MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • India vs Netherlands T20 World Cup: নিয়মরক্ষার ম্যাচে ভারতের সামনে নেদারল্যান্ডস, প্রথম একাদশে চলবে পরীক্ষা-নিরীক্ষা?

India vs Netherlands T20 World Cup: নিয়মরক্ষার ম্যাচে ভারতের সামনে নেদারল্যান্ডস, প্রথম একাদশে চলবে পরীক্ষা-নিরীক্ষা?

India vs Netherlands T20 World Cup: চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের লড়াইতে বুধবার, নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি ভারত বনাম নেদারল্যান্ডস। আর্শদীপ সিং দলে ফিরতে পারেন, তবে কোচ স্পষ্ট করেছেন যে বুমরাহ এবং অভিষেক শর্মাকে বিশ্রাম দেওয়া হবে না।

2 Min read
Author : Subhankar Das
Published : Feb 18 2026, 09:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
সুপার এইটে নিজেদের জায়গা পাকা করে ফেলেছেন সূর্যরা
Image Credit : ANI

সুপার এইটে নিজেদের জায়গা পাকা করে ফেলেছেন সূর্যরা

চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের লড়াইতে বুধবার, নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি ভারত বনাম নেদারল্যান্ডস। ইতিমধ্যেই টিম ইন্ডিয়া সুপার এইটে চলে গেছে। সবথেকে বড় বিষয়, আমেরিকা এবং নামিবিয়ার বিরুদ্ধে জয়ের পর, গত ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে নিজেদের জায়গা পাকা করে ফেলেছেন সূর্যকুমার যাদবরা। বুধবার সন্ধ্যায়, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিয়মরক্ষার ম্যাচে ভারতের সামনে নেদারল্যান্ডস। জানা যাচ্ছে, আর্শদীপ সিং দলে ফিরতে পারেন। তবে কোচ স্পষ্ট করে দিয়েছেন যে, বুমরা এবং অভিষেক শর্মাকে বিশ্রাম দেওয়া হবে না।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
আর্শদীপ সিং কি দলে ফিরবেন?
Image Credit : AFP

আর্শদীপ সিং কি দলে ফিরবেন?

কলম্বোতে পাকিস্তানের বিরুদ্ধে ৬১ রানে বিশাল জয়ের পর টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে। এবার যেহেতু নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ, তাই বোলিং সেকশনে একটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। গত ম্যাচে, কুলদীপ যাদব দুর্দান্ত পারফর্ম করে ১৪ রান দিয়ে একটি উইকেট নিলেও, সুপার ৮ ম্যাচের কথা মাথায় রেখে অভিজ্ঞ পেসার আর্শদীপ সিংকে দলে ফেরানো নিয়ে ভাবনাচিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। আমেরিকা এবং নামিবিয়ার বিরুদ্ধে খেলা আর্শদীপ, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে দলে ছিলেন না। এখন ভারত তাঁকে আবার পরীক্ষা করে দেখতে চাইছে।

Related Articles

Related image1
T20 World Cup 2026: ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, সুপার এইটের লড়াইতে টিম ইন্ডিয়ার সামনে কোন কোন দল?
Related image2
IND vs PAK T20 World Cup: ভারতের বিরুদ্ধে হারের পর খোদ পদ যেতে পারে মহসিন নকভির? রেগে আগুন সেনাপ্রধান
35
ব্যাটিং কোচ সীতাংশু কোটাক কী জানালেন?
Image Credit : X/BCCI

ব্যাটিং কোচ সীতাংশু কোটাক কী জানালেন?

সাধারণত সুপার ৮-এর টিকিট নিশ্চিত হয়ে গেলে দলগুলো পরীক্ষা-নিরীক্ষা চালায়। কিন্তু ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক জানিয়েছেন, "আমরা এই ম্যাচটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ব্যবহার করতে চাই না। জয়ের ধারা বজায় রাখাই আমাদের অগ্রাধিকার। পিচের পরিস্থিতি অনুযায়ী, ছোটখাটো পরিবর্তন করা হতে পারে। কিন্তু আমরা দলের ভারসাম্য নষ্ট করব না।" 

45
বুমরা এবং অভিষেককে বিশ্রাম নয়?
Image Credit : ANI

বুমরা এবং অভিষেককে বিশ্রাম নয়?

দলের অন্যতম নির্ভরযোগ্য পেসার যশপ্রীত বুমরা এবং তরুণ ওপেনার অভিষেক শর্মাকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হবে বলে খবর ছিল। তবে কোচ কোটাক সেই জল্পনাকে কার্যত, উড়িয়ে দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে আহমেদাবাদের পিচ সম্পর্কে ধারণা পেতে এই ম্যাচটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে অভিষেক শর্মা গত দুটি ম্যাচে, একেবারেই প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। অসুস্থতার কারণে, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে সমস্যায় পড়েন অভিষেক। তবে এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এবং তিনি তাঁর পরিকল্পনা নিয়ে প্রস্তুত আছেন বলেই কোচ জানিয়েছেন।

55
ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে?
Image Credit : AFP

ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে?

নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে?

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: অভিষেক শর্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার-ব্যাটার), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব/আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে। শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন। ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
ICC Champions League: আইসিসি-কে কড়া বার্তা দিল ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, ফিরছে না চ্যাম্পিয়ন্স লিগ টি-২০?
Recommended image2
IND vs WI T20 Series: জুয়েল অ্যান্ড্রুর চোট! ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির জাঙ্গু
Recommended image3
Irani Cup 2026: মুকেশ কুমার-আকাশ দীপের অসাধারণ বোলিং, ইরানি কাপ জয় অবশিষ্ট ভারতের
Recommended image4
Aaryavir Sehwag: তৈরি পরবর্তী প্রজন্ম, দিল্লির অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আর্যবীর সেহওয়াগ
Recommended image5
KL Rahul: ভারতের নতুন রান মেশিন! একটি সেঞ্চুরিতেই একাধিক রেকর্ড ভাঙলেন কেএল রাহুল?
Related Stories
Recommended image1
T20 World Cup 2026: ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, সুপার এইটের লড়াইতে টিম ইন্ডিয়ার সামনে কোন কোন দল?
Recommended image2
IND vs PAK T20 World Cup: ভারতের বিরুদ্ধে হারের পর খোদ পদ যেতে পারে মহসিন নকভির? রেগে আগুন সেনাপ্রধান
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved