MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙার হাতছানি, ব্যর্থতা কাটিয়ে কটকে রান পাবেন রোহিত শর্মা?

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙার হাতছানি, ব্যর্থতা কাটিয়ে কটকে রান পাবেন রোহিত শর্মা?

বেশ কিছুদিন ধরেই বড় রান পাচ্ছেন না ওডিআই, টেস্টে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটের পর ঘরোয়া ক্রিকেটেও ব্যর্থ হয়েছেন এই তারকা ব্যাটার। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাঁর ফর্ম নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Feb 08 2025, 03:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
আন্তর্জাতিক ক্রিকেটে সচিন তেন্ডুলকরের রেকর্ডের অন্ত নেই, রবিবার কি একটি রেকর্ড ভেঙে দেবেন রোহিত শর্মা?
Image Credit : Getty

আন্তর্জাতিক ক্রিকেটে সচিন তেন্ডুলকরের রেকর্ডের অন্ত নেই, রবিবার কি একটি রেকর্ড ভেঙে দেবেন রোহিত শর্মা?

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি রান করার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে সচিন তেন্ডুলকর। রবিবার কটকের বারাবটি স্টেডিয়ামে তাঁর সেই রেকর্ড কি ভেঙে দেবেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা?

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে কি বড় রান পাবেন রোহিত শর্মা?
Image Credit : Getty

রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে কি বড় রান পাবেন রোহিত শর্মা?

নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ৭ বল খেলে ২ রান করেই আউট হয়ে যান রোহিত শর্মা। রবিবার কটকে দ্বিতীয় ওডিআই ম্যাচে কি তিনি ফর্মে ফিরতে পারবেন?

310
আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে আর ৫১ রান করতে পারলেই সচিনকে ছাপিয়ে যাবেন রোহিত
Image Credit : Getty

আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে আর ৫১ রান করতে পারলেই সচিনকে ছাপিয়ে যাবেন রোহিত

আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান করার রেকর্ড গড়তে হলে রোহিত শর্মাকে আর ৫১ রান করতে হবে। রবিবারই কি সেই নজির গড়তে পারবেন রোহিত?

410
সচিন তেন্ডুলকরের চেয়ে কম ম্যাচ খেলেই তাঁর রেকর্ড টপকে যাওয়ার পথে রোহিত শর্মা
Image Credit : Getty

সচিন তেন্ডুলকরের চেয়ে কম ম্যাচ খেলেই তাঁর রেকর্ড টপকে যাওয়ার পথে রোহিত শর্মা

আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে ৩৪৬ ম্যাচ খেলে ১৫৩৩৫ রান করেছেন সচিন তেন্ডুলকর। তাঁর গড় ৪৮.০৭। রোহিত এখনও পর্যন্ত ওপেনার হিসেবে ৩৪২ ম্যাচ খেলে ১৫২৮৫ রান করেছেন। ভারতের অধিনায়কের গড় ৪৫.২২।

510
ভারতের ওপেনারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান বীরেন্দ্র সেহওয়াগের
Image Credit : Getty

ভারতের ওপেনারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান বীরেন্দ্র সেহওয়াগের

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের ওপেনার হিসেবে সর্বাধিক ১৬১১৯ রান করেছেন বীরেন্দ্র সেহওয়াগ। তিনি ৩৩২ ম্যাচ খেলে এই রান করেছেন।

610
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফর্মে ফিরতে মরিয়া ভারতের অধিনায়ক রোহিত শর্মা
Image Credit : PTI

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফর্মে ফিরতে মরিয়া ভারতের অধিনায়ক রোহিত শর্মা

অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে রান পাননি রোহিত শর্মা। এবার দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজেও রান না পেলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের অধিনায়কের উপর চাপ বাড়বে। এই কারণে তিনি ফর্মে ফিরতে মরিয়া।

710
ওডিআই ফর্ম্যাটে রোহিত শর্মার যা রেকর্ড, তাতে তিনিই ভারতীয় দলের অন্যতম ভরসা
Image Credit : PTI

ওডিআই ফর্ম্যাটে রোহিত শর্মার যা রেকর্ড, তাতে তিনিই ভারতীয় দলের অন্যতম ভরসা

ওডিআই ফর্ম্যাটে এখনও পর্যন্ত ১৭৯ ম্যাচ খেলে ৫৫.২৩ গড়ে ৮৮৩৮ রান করেছেন রোহিত শর্মা। ফলে তিনি ফর্মে থাকলে ভারতীয় দলের চিন্তা নেই।

810
ওপেনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় ৮ নম্বরে রোহিত শর্মা
Image Credit : PTI

ওপেনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় ৮ নম্বরে রোহিত শর্মা

আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় ভারতীয়দের মধ্যে তৃতীয় এবং সবমিলিয়ে অষ্টম স্থানে আছেন রোহিত শর্মা।

910
১৯ ফেব্রুয়ারি শুরু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, ফলে প্রস্তুতির জন্য খুব বেশি সময় নেই
Image Credit : PTI

১৯ ফেব্রুয়ারি শুরু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, ফলে প্রস্তুতির জন্য খুব বেশি সময় নেই

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাচ্ছেন না রোহিত শর্মা। মাত্র দুই ম্যাচেই তাঁকে ফর্মে ফিরতে হবে।

1010
রঞ্জি ট্রফির ম্যাচেও রান না পেয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন রোহিত শর্মা
Image Credit : PTI

রঞ্জি ট্রফির ম্যাচেও রান না পেয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন রোহিত শর্মা

রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন রোহিত শর্মা। কিন্তু সেই ম্যাচেও তিনি বড় রান পাননি। এই কারণে চাপ বেড়েছে।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Virat Kohli: ১২টি মরশুমে ৪০০-র বেশি রান! নয়া রেকর্ড গড়লেন কিং কোহলি, একনজরে 'বিরাটনামা'
Recommended image2
KKR vs RCB: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাজিমাৎ বেঙ্গালুরুর! বিধ্বংসী সেঞ্চুরি কোহলির, লড়েও ব্যর্থ কেকেআর
Recommended image3
KKR Playoff Chances: আজ মরণবাঁচন লড়াইয়ে রাহানেরা, এখান থেকে কী শর্তে প্লে অফে কলকাতা
Recommended image4
IPL 2026 Playoffs: প্লে-অফের দৌড়ে একাধিক দল! চেন্নাইয়ের কি সুযোগ আছে? এই তিন দল অনেকটাই এগিয়ে
Recommended image5
DC vs PBKS 2026: জিতেও স্বস্তি নেই! স্লো ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা দিল্লি অধিনায়ক অক্ষরের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved