MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • ICC T-20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপের আগেই পাকিস্তানের জন্য বড় ধাক্কা! ছিটকে গেলেন এই তারকা পেসার

ICC T-20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপের আগেই পাকিস্তানের জন্য বড় ধাক্কা! ছিটকে গেলেন এই তারকা পেসার

ICC T-20 World Cup 2026: আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল পাকিস্তান। তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি হাঁটুর চোটের জেরে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন বলে খবর। বিগ ব্যাশ লিগে চোট পাওয়ায় বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।  

2 Min read
Author : Subhankar Das
Published : Jan 02 2026, 02:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
হাঁটুর চোটের কবলে শাহীন
Image Credit : PCB\Twitter

হাঁটুর চোটের কবলে শাহীন

আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপ শুরুর আগেই পাকিস্তান ক্রিকেট দলের জন্য বড় ধাক্কা। দলের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি হাঁটুর চোটের কারণে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে আসছেন। বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলার সময় চোট পান তিনি। ফলে, আসন্ন বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে ঘোর সংশয় তৈরি হয়েছে। প্রসঙ্গত, এর আগেও ঠিক একই ধরনের হাঁটুর চোটে ভুগেছিলেন শাহীন। এবার আবারও সেই একই সমস্যায় পড়ে দলকে রীতিমতো চিন্তায় ফেলে দিলেন তিনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
টি-২০ সিরিজের জন্য দলে রাখেনি
Image Credit : stockPhoto

টি-২০ সিরিজের জন্য দলে রাখেনি

উল্লেখ্য, আফ্রিদির হাঁটুর চোটের আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাঁকে ৭-১১ জানুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য দলে রাখেনি। তবে বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের হয়ে ফিল্ডিং করার সময় শাহীনের হাঁটুতে চোট লাগে। এই ঘটনায় সতর্ক হয়ে পিসিবি দ্রুত আফ্রিদিকে লাহোরের হাই পারফরম্যান্স সেন্টারে ডেকে পাঠিয়েছে।

Related Articles

Related image1
India Women vs Pakistan Women: বল হাতে জ্বলে উঠল ভারতের প্রমীলা বাহিনী! পাকিস্তান বধে এক্স-ফ্যাক্টর ক্রান্তি গৌড়রাই?
Related image2
Srilanka vs Pakistan: রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা
35
শাহীনের সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন
Image Credit : Getty

শাহীনের সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন

লাহোরে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা এবং রিহ্যাব প্রক্রিয়া শুরু হবে। পিসিবি সূত্রে জানা গেছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনার পর শাহীনের সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পিসিবির এক কর্তার কথায়, শাহীনের চোট কতটা গুরুতর এবং তাঁকে কতদিন বিশ্রাম নিতে হবে, তা বোর্ডের ডাক্তারদের সঙ্গে বৈঠকের পরেই স্পষ্ট হবে।

45
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শাহীন
Image Credit : Getty

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শাহীন

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শাহীন লিখেছেন, "ব্রিসবেন হিটের হয়ে খেলাটা আমার জন্য খুব আনন্দের ছিল। কিন্তু মরশুম শেষ করতে না পারায় আমি দুঃখিত। আশা করি শিগগিরই মাঠে ফিরব।"

55
 গত ২০২১-২২ সালে, শ্রীলঙ্কায় টেস্ট ম্যাচ খেলতে গিয়ে চোট
Image Credit : Getty

গত ২০২১-২২ সালে, শ্রীলঙ্কায় টেস্ট ম্যাচ খেলতে গিয়ে চোট

চলতি মরশুমে শাহীন ব্রিসবেন হিটের হয়ে মাত্র চারটি ম্যাচ খেলে দুটি উইকেট নিয়েছেন। প্রথম ম্যাচেই পরপর দুটি ফুল টস বল করায় ওভারের মাঝপথেই তাঁকে সরিয়ে দেওয়া হয়। যা নিয়ে তখন বেশ চর্চাও হয়েছিল। অতীতেও শাহীন হাঁটুর চোটে মারাত্মকভাবে ভুগেছেন। গত ২০২১-২২ সালে, শ্রীলঙ্কায় টেস্ট ম্যাচ খেলতে গিয়ে চোট পাওয়ার পর, অস্ত্রোপচার করিয়ে প্রায় এক বছর ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Women's Asia Cup 2026: পুরুষদের পর এবার মহিলারা, PCB প্রধানের হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
Recommended image2
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপ জয় ভারতের, শ্রীলঙ্কাকে ৭২ রানে হারালেন হরমনপ্রীতরা
Recommended image3
India vs Afghanistan T20: অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল আফগানিস্তান, ৭ উইকেটে সিরিজ জয় ভারতের
Recommended image4
BCCI New Rule: সমস্যায় পড়বেন বিরাট-রোহিতরা? BCCI-এর নতুন নিয়মে মাথায় হাত ফ্যানদের
Recommended image5
IND vs AFG Series: আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে সঞ্জু, বাদ তরুণ বৈভব! কেমন হতে পারে প্রথম একাদশ?
Related Stories
Recommended image1
India Women vs Pakistan Women: বল হাতে জ্বলে উঠল ভারতের প্রমীলা বাহিনী! পাকিস্তান বধে এক্স-ফ্যাক্টর ক্রান্তি গৌড়রাই?
Recommended image2
Srilanka vs Pakistan: রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved