MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • নেদারল্যান্ডসের বিরুদ্ধে লো-স্কোরিং ম্যাচে জয়, ওডিআই বিশ্বকাপে প্রায় নিশ্চিত শ্রীলঙ্কা

নেদারল্যান্ডসের বিরুদ্ধে লো-স্কোরিং ম্যাচে জয়, ওডিআই বিশ্বকাপে প্রায় নিশ্চিত শ্রীলঙ্কা

ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে দুর্দান্ত লড়াই চলছে। খাতায়-কলমে ছোট দলগুলি অসাধারণ লড়াই চালাচ্ছে। ২ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবারের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকেই ছিটকে যেতে চলেছে। বিশ্বকাপ খেলা প্রায় নিশ্চিত শ্রীলঙ্কার।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Jun 30 2023, 11:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
নেদারল্যান্ডসকে ২১ রানে হারিয়ে ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পথে শ্রীলঙ্কা
Image Credit : Twitter

নেদারল্যান্ডসকে ২১ রানে হারিয়ে ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পথে শ্রীলঙ্কা

শুক্রবার ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সুপার সিক্সের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেদারল্যান্ডসকে ২১ রানে হারিয়ে দিল শ্রীলঙ্কা। পয়েন্ট তালিকার শীর্ষে দাসুন শনাকার দল।

210
শ্রীলঙ্কার হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের সেরা ধনঞ্জয় ডি সিলভা
Image Credit : Twitter

শ্রীলঙ্কার হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের সেরা ধনঞ্জয় ডি সিলভা

নেদারল্যান্ডসের বিরুদ্ধে শ্রীলঙ্কার হয়ে বড় রান করেন একমাত্র ধনঞ্জয় ডি সিলভা। তিনি ৬ নম্বরে ব্যাটিং করতে নেমে ৯৩ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি।

310
৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সুপার সিক্সের শীর্ষে শ্রীলঙ্কা
Image Credit : Twitter

৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সুপার সিক্সের শীর্ষে শ্রীলঙ্কা

ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের সুপার সিক্সে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে শ্রীলঙ্কা। ৩ ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে জিম্বাবোয়েও। তবে রান রেটে এগিয়ে শ্রীলঙ্কা।

410
নেদারল্যান্ডসের বিরুদ্ধে এই ম্যাচে জয় পেতে যথেষ্ট লড়াই করতে হল শ্রীলঙ্কাকে
Image Credit : our own

নেদারল্যান্ডসের বিরুদ্ধে এই ম্যাচে জয় পেতে যথেষ্ট লড়াই করতে হল শ্রীলঙ্কাকে

এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৭.৪ ওভারে ২১৩ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে ৪০ ওভারে ১৯২ রানে অলআউট হয়ে গেল নেদারল্যান্ডস। যথেষ্ট লড়াই করে জয় পেতে হল শ্রীলঙ্কাকে।

510
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা, সেখান থেকে দলকে ভালো জায়গায় নিয়ে যান ধনঞ্জয় ডি সিলভা
Image Credit : Getty

নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা, সেখান থেকে দলকে ভালো জায়গায় নিয়ে যান ধনঞ্জয় ডি সিলভা

নেদারল্যান্ডসের বিরুদ্ধে ব্যাটিং করতে নেমে প্রথম বলেই পথুম নিশাঙ্কর (০) উইকেট হারায় শ্রীলঙ্কা। ৬৭ রানের মধ্যে ৫ উইকেট পড়ে যায়। সেই পরিস্থিতিতে দুর্দান্ত ব্যাটিং করে দলকে ২০০ রানের গণ্ডি পার করে দেন ধনঞ্জয় ডি সিলভা।

610
শ্রীলঙ্কার হয়ে ভালো বোলিং করলেন মাহিশ থিকসানা ও ওয়ানিন্দু হাসারঙ্গা
Image Credit : our own

শ্রীলঙ্কার হয়ে ভালো বোলিং করলেন মাহিশ থিকসানা ও ওয়ানিন্দু হাসারঙ্গা

শ্রীলঙ্কার হয়ে ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন মাহিশ থিকসানা। ৫৩ রান দিয়ে ২ উইকেট নেন ওয়ানিন্দু হাসারঙ্গা। ১ উইকেট করে নেন লাহিড়ু কুমারা, দিলশান মদুশনাকা ও অধিনায়ক দাসুন শনাকা।

710
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভালো ব্যাটিং করলেন ওয়েসলি বারেসি, ব্যাস ডে লিডে ও স্কট এডওয়ার্ডস
Image Credit : Getty

নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভালো ব্যাটিং করলেন ওয়েসলি বারেসি, ব্যাস ডে লিডে ও স্কট এডওয়ার্ডস

শ্রীলঙ্কার বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ৬৭ রান করে অপরাজিত থাকেন নেদারল্যান্ডসের ওপেনার স্কট এডওয়ার্ডস। ৫২ রান করেন ওয়েসলি বারেসি। ৪১ রান করেন ব্যাস ডে লিডে।

810
নেদারল্যান্ডসের হয়ে বোলিং ও ব্যাটিংয়ে ভালো পারফরম্যান্স ব্যাস ডে লিডে-র
Image Credit : social media

নেদারল্যান্ডসের হয়ে বোলিং ও ব্যাটিংয়ে ভালো পারফরম্যান্স ব্যাস ডে লিডে-র

নেদারল্যান্ডসের অলরাউন্ডার ব্যাস ডে লিডে প্রথমে ৪২ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার পর ব্যাটিং করতে নেমে ৪১ রান করেন।

910
রবিবার শ্রীলঙ্কা-জিম্বাবোয়ে ম্যাচ, যারা জিতবে তারাই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে
Image Credit : our own

রবিবার শ্রীলঙ্কা-জিম্বাবোয়ে ম্যাচ, যারা জিতবে তারাই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে

রবিবার ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের সুপার সিক্সে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড লড়াই। যে দল এই ম্যাচে জয় পাবে, তাদের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যাবে।

1010
অঙ্কের বিচারে এখনও বিশ্বকাপের যোগ্যতা অর্জনের সুযোগ আছে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের
Image Credit : Getty

অঙ্কের বিচারে এখনও বিশ্বকাপের যোগ্যতা অর্জনের সুযোগ আছে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের

ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সুপার সিক্সে ২ ম্যাচে ২ পয়েন্ট স্কটল্যান্ডের। ৩ ম্যাচে ২ পয়েন্ট নেদারল্যান্ডসের। ফলে এই ২ দল এখনও বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে ছিটকে যায়নি।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
Latest Videos
Recommended Stories
Recommended image1
অনিশ্চিত প্যাট কামিন্স, দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা সানরাইজার্স হায়দরাবাদের
Recommended image2
Bangladesh Cricket: টি-২০ বিশ্বকাপ বয়কট করে কি আফসোস করছে বাংলাদেশ? তদন্ত কমিটি গড়ল ক্রীড়ামন্ত্রক
Recommended image3
Rohit Sharma: ইমপ্যাক্ট সাব হিসেবে খেলানো হবে না, রোহিতকে নিয়ে কী পরিকল্পনা মুম্বইয়ের?
Recommended image4
Kabul Airstrike: পাল্টা মার খেলে সামলাতে পারবে না পাকিস্তান! হুঁশিয়ারি দিলেন এই আফগান ক্রিকেটার
Recommended image5
TMC Candidate Shib Shankar Paul: ক্রিকেট থেকে ভোটের ময়দান! তুফানগঞ্জে ছুটবে তুফান? শিবশঙ্কর বললেন, "আমি অভিভূত"
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved