MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • 'এই সিরিজে ২ ম্যাচ বাকি, আমাদের সবাইকে কী করতে হবে জানি,' হারের পর বার্তা রোহিতের

'এই সিরিজে ২ ম্যাচ বাকি, আমাদের সবাইকে কী করতে হবে জানি,' হারের পর বার্তা রোহিতের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্ট ম্যাচে লড়াই করেও ৮ উইকেটে হেরে গেল ভারতীয় দল। প্রথম ইনিংসে ৪৬ রানে হেরে যাওয়াই ভারতীয় দলের কাজ কঠিন করে দিয়েছিল। দ্বিতীয় ইনিংসে লড়াই করেও ম্যাচে ফিরতে পারল না ভারত।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Oct 20 2024, 03:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
বেঙ্গালুরু টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের পরেও ভেঙে পড়ছেন না রোহিত শর্মা
Image Credit : Getty

বেঙ্গালুরু টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের পরেও ভেঙে পড়ছেন না রোহিত শর্মা

রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্ট ম্যাচের পঞ্চম দিন উইকেটে হারের পর ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘খেলায় এই ধরনের ফল হতেই পারে। আমরা এই ম্যাচ থেকে ইতিবাচক দিক খুঁজে নিচ্ছি। এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।’

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই হারের পর প্রত্যাবর্তন ঘটাবে ভারতীয় দল, আত্মবিশ্বাসী রোহিত শর্মা
Image Credit : Getty

নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই হারের পর প্রত্যাবর্তন ঘটাবে ভারতীয় দল, আত্মবিশ্বাসী রোহিত শর্মা

নিজেদের দক্ষতার উপর আত্মবিশ্বাস আছে ভারতের অধিনায়কের। রোহিত বলেছেন, ‘আমাদের দলে এমন কয়েকজন খেলোয়াড় আছে, যারা অতীতে এরকম পরিস্থিতিতে খেলেছে। ফলে ওরা জানে কী করতে হবে।’

38
অতীতে হারের পর দলের প্রত্যাবর্তনের কথা মনে করিয়ে দিচ্ছেন রোহিত শর্মা
Image Credit : Getty

অতীতে হারের পর দলের প্রত্যাবর্তনের কথা মনে করিয়ে দিচ্ছেন রোহিত শর্মা

রোহিত শর্মা বলেছেন, ‘আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে যাওয়ার পর চার ম্যাচে জয় পেয়েছিলাম। এই সিরিজে দুই টেস্ট ম্যাচ বাকি। কী করতে হবে আমরা সবাই জানি।’

48
পুণেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াবে ভারতীয় দল, আত্মবিশ্বাসী রোহিত
Image Credit : Getty

পুণেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াবে ভারতীয় দল, আত্মবিশ্বাসী রোহিত

রোহিত শর্মা বলেছেন, ‘আমরা পরের ম্যাচে সেরা পারফরম্যান্স দেখানোর চেষ্টা করব।’ ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ যদি ব্যর্থ না হয়, তাহলে জয় আসতেই পারে।

58
বেঙ্গালুরু টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হয়ে যাওয়া মানতে পারছেন না রোহিত
Image Credit : Getty

বেঙ্গালুরু টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হয়ে যাওয়া মানতে পারছেন না রোহিত

রোহিত শর্মা বলেছেন, ‘আমি সাংবাদিক বৈঠকে বলেছিলাম, মেঘলা পরিবেশে ব্যাটিং করা কঠিন হবে। কিন্তু ৫০ রানেরও কমে আমরা অলআউট হয়ে যাব, এটা আশা করিনি।’

68
বেঙ্গালুরু টেস্ট ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়ে জয় পাওয়ায় নিউজিল্যান্ডের প্রশংসা করেছেন রোহিত
Image Credit : Getty

বেঙ্গালুরু টেস্ট ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়ে জয় পাওয়ায় নিউজিল্যান্ডের প্রশংসা করেছেন রোহিত

রোহিত শর্মা বলেছেন, ‘নিউজিল্যান্ড ভালো বোলিং করেছে এবং ব্যাট হাতে সব জায়গায় আমাদের কঠিন লড়াইয়ে ফেলে দিয়েছে। আমার এর মোকাবিলা করতে পারিনি।’

78
দ্বিতীয় ইনিংসে অসাধারণ ব্যাটিং করা সরফরাজ খান ও ঋষভ পন্থের প্রশংসায় রোহিত শর্মা
Image Credit : Getty

দ্বিতীয় ইনিংসে অসাধারণ ব্যাটিং করা সরফরাজ খান ও ঋষভ পন্থের প্রশংসায় রোহিত শর্মা

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ১৫০ রান করেন সরফরাজ খান। ৯৯ রান করেন ঋষভ পন্থ। এই দুই ব্যাটারের প্রশংসা করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

88
'ঋষভ পন্থ ও সরফরাজ খান পরিণত ব্যাটিং করেছেন,' প্রশংসায় রোহিত শর্মা
Image Credit : Getty

'ঋষভ পন্থ ও সরফরাজ খান পরিণত ব্যাটিং করেছেন,' প্রশংসায় রোহিত শর্মা

রোহিত শর্মা বলেছেন, ‘ঋষভ পন্থ কিছুটা ঝুঁকি নিয়েছিল। তবে তাতে ওর লাভ হয়। ও পরিণত ইনিংস খেলেছে। সরফরাজ খানের কথাও ভুলে গেলে চলবে না। ও চতুর্থ টেস্ট ম্যাচেই পরিণত মানসিকতার পরিচয় দিয়েছে।’

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2027: দিল্লি ক্যাপিটালসের কোচিং টিমে বড়সড় রদবদল! হেড কোচ সৌরভ, ব্যাটিংয়ে যুবরাজ?
Recommended image2
Pakistan Cricket: স্লো ওভার রেটের গেরোয় পাকিস্তান, মোটা জরিমানা এবং ১১ পয়েন্ট কাটল আইসিসি
Recommended image3
Women's Asia Cup 2026: পুরুষদের পর এবার মহিলারা, PCB প্রধানের হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
Recommended image4
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপ জয় ভারতের, শ্রীলঙ্কাকে ৭২ রানে হারালেন হরমনপ্রীতরা
Recommended image5
India vs Afghanistan T20: অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল আফগানিস্তান, ৭ উইকেটে সিরিজ জয় ভারতের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved