MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • IND vs AFG Test Match: আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য প্রথম একাদশে কি একাধিক নতুন মুখ? তুঙ্গে জল্পনা

IND vs AFG Test Match: আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য প্রথম একাদশে কি একাধিক নতুন মুখ? তুঙ্গে জল্পনা

IND vs AFG Test Series: ভারত বনাম আফগানিস্তানের মধ্যে টেস্ট ম্যাচটি শুরু হতে চলেছে আগামী ৬ জুন। এই ম্যাচে, ভারতের সম্ভাব্য প্রথম একাদশে কেমন হতে পারে? চলুন, দেখে নেওয়া যাক।

2 Min read
Author : Subhankar Das
Published : Jun 02 2026, 01:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ভারত বনাম আফগানিস্তান টেস্ট ম্যাচ
Image Credit : x

ভারত বনাম আফগানিস্তান টেস্ট ম্যাচ

ভারত বনাম আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হচ্ছে ৬ জুন। চলবে ১০ জুন পর্যন্ত। খেলা হবে পাঞ্জাবের বিখ্যাত মহারাজা সিং পিসিএ স্টেডিয়ামে। ভারতীয় সময় সকাল ৯:৩০ মিনিটে ম্যাচ শুরু হবে (ind vs afg test 2026)। এই সিরিজে যশপ্রীত বুমরা ছাড়াও একাধিক সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। তরুণদের নিয়ে গড়া শক্তিশালী ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। সহ-অধিনায়ক হিসেবে থাকবেন অভিজ্ঞ কেএল রাহুল। সম্প্রতি বিসিসিআই এই টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা করেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?
Image Credit : ANI

কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?

দলে রয়েছেন যশস্বী জয়সওয়াল, দেবদূত পাডিক্কাল, সাই সুদর্শন, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মানব সুথার, হর্ষ দুবে, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ এবং গুরনূর ব্রার। ওপেনিংয়ে যশস্বী জয়সওয়াল এবং অধিনায়ক শুভমান গিলের নামার সম্ভাবনা বেশি। তবে গিল মিডল অর্ডারে নামলে সাই সুদর্শন ওপেন করতে পারেন। অভিজ্ঞ কেএল রাহুল ৩ বা ৪ নম্বরে ব্যাট করতে আসবেন। এরপর নামবেন দেবদূত পাডিক্কাল। দলের প্রধান উইকেটকিপার হিসেবে থাকবেন ঋষভ পন্থ। চণ্ডীগড়ের পিচের চরিত্র দেখে ভারত ২ জন পেসার এবং ২ জন স্পিনার খেলাতে পারে পারে।

Related Articles

Related image1
India Vs Afghanistan: সূর্যকুমার-বুমরার সুপার পারফরম্যান্স, আফগানদের জারিজুরি খতম
Related image2
India vs Afghanistan Series 2026: আবারও দেশের জার্সিতে নামতে চলেছেন রোহিত-কোহলি, নয়া সূচি জানিয়ে দিল বিসিসিআই
34
পেস বোলিংয়ে ভরসা সিরাজ?
Image Credit : ANI

পেস বোলিংয়ে ভরসা সিরাজ?

পেস আক্রমণের দায়িত্বে থাকবেন মহম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণ। অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি তৃতীয় পেসার হিসেবে সাহায্য করবেন। স্পিন বিভাগে সিনিয়র কুলদীপ যাদবের সঙ্গে থাকবেন ওয়াশিংটন সুন্দর। অভিষেক হতে পারে মানব সুথার বা হর্ষ দুবের মধ্যে যে কোনও একজনের।

44
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ
Image Credit : Getty

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের জন্য ভারতের সম্ভাব্য প্রথম একাদশঃ শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, দেবদূত পাডিক্কাল, ঋষভ পন্থ, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, মানব সুথার/হর্ষ দুবে। এই টেস্ট ম্যাচ শেষ হওয়ার পরেই দুই দল ৩ ম্যাচের একদিনের (ODI) সিরিজে মুখোমুখি হবে। সেই সিরিজ শুরু হবে আগামী ১৩ জুন থেকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2026 Final: আইপিএল জিতে কত টাকা এল আরসিবি-র ঝুলিতে? সেরা মাঠ এবং পিচের তকমা পেল ইডেন
Recommended image2
GT Bus Fire: গুজরাত টাইটান্সের টিম বাসে আগুন! অল্পের জন্য রক্ষা পেলেন শুভমানরা, ঠিক কী ঘটেছিল?
Recommended image3
Anushka Sharma: মাঠেই এই ক্রিকেটারকে জড়িয়ে ধরলেন অনুষ্কা, কোহলির প্রতিক্রিয়া ভাইরাল
Recommended image4
Vaibhav Sooryavanshi: "এমনভাবে বোলারদের পেটাও! কত গ্লাস দুধ খাও রোজ?" রবি শাস্ত্রীর প্রশ্নের উত্তরে কী জানাল বৈভব?
Recommended image5
Vaibhav Sooryavanshi: ১৫ বছর বয়সেই আইপিএল-এ অরেঞ্জ ক্যাপ! ফের চমক বৈভব সূর্যবংশীর
Related Stories
Recommended image1
India Vs Afghanistan: সূর্যকুমার-বুমরার সুপার পারফরম্যান্স, আফগানদের জারিজুরি খতম
Recommended image2
India vs Afghanistan Series 2026: আবারও দেশের জার্সিতে নামতে চলেছেন রোহিত-কোহলি, নয়া সূচি জানিয়ে দিল বিসিসিআই
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved