IND vs PAK Match News: আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে, শারীরিক অসুস্থতা নিয়েই অভিষেক মাঠে নামেন। সেই ম্যাচে কোনও রান না করেই আউট হন তিনি। তারপরেই পেটের সংক্রমণে কারণে, সেই রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
IND vs PAK Match News: টি-২০ ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতীয় সমর্থকদের জন্য সুখবর (india pakistan match)। অসুস্থতার কারণে, নামিবিয়ার বিরুদ্ধে গত ম্যাচে খেলতে না পারা ওপেনার অভিষেক শর্মা দলের সঙ্গে কলম্বোর উদ্দেশ্যে রওনা হয়েছেন। রবিবার, অনুষ্ঠিত হতে চলা এই হাই-ভোল্টেজ ম্যাচে তিনি ওপেন করতে পারেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে (IND vs PAK Match News:)।
হাসপাতালে ভর্তি ও প্রত্যাবর্তন
প্রসঙ্গত, আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে, শারীরিক অসুস্থতা নিয়েই অভিষেক মাঠে নামেন। সেই ম্যাচে কোনও রান না করেই আউট হন তিনি। তারপরেই পেটের সংক্রমণে কারণে, সেই রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে দলে যোগ দিলেও, সম্পূর্ণ ফিট না হওয়ায় তিনি খেলেতে নামেননি। তাছাড়া অভিষেক বেশ দুর্বলও আছেন।
বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার অভিষেকের উপস্থিতি বর্তমান চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়ার জন্য পাওয়ারপ্লে ওভারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।
কলম্বোর পিচ এবং পাওয়ারপ্লে-র গুরুত্ব
কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামের পিচ এমনিতে স্লো বোলারদের জন্য বেশি সহায়ক। অস্ট্রেলিয়া বনাম জিম্বাবোয়ে ম্যাচে যেমনটা দেখা গেছে, মাঝের ওভার এবং ডেথ ওভারে রান করা বেশ কঠিন হয়ে পড়ছে। তাই পাওয়ার-প্লে ওভারে যতটা সম্ভব রান তুলে নেওয়াটা খুব জরুরি। অভিষেক শর্মা ফর্মে থাকলে পিচের এই চ্যালেঞ্জ মোকাবিলা করা ভারতের জন্য কাজটা সহজ হবে।
অভিষেক ফিরবেন, জানালেন বরুণ চক্রবর্তী
নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচের পর, স্পিনার বরুণ চক্রবর্তী অভিষেকের খেলার বিষয়ে ইঙ্গিত দেন। বরুণ বলেন, “আমার মনে হয় ও পরের ম্যাচে খেলবে। আমি ওর সঙ্গে কথা বলেছি এবং অভিষেক সুস্থই আছে। আজ অনুশীলনও করেছে।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

