MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে নতুন নজির বিরাট কোহলির

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে নতুন নজির বিরাট কোহলির

বুধবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে ভারতীয় দল দুর্দান্ত জয় পেয়েছে। এই ম্যাচে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস রচনা করেছেন বিরাট কোহলি। 

2 Min read
Author : Soumya Ganguly
Published : Feb 13 2025, 02:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ ম্যাচে ফর্মে ফিরেছেন বিরাট কোহলি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ ম্যাচে ফর্মে ফিরেছেন বিরাট কোহলি

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে ভারতীয় দল ১৪২ রানে জয় পেয়েছে। এর ফলে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিল ভারত। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই জয় ভারতীয় দলের জন্য অনুপ্রেরণাদায়ক।  অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে হারের পর রোহিত শর্মার জন্য এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরাট কোহলিও নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফর্মে ফিরে অর্ধশতরান করেছেন। তিনি আবারও রেকর্ড গড়েছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন বিরাট কোহলি

বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন বিরাট কোহলি

ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি বুধবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ওডিআই ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন। এই ম্যাচে তিনি আরও একটি রেকর্ড গড়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪০০০ রান করা প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে নতুন রেকর্ড গড়লেন বিরাট। কিংবদন্তি ব্যাটার সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙলেন বিরাট।

36
ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের শেষ ম্যাচে অর্ধশতরান করলেন বিরাট কোহলি

ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের শেষ ম্যাচে অর্ধশতরান করলেন বিরাট কোহলি

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে বিরাট কোহলি ৫৫ বলে ৫২ রান করেন। তাঁর ইনিংসে ৭টি বাউন্ডারি এবং ১টি ওভার-বাউন্ডারি ছিল। এরপর আদিল রশিদের বলে উইকেটকিপার ফিলিপ সল্টকে ক্যাচ দিয়ে আউট হন বিরাট। তাঁর ব্যাটিং দেখে মনে হচ্ছিল শতরান করবেন। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছতে পারেননি।

46
ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করার ক্ষেত্রে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিয়েছেন বিরাট কোহলি

ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করার ক্ষেত্রে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিয়েছেন বিরাট কোহলি

ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলি তিন ফর্ম্যাট মিলিয়ে মোট ৪১৪১ রান করেছেন। এক্ষেত্রে তিনি সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বাধিক রান করা খেলোয়াড় হিসেবে নতুন রেকর্ড গড়লেন বিরাট। সচিন ৬৯ ম্যাচে (৯০ ইনিংস) ৩৯৯০ রান করলেও, বিরাট ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৭ ম্যাচে (১০৯ ইনিংস) ৪১৪১ রান করেছেন।

56
সবমিলিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বাধিক রান করা ব্যাটার কে জানেন?

সবমিলিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বাধিক রান করা ব্যাটার কে জানেন?

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার ডন ব্র্যাডম্যান সবমিলিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বাধিক রান করা ক্রিকেটার। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০০০-এর বেশি রান করা একমাত্র ব্যাটার ব্র্যাডম্যান। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি ৫০২৮ রান করেছেন। এগুলি সবই টেস্ট ক্রিকেটে করা।

66
ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় ৬ নম্বরে বিরাট কোহলি

ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় ৬ নম্বরে বিরাট কোহলি

আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বাধিক রান করা খেলোয়াড়:

১ - ডন ব্র্যাডম্যান: ৩৭ ম্যাচে ৫০২৮ রান
২ - অ্যালান বর্ডার: ৯০ ম্যাচে ৪৮৫০ রান
৩ - স্টিভ স্মিথ: ৮৫ ম্যাচে ৪৮১৫ রান
৪ - ভিভ রিচার্ডস: ৭২ ম্যাচে ৪৪৮৮ রান
৫ - রিকি পন্টিং: ৭৭ ম্যাচে ৪১৪১ রান
৬ - বিরাট কোহলি: ৮৭ ম্যাচে ৪০৩৬ রান
৭ - সচিন তেন্ডুলকর: ৬৯ ম্যাচে ৩৯৯০ রান

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
বিরাট কোহলি

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2027: দিল্লি ক্যাপিটালসের কোচিং টিমে বড়সড় রদবদল! হেড কোচ সৌরভ, ব্যাটিংয়ে যুবরাজ?
Recommended image2
Pakistan Cricket: স্লো ওভার রেটের গেরোয় পাকিস্তান, মোটা জরিমানা এবং ১১ পয়েন্ট কাটল আইসিসি
Recommended image3
Women's Asia Cup 2026: পুরুষদের পর এবার মহিলারা, PCB প্রধানের হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
Recommended image4
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপ জয় ভারতের, শ্রীলঙ্কাকে ৭২ রানে হারালেন হরমনপ্রীতরা
Recommended image5
India vs Afghanistan T20: অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল আফগানিস্তান, ৭ উইকেটে সিরিজ জয় ভারতের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved