শে ফেব্রুয়ারি, রবিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের পর এই প্রথম দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল মুখোমুখি হচ্ছে। সেই ম্যাচে পাকিস্তানকে ৬ রানে হারিয়েছিল ভারত। এই উত্তেজক ম্যাচে নজর কেড়ে নেওয়ার মতো খেলোয়াড়দের একবার দেখে নেওয়া যাক।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
ভারতীয় ক্রিকেট দলের তারকা বিরাট কোহলির দিকে আলাদা করে সবার নজর থাকবে

ভারতীয় ক্রিকেট দলের তারকা বিরাট কোহলির দিকে আলাদা করে সবার নজর থাকবে

ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা যখন চরমে, তখন বিরাট কোহলির নাম সবার মুখে মুখে ঘোরে। বড় ম্যাচে দলের উপর তাঁর উপস্থিতির প্রভাব অনেক। পাকিস্তানের বিপক্ষে খেলতে ভালোবাসেন বিরাট। তাঁর ওডিআই রেকর্ডই এর প্রমাণ দেয়। পাকিস্তানের বিরুদ্ধে ১৬টি ওডিআই ম্যাচে ৫২.১৫ গড়ে ৬৭৮ রান করেছেন তিনি। এর মধ্যে রয়েছে তিনটি শতরান এবং তিনটি অর্ধশতরান। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে ২২ রান করেই আউট হয়ে যান বিরাট। তবে পাকিস্তানের বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ ম্যাচে বিরাট ভালো পারফরম্যান্স দেখাবেন বলেই আশা করা হচ্ছে।

37
পাকিস্তানের তারকা বাবর আজমের দিকেও ক্রিকেটপ্রেমীদের বিশেষ নজর থাকবে

পাকিস্তানের তারকা বাবর আজমের দিকেও ক্রিকেটপ্রেমীদের বিশেষ নজর থাকবে

সাম্প্রতিক ব্যর্থতার পর নিউজিল্যান্ডের বিপক্ষে ৯০ বলে ৬৪ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন বাবর আজম। তবে ৩২১ রান তাড়া করার ম্যাচে তাঁর স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাবরের উপর অনেককিছু নির্ভর করছে। ভারতের বিপক্ষে আটটি ওডিআই-তে ৩১.১৪ গড়ে ২১৮ রান করেছেন তিনি। এর মধ্যে রয়েছে একটি অর্ধশতরান।

47
ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও রবিবার ভালো পারফরম্যান্স দেখাতে পারেন

ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও রবিবার ভালো পারফরম্যান্স দেখাতে পারেন

রবীন্দ্র জাডেজা ভারতের জন্য ট্রাম্প কার্ড হতে পারেন। তাঁর অলরাউন্ড পারফরম্যান্স দলকে ভারসাম্য দেয়। পাকিস্তানের বিপক্ষে ১২টি ওডিআই ম্যাচে ২১.৬৬ গড়ে ১৩০ রান এবং ৩৯.৫০ গড়ে ১২ উইকেট নিয়েছেন তিনি। দুবাইয়ের পিচে তাঁর বোলিং পাকিস্তানের জন্য সমস্যা তৈরি করতে পারে।

57
রবিবার দুবাইয়ে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির দিকেও নজর থাকবে

রবিবার দুবাইয়ে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির দিকেও নজর থাকবে

পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি ভারতীয় ব্যাটারদের চাপে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। দুবাইয়ের পিচেও দুই দিকেই বল সুইং করাতে পারেন তিনি। ভারতের বিপক্ষে ওডিআই-তে ২৭.৪২ গড়ে ৭ উইকেট নিয়েছেন এই পেসার।

67
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দলের পেস বোলিং বিভাগের ভরসা মহম্মদ শামি

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দলের পেস বোলিং বিভাগের ভরসা মহম্মদ শামি

বাংলাদেশের বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে ছন্দে ফিরেছেন মহম্মদ শামি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে এটা দলের জন্য ইতিবাচক। নতুন বলে দুই দিকেই সুইং করাতে পারেন তিনি। জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে শামির উপর অনেক কিছু নির্ভর করছে।

77
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ানের দিকেও নজর রয়েছে

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ানের দিকেও নজর রয়েছে

ভারত-পাকিস্তান ম্যাচে নজর রাখার মতো আরেকজন খেলোয়াড় হলেন পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ান। নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৩ রান করেছিলেন তিনি। তবে ওডিআই-তে তিনি ধারাবাহিক পারফর্মার। ভারতের বিপক্ষে ৩ ম্যাচে ২৫.৫০ গড়ে ৫১ রান করেছেন তিনি।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs WI T20 Series: জুয়েল অ্যান্ড্রুর চোট! ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির জাঙ্গু
Recommended image2
Irani Cup 2026: মুকেশ কুমার-আকাশ দীপের অসাধারণ বোলিং, ইরানি কাপ জয় অবশিষ্ট ভারতের
Recommended image3
Aaryavir Sehwag: তৈরি পরবর্তী প্রজন্ম, দিল্লির অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আর্যবীর সেহওয়াগ
Recommended image4
KL Rahul: ভারতের নতুন রান মেশিন! একটি সেঞ্চুরিতেই একাধিক রেকর্ড ভাঙলেন কেএল রাহুল?
Recommended image5
India vs West Indies: হোয়াইটওয়াশ হল না, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তৃতীয় ওডিআই-তে হার ভারতের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved